📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 সমাধিগুহার পাথরটি আগে থেকে সরানো ছিল, নাকি পরে সরানো হয়েছে।

📄 সমাধিগুহার পাথরটি আগে থেকে সরানো ছিল, নাকি পরে সরানো হয়েছে।


★ তাঁরা দেখলেন সমাধিগুহার মুখ থেকে পাথরখানা একপাশে গড়িয়ে দেওয়া আছে। (লুক ২৪/০২)
★ তখন তাঁরা দেখতে পেলেন যে পাথরটা সরানো রয়েছে। সেই পাথরটা মস্ত বড় ছিল। (মার্ক ১৬/০৪)

আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ বিশ্রামবারের শেষে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ রবিবার খুব ভোরে মদলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন। (মথি ২৮/০১)
★ তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধিগুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার ওপরে বসলেন। (মথি ২৮/০২)

আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? মদলীনী মরিয়ম ও অন্য মরিয়ম সমাধিগুহার কাছে যাওয়ার পর আগে থেকেই পাথরটি সরানো পেয়েছিল নাকি যাওয়ার পর তাদের সামনে স্বর্গদূত পাথরটি সরিয়েছে?

📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 যীশুর শিষ্য (যোহনই) সেই (এলীয়) ছিল, নাকি সে ছিল না?

📄 যীশুর শিষ্য (যোহনই) সেই (এলীয়) ছিল, নাকি সে ছিল না?


★ তোমরা যদি একথা বিশ্বাস করতে রাজী থাক তবে শোন, এই যোহনই সেই ভাববাদী এলীয় যার আসবার কথা ছিল। (মথি ১১/১৪)

আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ তখন তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কে? আপনি কি এলিয়? যোহন বললেন, না, আমি এলিয় নই। ইহুদীরা জিজ্ঞেস করলেন, তবে আপনি কি সেই ভাববাদী? যোহন এর জবাবে বললেন, না। (যোহন ০১/২১)

আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যীশুর শিষ্য (যোহনই) সেই (এলীয়) ছিল নাকি (যোহন) সেই (এলীয়) ছিল না?

📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 নারীদের ভাববানি বলার অধিকার আছে, নাকি নেই?

📄 নারীদের ভাববানি বলার অধিকার আছে, নাকি নেই?


★ হ্যাঁ, আমি আমার সেবকদের, স্ত্রী ও পুরুষ সকলের উপরে আমার আত্মা ঢেলে দেব, আর তারা ভাববানী বলবে। (শিষ্যচরিত্র ০২/১৮)

আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ (মণ্ডলী - চার্চ - গীজাতে) স্ত্রীলোকেরা নীরব থাকুক। ঈশ্বরের লোকদের সমস্ত মণ্ডলীতে এই রীতি প্রচলিত আছে। স্ত্রীলোকদের কথা বলার অনুমোদন নেই। মোশির বিধি-ব্যবস্থা যেমন বলে সেইমত তারা বাধ্য হয়ে থাকুক। (০১ করিন্থীয় ১৪/৩৪)

আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? নারীরা ভাববানি বলতে পারবে নাকি পারবে না?

📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 মদ খাওয়া যাবে, নাকি যাবে না?

📄 মদ খাওয়া যাবে, নাকি যাবে না?


★ যারা দরিদ্র, যারা সমস্যায় জর্জরিত তাদের দ্রাক্ষারস পান করতে দাও যাতে তারা তাদের দুঃখকষ্ট ভুলে যেতে পারে। (প্রবচন ৩১/০৭)

★ তীমথিয় শুধু জল খেও না, তার বদলে তুমি একটু দ্রাক্ষারস পান করো, কারণ তা তোমার পেটের জন্যে ভাল হবে ও তোমার বার বার অসুখ হবে না। (০১ তিমথি ০৫/২৩)

আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ দ্রাক্ষারস খেলে মানুষ তার নিয়ন্ত্রণ হারায়। মাতালরা চিৎকার করে এবং ঘ্যান ঘ্যান করতে শুরু করে। মদনোন্মত্ত অবস্থায় তারা মূর্খের মত আচরণ করে। (প্রবচন ২০/০১)

★ সুতরাং দ্রাক্ষারসের ব্যাপারে সতর্ক থেকো। লাল দ্রাক্ষারস হয়ত দেখতে প্রলুদ্ধকর, সেটা পেয়ালের মধ্যে ঝকমক করে। তুমি যখন সেটা পান কর তখন তা সুন্দর ভাবে গলা দিয়ে নীচে নামে। (প্রবচন ২৩/৩১)

আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? মদ খাওয়া যাবে নাকি যাবে না?

ফন্ট সাইজ
15px
17px