📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ইঞ্জীলে বারনাবা

📄 ইঞ্জীলে বারনাবা


বারনাবা পাদ্রির নামে এ ইঞ্জীলের নামকরণ করা হয়েছে। এটা অনেক আগ থেকেই প্রসিদ্ধ একটি ইঞ্জীল। এর বিবরণ পূর্ববর্তী চার্চ ও গির্জার পাদ্রিদের গবেষণা ও বিভিন্ন বক্তব্যেও পাওয়া যায়। এমনি একটি বক্তব্য বাবা প্রথম জিলাসিয়াস ঐসময়ে দিয়েছিলেন যখন তিনি ৪৯২ ঈসায়ী থেকে ৪৯৬ পর্যন্ত রোমের ক্যাথলিক খৃস্টান চার্চের বাবা পদের দায়িত্ব পান। তিনি তার বক্তব্যে নিষিদ্ধ কিতাবসমূহের লিস্ট প্রকাশ করেন । এবং ইঞ্জীলে বারনাবা পড়তে নিষিদ্ধ ঘোষণা করেন।

নিষিদ্ধ কিতাবগুলোর মধ্যে বারনাবার কথাও তিনি বলেছেন। এ থেকে এটা বুঝা যায়, বারনাবার কিতাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মের দু' শত বছর আগ পর্যন্ত প্রসিদ্ধ ছিল। অত:পর এর কপিগুলো হারিয়ে যায় কিংবা গুম করে দেওয়া হয় । তবে, এর পুরাতন একটি কপি রোমের পাদ্রি পঞ্চম স্কটসের লাইব্রেরীতে পাওয়া গেছে। এরপর খৃস্টীয় ষষ্ঠ শতাব্দীতে সে কপিও পাদ্রির লাইব্রেরী থেকে উধাও হয়ে যায়। এর অনেক দিন পর হারিয়ে যাওয়া কপি বা এর মত আরেকটি কপি আমস্টারডামের এক সম্মানিত ব্যক্তির লাইব্রেরীতে পাওয়া যায়। সেখানে তা আঠারো শতাব্দীর শেষ অবধি সংরক্ষিত ছিল। কিছু ঐতিহাসিকগণের সনদে বর্ণিত রয়েছে, এটি একজন ইহুদী লিখেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যেহেতু খৃস্টধর্ম ও ইসলামের মাঝে বেশ কিছু জিনিসের মিল রয়েছে, তাছাড়া এ কিতাবে উল্লেখিত খৃস্টধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের সুসংবাদ প্রদান করা হয়েছে; তাই তিনি এসব অনুধাবন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রাশিয়ান এক বাদশাহ'র কোন একজন পরামর্শদাতা এ ইঞ্জীলের অনেক প্রশংসা করে এবং তা ধার করে লাইব্রেরী থেকে নিয়ে আসে। কিন্তু তখন সে কপি ফিনার ?? লাইব্রেরীতে স্থানান্তর করা হয়। ফিনার এই লাইব্রেরীতে আজও তা সংরক্ষিত রয়েছে। বারনাবার এ ইঞ্জীল ইটালী ভাষায় লেখা হয়েছে। আর প্রতি পৃষ্ঠার চার পাশে অশুদ্ধ আরবীতে টিকা সংযোজন করা হয়েছে। এ থেকে বুঝা যায় টিকার লেখক একজন অনারবী ছিলেন।

এর আরেকটি কপি স্পেনীয় ভাষায় ১৭৮৪ খ্রীস্টাব্দে জনসম্মুখে প্রকাশিত হয়। কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই এটাও উধাও হয়ে যায়। অত:পর এক মুসলিম মনীষী আল্লামা রশীদ রেযা মিসরী রহ. এর একটি কপি বহু চেষ্টার পর খুঁজে পেয়ে প্রকাশিত করেন এবং এর শুরুতে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা লিখে দেন। এ কিতাবের মাধ্যমেই খৃস্টান ধর্মে সংঘটিত পরিবর্তন ও পরিবর্ধনের দলীল পাওয়া যায়। এর সাথে অন্যান্য গ্রন্থ তুলনা করলেই বিজ্ঞরা বুঝতে পারবেন, খৃস্টধর্মে কী পরিমাণ উলটপালট করা হয়েছে।

📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ইউহান্নার চিঠিসমূহ ও তার বই মুকাশিফাত

📄 ইউহান্নার চিঠিসমূহ ও তার বই মুকাশিফাত


ইউহান্নার মুকাশিফাত (The Book of Revelation) হলো, নিউ টেস্টামেন্টের শেষ কিতাব। এর সাথে তার লিখিত তিনটি চিঠিও নিউ টেস্টামেন্টে শামিল করা হয়েছে। খৃস্টানদের বিশ্বাস, ইউহান্না খৃস্টধর্ম গ্রহণের কারণে তাকে ব্রিটেন ও তুরকিস্তানের মধ্যবর্তী অবস্থিত প্যাটমাস দ্বীপে দেশান্তর করা হয়। এরপর সেখানেই তিনি জীবন যাপন করতে থাকেন। এ দ্বীপে থাকাকালীন তিনি সত্য কিছু স্বপ্ন দেখেন এবং সেগুলো তার গ্রন্থে লিখে দেন। এটিই "মুকাশিফাত" নামে প্রসিদ্ধ। এটিও তার ইঞ্জীলের মত ৯৬- ৯০ খৃস্টপূর্বাব্দের কোন এক সময় গ্রীক ভাষায় লেখা হয়।

📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ইঞ্জীলসমূহের সত্যতা ও সঠিকতা

📄 ইঞ্জীলসমূহের সত্যতা ও সঠিকতা


চার ইঞ্জীল সঠিক হওয়ার ব্যাপারে খৃস্টানদের বিশ্বাস রয়েছে। তারা এগুলোকে হযরত ঈসা আ. থেকে বর্ণিত বাণী মনে করে। তবে, এগুলো হযরত ঈসা আলাইহিস সাল্লাম এর বাণী হওয়ার ব্যাপারে গবেষকদের সন্দেহ রয়েছে। তাদের সন্দেহের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়:

প্রথম কারণ : হযরত ঈসা আলাইহিস সাল্লাম যে তাওরাতের উপর ঈমান রাখতেন এ ইঞ্জীলসমূহ তা থেকে ভিন্ন, যে তাওরাতের পূর্ণতার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আ. কে রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। তাওরাত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। অথচ এই ইঞ্জিলসমূহ ত্রিত্ববাদ বা তিন খোদার আকীদায় বিশ্বাস করতে বলে। এভাবে এগুলো হযরত ঈসা আ., আহলে কিতাব এবং তাদের ইতিহাস ও বিভিন্ন কাহিনী বর্ণনায় কোরআনে কারীমের বিরোধিতা করে। অথচ আহলে কিতাবদের সকল বিষয়গুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওহী নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী কারীম সা.' র উপর কুরআনের ঐতিহাসিক আয়াত অবতীর্ণ করে সৃষ্টিকর্তা সংক্রান্ত খৃস্টানদের সকল ধারণাকে বাতিল বলেছেন, বর্ণিত হয়েছে,
لو كان فيهما آلهة إلا الله لفسদتا - سورة الأنبياء - ٢٢
অর্থাৎ, আসমান ও জমিনের দু' সৃষ্টিকর্তা হলে এবং দু' জন প্রতিপালক এগুলোর প্রতিপালন করলে নিশ্চিয় তা এতদিন ধ্বংস হয়ে যেত। কারণ, একই ক্ষমতায় দু' জন রাষ্ট্রপ্রধান হওয়া কখনোই সম্ভব নয়।
সুরা ইখলাস অবতীর্ণ করে আল্লাহ তাআলা নিজের গুণ নিজেই বর্ণনা করেছেন,
قل هو الله أحد ، الله الصمد ، لم يلد ولم يولد ، ولم يكن له كفوا أحدا
অর্থাৎ, আল্লাহ তাআলা এক ও একক। তাঁর কোন শরীক নেই। তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেননি। আবার কাউকে জন্ম দেননি। তাঁর সমতুল্য কেউ নেই। সুরা ইখলাস।
একথা দিবালোকের ন্যায় স্পষ্ট, ওহী কখনো মিথ্যা হতে পারে না। মানুষের আকল, জ্ঞান, বুদ্ধি সব কিছুই ভুল হতে পারে। কিন্তু আল্লাহর ওহীকে কেউ ভুল বা মিথ্যা সাব্যস্ত করতে পারবে না। তাই কারো সঠিক জ্ঞান থাকলে নিশ্চয় বুঝতে পারবে, খৃস্টানদের ওসব দাবি নিছক মনগড়া কথা এবং ভুল ও গোমরাহী ছাড়া আর কিছুই নয়।

দ্বিতীয় কারণ : এসব ইঞ্জীলের পারস্পরিক ভিন্নতা। এক ইঞ্জীলের কথা অন্যটির সাথে মিলে না। অধিকাংশ তথ্যে একটি আরেকটি থেকে সম্পূর্ণ বিপরীত মনে হয়। আর এই বৈপরিত্বের কারণেই খৃস্টান পাদ্রিরা এর কোন সঠিক ও সন্তোষজনক জবাব আজও দিতে পারেনি। এবং কখনো পারবেও না। এই বিষয়টি স্বয়ং তাদের নিজেদেরকেও সন্দেহের সাগরে ফেলে দিয়েছে।

তৃতীয় কারণ : এ সকল ইঞ্জীলগুলার মাঝে কিছু সঠিক তথ্যও রয়েছে। তবে অধিকাংশই অবিশ্বাসযোগ্য। কুরআনে কারীম হুযুর সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায়ই সাহাবায়ে কেরাম তাঁর থেকে সরাসরি শুনে মুখস্ত করে নিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে থেকে কোরআনে কারীমের প্রতিটি অক্ষর, শব্দ, বাক্য ও সুরা সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নিয়েছেন। পক্ষান্তরে ইঞ্জীলের ক্ষেত্রে এমন কিছুই হয়নি। কারণ, ইঞ্জীল হযরত ঈসা আ. ' র মৃত্যুর বহু বছর পর লিপিবদ্ধ করা হয়েছে । তদুপরি এর শব্দ শব্দ লেখা হয়নি এবং হযরত ঈসা আ. ' র আদেশ, নিষেধকে সামনে রেখে লেখা হয়নি; বরং শুধু কিছু কিছু ভাব অর্থ তুলে ধরা হয়েছে, সে ব্যাখ্যা ও ভাব অর্থও আবার খৃস্টানদের নিজস্ব প্রণীত মনগড়া আকীদার সমর্থনেই লেখা হয়েছে!
অধিকাংশ ইঞ্জীল হযরত ঈসা আ. এর মৃত্যুর ১৪০ পর লেখা হয়েছে। এ ইঞ্জীলসমূহের সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, এগুলোর অধিকাংশ সংকলন পলের ঐ সব আকীদা মোতাবেক করা হয়েছে, যেগুলো সে ৫৫ থেকে ৬৩ খৃ. মধ্যবর্তী সময়ে তার কিতাব " রাসায়েলে ইলাহিয়া " তে লিখেছিল। ঈসা আ. 'র মৃত্যুর পর এত দীর্ঘ সময় পার হওয়ার কারণে পল খৃস্টধর্মের আকীদাসমূহে পরিবর্তন ও পরিবর্ধনের অনেক লম্বা টাইম পেয়েছেন। এবং সেটা তিনি ভালো করে কাজেও লাগিয়েছেন।

চতুর্থ কারণ : এ সকল ইঞ্জীলসমূহে বর্ণিত অধিকাংশ বর্ণনা ও ঘটনা বর্তমান যুগের আবিষ্কার ও উদ্ভাবন এবং সাইন্স , বিজ্ঞান, দর্শন ও বিবেকের সম্পূর্ণ বিরোধি ।

ফন্ট সাইজ
15px
17px