📄 ঈশ্বরকে দেখা যায়, নাকি দেখা যায় না?
★ তাই যাকোব সেই জায়গার নাম পনূয়েল রাখল। যাকোব বলল, এই স্থানেই আমি ঈশ্বরকে মুখোমুখি দেখলাম কিন্তু তাও প্রাণে বাঁচলাম। (আদিপুস্তক ৩২/৩০)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ ঈশ্বরকে কেউ কখনও দেখেনি। (০১ যোহন ০৪/১২)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? ঈশ্বরকে কি দেখা যায়, নাকি দেখা যায় না?
📄 যীশুর সমাধিতে কতজন মহিলা এসেছিল?
★ রবিবার দিন সকাল সকাল মগদলিনী মরিয়ম সেই সমাধির কাছে গেলেন, যেখানে যীশুর দেহ রাখা ছিল। (যোহন ২০/০১)
এখানে একজন মহিলা সমাধিতে এসেছিল।
★ বিশ্রামবারের শেষে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ রবিবার খুব ভোরে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবরটা দেখতে এলেন। (মথি ২৮/০১)
এখানে দুইজন মহিলা সমাধিতে এসেছিল।
★ সপ্তাহের প্রথম দিন, সেই স্ত্রীলোকেরা খুব ভোরে ঐ সমাধিস্থলে এলেন। তাঁরা যে গন্ধদ্রব্য ও মশলা তৈরি করেছিলেন তা সঙ্গে আনলেন। (লুক ২৪/০১-১০)
এখানে অনেক মহিলা সমাধিতে এসেছিল।
আমাদের প্রশ্ন :- কতজন মহিলা সমাধিতে এসেছিলেন? একজন, দুইজন না অনেক মহিলা?
📄 যোষেফের বাবা কে?
★ যাকোবের ছেলে যোষেফ। (মথি ০১/১৬)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ এলির ছেলে যোষেফ। (লুক ০৩/২৩)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যোষেফ এলির ছেলে নাকি যাকোবের ছেলে?
📄 যৌনপাপে কতজন মানুষ মারা গিয়েছিল?
★ যৌনপাপের জন্য এক দিনে মোট (২৪) হাজার লোক মারা গিয়েছিল। (গণনা পুস্তক ২৫/০৯)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ যৌনপাপের জন্য এক দিনে মোট (২৩) হাজার লোক মারা গিয়েছিল। (০১ করিন্থীয় ১০/০৮)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যৌনপাপে কতজন মানুষ মারা গিয়েছিল (২৪) হাজার নাকি (২৩) হাজার?