📄 মিরাস
খৃস্টান ধর্মে উত্তরাধিকারের কোন স্বয়ংসম্পূর্ণ নীতিমালা নেই। অধিকাংশ খৃস্টানই তাদের ওসিয়ত জারজ সন্তানদের জন্য করে থাকে। তবে বর্তমানে অনেক খৃস্টানরা ইসলামের মীরাছের বিষয়টি উপলব্ধি করে তারাও তাদের আইনে মীরাছের বিধান অন্তর্ভুক্ত করেছে। এবং আজকাল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর মিরাসের নিয়মনীতি ফলো করেই খৃস্টানরা নিজেদের মিরাসের নীতিমালা নির্ধারণ করছে।
📄 তালাক
ক্যাথোলিক খৃস্টানদের নিকট তালাক সর্বদাই হারাম। তাদের মতে, তালাক অত্যন্ত কষ্টদায়ক বিষয় ও মানবতার পরিপন্থী। তাই এতে ধর্মীয় বৈধতা দেয়া যায় না। এজন্য তারা তালাককে নিষিদ্ধ সাব্যস্ত করে। স্বামী- স্ত্রীর জীবনে যতই কষ্ট আসুক না কেন; এমনকি স্ত্রী স্বামীর অধীনে থাকাবস্থায় ব্যভিচারে লিপ্ত হলেও না! তবে, এ ক্ষেত্রে সর্বশেষ উপায় হিসেবে সুরাহার পদ্ধতি হচ্ছে, তারা দু' জন শারীরিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু, দু' জনের কেউই অন্য কোথাও বিবাহ করতে পারবে না। হ্যাঁ, তবে তাদের মাঝে বন্ধুত্বের দরোজা সর্বদা খোলা থাকবে!
প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স খৃস্টানরা দু' ক্ষেত্রে তালাককে বৈধ বলে। স্বামী, স্ত্রীর কেউ জিনা করলে আর ধর্ম পরিবর্তন করলে। কিন্তু সাথে সাথে তারা এটাও বলে, বিচ্ছেদের পর স্বামী ও স্ত্রী কেউ কোনক্রমেই অন্যের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।