📄 তরবারি ব্যবহার করা লোকের সংখ্যা কত ছিল?
★ যিহুদার তরবারি ব্যবহার করা লোকের সংখ্যা ছিল (০৮) লক্ষ ও যিহুদার (০৫) লক্ষ। (০২ সামুয়েল ২৪/০৯)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ দাউদের গণনায় তরবারি ব্যবহার করা লোকের সংখ্যা ছিল (১১) লক্ষ ও যিহুদার (০৪) লক্ষ (৭০) হাজার। (০১ বংশাবলি ২১/০৫)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? যিহুদার তরবারি ব্যবহার করা লোকের সংখ্যা কত (০৮) লক্ষ ও (০৫) লক্ষ, নাকি (১১) লক্ষ ও (০৪) লক্ষ (৭০) হাজার?
📄 যুদ্ধে মোট কতজনকে হত্যা করা হয়েছিল?
★ যোশেব-বশেবত এক সঙ্গে (৮০০) লোককে হত্যা করেছিল। (০২ সামুয়েল ২৩/০৮)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ একবার যাশবিয়াম তাঁর বর্শা দিয়ে এক সঙ্গে (৩০০) জনকে হত্যা করেছিলেন। (০১ বংশাবলি ১১/১১)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক (৮০০) জনকে নাকি (৩০০) জনকে হত্যা করা হয়েছিল?
📄 চুল বড় রাখা যাবে, নাকি যাবে না?
★ কারণ তুমি গর্ভবতী হবে এবং একটি পুত্রের জন্ম দেবে। সেই পুত্রকে ঈশ্বরের কাছে একটা বিশেষ উপায়ে উৎসর্গ করা হবে। উপায়টা হচ্ছে, সে হবে নাসরতীয়। তাই কখনও তার চুল কাটবে না। (বিচারকচরিত্র ১৩/০৫)
এখানে যেহেতু চুল কাটতে মানা করা হয়েছে সেহেতু চুল বড় রাখা যাবে বলা হয়েছে। আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ স্বাভাবিক বিবেচনাও বলে যে পুরুষ মানুষ যদি লম্বা চুল রাখে তবে তার সম্মান থাকে না। (০১ করিন্থীয় ১১/১৪)
এখানে বলছে চুল বড় রাখা যাবে না, হাস্যকর ব্যাপার। আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? চুল বড় রাখা যাবে, নাকি যাবে না?
📄 কতজন গায়ক গায়িকা ফিরে এসেছিল?
★ যারা ফিরে এল তাদের মধ্যে (৪২,৩৬০) জন ব্যক্তি ছিল। এছাড়াও তাদের সঙ্গে ছিল (৭,৩ ৩৭) জন পুরুষ ও নারী ভৃত্য এবং (২০০) জন গায়ক ও গায়িকা। (এজরা ০২/৬৪)
আবার অন্য জায়গায় বলা হচ্ছে :-
★ (৭,৩৩৭) জন দাসদাসীকে বাদ দিলে, যারা ফিরে এসেছিল তাদের মধ্যে সব মিলিয়ে ছিল (৪২,৩৬০) জন। এছাড়াও, এদের সঙ্গে ছিল (২৪৫) জন গায়ক-গায়িকা। (নেহেমিয়া ০৭/৬৬)
আমাদের প্রশ্ন :- কোনটা সঠিক? কতজন গায়ক গায়িকা ফিরে এসেছিল? (২০০) জন নাকি (২৪৫) জন?