📄 যিহুদার মৃত্যু কিভাবে হয়েছিল?
যীশু : ★ তখন যিহুদা সেই টাকা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, পরে বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল। (মথি ২৭/০৫)
পৌল : ★ এই লোক তার এই অন্যায় কাজের দ্বারা অর্থ রোজগার করে তাই দিয়ে এক টুকরো জমি কিনেছিল, কিন্তু সে মাথাটা নিচু করে মাটিতে পড়ল, আর তার পেট ফেটে ভেতরের নাড়ি-ভুঁড়ি সব বেরিয়ে পড়ল। (শিষ্যচরিত ০১/১৮)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যীশুর কথা সঠিক নাকি পৌলের কথা? যিহুদা গলায় দড়ি দিয়ে মরেছে নাকি পেট ফেটে নাড়ি-ভুঁড়ি বের হয়ে মারা গেছে?
📄 মন্দ কাজ করলে (ঈশ্বর) শাস্তি দিবে, নাকি দিবেনা?
★ মন্দ কাজ করলে ঈশ্বর শাস্তি দিবেন। (আদিপুস্তক ০৬/০৫-০৬-০৭)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ মন্দ কাজ করলে ঈশ্বর শাস্তি দিবেন না। (আদিপুস্তক ০৮/২১)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? মন্দ কাজ করলে ঈশ্বর শাস্তি দিবে নাকি দিবে না?
📄 যীশুকে কি রঙের পোশাক পড়ানো হয়েছিল?
★ তারা যীশুর পোশাক খুলে নিল, আর তাঁকে একটা লাল রঙের পোশাক পরাল। (মথি ২৭/২৮)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ সেনারা কাঁটালতা দিয়ে একটা মুকুট তৈরি করে সেটা যীশুর মাথায় পরিয়ে দিল। তারা যীশুকে বেগুনি রঙের পোশাক পরাল। (যোহন ১৯/০২)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যীশুকে কি রঙের পোশাক পড়ানো হয়েছিল, লাল নাকি বেগুনি?
📄 সমাধিগুহার ভেতর কতজন যুবক ছিল?
★ পরে তাঁরা সমাধিগুহার ভিতরে গিয়ে দেখলেন, একজন যুবক ডানদিকে সাদা পোশাক পরে বসে আছেন, তাতে তারা ভয়ে চমকে উঠলেন। (মার্ক ১৬/০৫)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে:-
তাঁরা যখন অবাক বিস্ময়ে সেই কথা ভাবছেন, সেই সময় উজ্জ্বল পোশাক পরে দুজন ব্যক্তি হঠাৎ এসে তাঁদের পাশে দাঁড়ালেন। (লুক ২৪/০৪)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? সেখানে কতজন যুবক ছিল (০১) জন নাকি (০২) জন?