📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ৬. পবিত্র শূলী

📄 ৬. পবিত্র শূলী


যেহেতু তাদের বিশ্বাস হলো হযরত ঈসা আ. কে শূলীতে চড়ানো হয়েছে, তাই এ শূলির নিদর্শন তাদের কাছে অনেক মূল্যবান সম্পদ বলে পরিগণিত। খৃস্টানদের কোনো সূত্রে এর বিস্তর কোনো নিদর্শন দ্বিতীয় শতাব্দী পর্যন্ত পাওয়া যায়নি। তবে, পূর্ববর্তী ইতিহাস ও গবেষণা অনুযায়ী ইন্ডিয়া, ব্রিটেন, মিসর, চায়না ও মধ্য আমেরিকা সহ কোনো কোনো জায়গায় হজরত মাসীহ আ. সংক্রান্ত খুবই সামান্য ও পরিবর্তিত কিছু নিদর্শন পাওয়া যায়।

📘 খৃষ্টধর্ম, সংক্ষিপ্ত পরিচিতি 📄 ৭. কাফফারা

📄 ৭. কাফফারা


এ আকীদা খৃস্টান ধর্মের মূল ভিত মনে করা হয়। এর দ্বারা ব্যাখ্যা হলো, হযরত আদম আ. ও হাওয়া আ. নিষিদ্ধ গাছের ফল খেয়ে যে গোনাহ করেছিলেন এর বোঝা নিয়ে সকল মানবজাতি জন্মগ্রহণ করে। হযরত ঈসা আ. শূলিতে চড়ে সেই গোনাহের কাফফারা দিয়েছেন এবং পুরো মানব জাতিকে এ বোঝা থেকে মুক্তি দিয়েছেন। যা ইতিপূর্বেও উল্লেখ করা হয়েছে।

ফন্ট সাইজ
15px
17px