📄 পশ্চিমে সবচেয়ে বেশি প্রসার লাভ করছে ইসলাম
আর সে জন্যই ইসলাম ধর্ম সমগ্র মানবজাতির। এ কথাটাই একবার ছাপা হয়েছিল 'প্লেইনটুথ' ম্যাগাজিনে। রেফারেন্স ছিল। রিডার্স ডাইজেস্ট অ্যালামনাই ইয়ারবুক ১৯৮৬, সেখানে পরিসংখ্যান ছিল, প্রধান ধর্মগুলোর অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে? এক নম্বরে ছিল ইসলাম ২৩৪ পারসেন্ট। খ্রিস্টান ধর্ম মাত্র ৪৭%। আজ আমেরিকাসহ ইউরোপের সর্বত্র যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা হলো ইসলাম।
এ কথাটাই আল্লাহ বলেছেন সূরা সাফ-এর ৯ নং আয়াত এবং সূরা আত তওবার ৩৩ নং আয়াতে-
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ .
অর্থ : আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দ্বীনসহ। যাতে করে ইসলাম অন্য সব মতবাদের ওপর থাকে। তা হতে পারে নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, মার্কসিজম, কম্যুনিজম, পশ্চিমাবাদ, পুঁজিবাদ ইসলাম সবার উপরে অবস্থান করে, সবার উপরে বিজয়ী হয়। "যদিও মুনাফিকগণ এটা অপছন্দ করে। যদিও পূজারিগণ এটা অপছন্দ করে।" সূরা আল-ফাতহ-এর ২৮ নং আয়াতে মহান আল্লাহ বলেন,
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ
অর্থ: আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়েত ও সত্য দ্বীনসহ যেন ইসলাম অন্য সব মতবাদের ওপর থাকে। হতে পারে সেটা হিন্দুধর্ম, ইহুদিধর্ম, খ্রিস্টানধর্ম, কম্যুনিজম, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা, পশ্চিমাবাদ ইসলাম সব কিছুর উপরে অবস্থান করে। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে, আমাদের এই ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে বিরাজ করবে।
আমার কথা শেষ করার আগে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১৯ নং আয়াতের উদ্ধৃতি দিচ্ছি-
إِنَّ ডِينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ .
অর্থ: নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন।
ওয়া আখিরুদ্দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন।