📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 যীশুর সমাধিতে কতজন মহিলা এসেছিল?

📄 যীশুর সমাধিতে কতজন মহিলা এসেছিল?


★ রবিবার দিন সকাল সকাল মগদলিনী মরিয়ম সেই সমাধির কাছে গেলেন, যেখানে যীশুর দেহ রাখা ছিল। (যোহন ২০/০১)
এখানে একজন মহিলা সমাধিতে এসেছিল।

★ বিশ্রামবারের শেষে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ রবিবার খুব ভোরে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন। (মথি ২৮/০১)
এখানে দুইজন মহিলা সমাধিতে এসেছিল।

★ সপ্তাহের প্রথম দিন, সেই স্ত্রীলোকেরা খুব ভোরে ঐ সমাধিস্থলে এলেন। তাঁরা যে গন্ধদ্রব্য ও মশলা তৈরি করেছিলেন তা সঙ্গে আনলেন। (লুক ২৪/০১-১০)
এখানে অনেক মহিলা সমাধিতে এসেছিল।

আমাদের প্রশ্ন :- কতজন মহিলা সমাধিতে এসেছিলেন? একজন, দুইজন না অনেক মহিলা?

📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 যোষেফের বাবা কে?

📄 যোষেফের বাবা কে?


★ যাকোবের ছেলে যোষেফ। (মথি ০১/১৬)

আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ এলির ছেলে যোষেফ। (লুক ০৩/২৩)

আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যোষেফ এলির ছেলে নাকি যাকোবের ছেলে?

📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 যৌনপাপে কতজন মানুষ মারা গিয়েছিল?

📄 যৌনপাপে কতজন মানুষ মারা গিয়েছিল?


★ যৌনপাপের জন্য এক দিনে মোট (২৪) হাজার লোক মারা গিয়েছিল। (গণনা পুস্তক ২৫/০৯)

আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ যৌনপাপের জন্য এক দিনে মোট (২৩) হাজার লোক মারা গিয়েছিল। (০১ করিন্থীয় ১০/০৮)

আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যৌনপাপে কতজন মানুষ মারা গিয়েছিল (২৪) হাজার নাকি (২৩) হাজার?

📘 খ্রিস্টান ধর্ম খন্ডন রদ্দে ক্রিশ্চিয়ানিটি 📄 যিহুদার মৃত্যু কিভাবে হয়েছিল?

📄 যিহুদার মৃত্যু কিভাবে হয়েছিল?


যীশু : ★ তখন যিহুদা সেই টাকা মন্দিরের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, পরে বাইরে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল। (মথি ২৭/০৫)

পৌল : ★ এই লোক তার এই অন্যায় কাজের দ্বারা অর্থ রোজগার করে তাই দিয়ে এক টুকরো জমি কিনেছিল, কিন্তু সে মাথাটা নিচু করে মাটিতে পড়ল, আর তার পেট ফেটে ভেতরের নাড়ি-ভুঁড়ি সব বেরিয়ে পড়ল। (শিষ্যচরিত ০১/১৮)

আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যীশুর কথা সঠিক নাকি পৌলের কথা? যিহুদা গলায় দড়ি দিয়ে মরেছে নাকি পেট ফেটে নাড়ি-ভুঁড়ি বের হয়ে মারা গেছে?

ফন্ট সাইজ
15px
17px