📄 এ গোসলের পদ্ধতি
যে খৃস্টধর্ম গ্রহণ করার ইচ্ছা করে তাকে পশ্চিম দিকে মুখ করিয়ে একটি কামরায় শুইয়ে দেয়া হয়। এরপর সে তার উভয় হাত পশ্চিম দিকে লম্বা করে বিছিয়ে বলে, হে শয়তান! আমি তোর থেকে এবং তোর সমস্ত কর্মকাণ্ড থেকে মুক্ত হচ্ছি । এরপর পূর্ব দিকে মুখ ফিরিয়ে হযরত ঈসা আ. এর ধর্মের আকীদাসমূহ স্বীকার করে। এরপর তাকে অন্য একটি রুমে নিয়ে বিবস্ত্র করে মাথা হতে পা পর্যন্ত পড়াতেলে মালিশ করা হয়। অত:পর তাকে একটি হাউজে নামিয়ে জিজ্ঞেস করা হয়, তুমি খৃস্টান ধর্মের মৌলিক আকীদাসমূহের উপর ঈমান এনেছো কিনা? হ্যাঁ উত্তর দেবার পর তাকে হাউজ থেকে বাহির করে সাদা কাপড় পরানো হয়, যা এ কথার দলীল বহন করে, লোকটি এখনি সমস্ত গোনাহ থেকে পবিত্র হয়ে গেল ।