📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ২. ওয়াদা

📄 ২. ওয়াদা


ক্যাথোলিকরা দীক্ষাদানের সময়ই খৃস্টান ধর্মের সকল আকীদায় অটল থাকার ওয়াদা নিয়ে ফেলে। এবং এর মাধ্যমে নাকি একজন খৃস্টানের দীক্ষাদান পূর্ণতা পায় । সাধারণত এ ওয়াদা যুবকদের থেকে নেয়া হয় । দীক্ষা গ্রহণকারী থেকে কিছু ওয়াদা নেওয়া হয়। এরপর গির্জার সেবক তার মাথার উপর হাত রেখে আংটির মাধ্যমে মাথায় যাইতুন তেল মালিশ করে দেয়। এবং বলে, রুহুল কুদস নাকি এখন থেকে তার সাথেই আছে।

📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ৩. রবের রাতের খানা

📄 ৩. রবের রাতের খানা


ইঞ্জীলে মাত্তা ও ইঞ্জীলে লুকার ভাষ্য মতে হযরত ঈসা আ. গ্রেফতার হওয়ার আগের রাতে তাঁর সমস্ত হাওয়ারীদের একত্র করে খাবার খাইয়েছিলেন। সেই ভোজনের স্বরণেই " আশায়ে রাব্বানী " ' র অনুষ্ঠান পালন করা হয়। একে Arranging Dinner on Lord's Night বা " Lord's Supper" (রবের রাতে খানার আয়োজন) ও বলা হয়ে থাকে। এ খানাকে খৃস্টানরা হযরত ঈসার অংশ মনে করে। এর বিস্তারিত বিবরণ ইতোপূর্বেও এসেছে।

📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ৪. তাওবা ও কাফফারা

📄 ৪. তাওবা ও কাফফারা


ক্যাথোলিক চার্চের ভাষ্য অনুযায়ী, বছরে একবার গোনাহের স্বীকারোক্তি করে তাওবা করা উচিত। খৃস্টানরা চার্চের ফাদারের কাছে গোনাহের স্বীকারোক্তি দেয়া আবশ্যক বলে মনে করে। এবং ফাদারের কাছেই ক্ষমা চাইতে হয়। এ সময়ে উভয়ের মাঝে পর্দা টানানো থাকে। ক্ষমা চাওয়ার বেলা পাদ্রি তাকে ভবিষ্যতের দিনগুলোতে কীভাবে চলতে হবে, সে বিষয়ে গাইড করে। এভাবে তওবা করার সময় শুধু গোনাহের স্বীকারোক্তি দেয়াই যথেষ্ট নয়; বরং মনের সমস্ত কথা ফাদারের কাছে বলতে হয়। সবশেষে ফাদার তাকে দোয়া দেয় এবং এ কথা বলে, তাওবাকারী ও গোনাহ স্বীকারকারী নিজের সমস্ত গোনাহ থেকে পবিত্রতা অর্জন করে। তওবার কারণে সকল গোনাহ থেকে সে এখন পবিত্র।

📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ৫. রোগীদের মাসীহ

📄 ৫. রোগীদের মাসীহ


ক্যাথোলিক খৃস্টানদের নিকট এই রসম রোগীদের সাথে পালন করা হয়। বাইবেলের কিছু আয়াত পড়ে রোগীর পা থেকে মাথা পর্যন্ত যাইতুন তেল লাগানো হয়। এবং তার সুস্থতার জন্য দোয়া করা হয়। যদি রোগী পূর্বে গোনাহের স্বীকারোক্তি না করে থাকে তখন এই তেল দিয়ে রোগীকে গোনাহ থেকে পবিত্র করা হয়।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية