📄 মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার
আজকের দিনে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি ভয় পায় ইসলামকে। আপনি জানেন, কেন? কারণ, যে আনন্দ বিলাসের শীর্ষে তারা আছে, সব ক্ষতিকর জিনিসই তাদের সমাজে আছে। তারা ভয় পাচ্ছে যদি ইসলাম ছড়িয়ে যায়, এসব কিছুই বন্ধ হয়ে যাবে। অ্যালকোহল, মদ, চুরি, ডাকাতি, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন, নিউজ পেপার সর্বত্র ইসলামের বিরুদ্ধে বলছে। ইসলামের নিন্দা করছে। কোথাও বোমা বিস্ফোরণ ঘটলে সেট অবশ্যই কোনো মুসলমান করেছে। মুসলমানরা মৌলবাদী আর সন্ত্রাসী। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বোম্বিং-এর সময়ও। নিউজপেপারের হেডিং ছিল- মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। কিছুদিন পর তারা জানতে পারল কাজটা একজন আমেরিকার সৈন্যের। কিন্তু এটা খবরের কাগজের মাঝখানে এসেছিল, হেডলাইন হয় নি।
মুসলমানরা মৌলবাদী এটা হেডলাইনে আসবে আর আসল কারণ ভেতরে। এরকম খবরও শুনে থাকবেন যে, পঞ্চাশ বছরের একজন মুসলমান ষোলো বছরের এক মেয়েকে বিয়ে করেছে। ছোট করে লেখা যে অনুমতি নিয়ে। খবরের কাগজের হেডলাইন হবে এটা। কিন্তু যখন পঞ্চাশ বছরের অমুসলিম লোক ছয় বছরের একটা মেয়েকে ধর্ষণ করে। এ খবরটা ছোট করে আসবে। কাগজের কোনো এক কোণায়। অনুমতি নিয়ে যদি বিয়ে করেন, মেয়ে, বাবা-মায়ের অনুমতি, তারপরও সেটা অন্যায়। তার মানে হলো পশ্চিমা বিশ্বের নেতারা ইসলামের নিন্দা করে। মুসলমানরা মৌলবাদী, মুসলমানরা সন্ত্রাসী। ইসলাম মেয়েদেরকে ছোট করে দেখে, এসব। এর উত্তর আমি দিয়েছি আমার 'ইসলামে মেয়েদের অধিকার' ক্যাসেটে।
📄 পশ্চিমারা ফিরে আসছে ইসলামে
ইসলাম সম্পর্কে ভুল ধারণার উপর যে লেকচার দিয়েছিলাম সেখানেও পাবেন। পশ্চিমা নেতারা সব সময় ইসলামের বিরুদ্ধে থাকলেও আলহামদুলিল্লাহ অনেক পশ্চিমাই ইসলাম গ্রহণ করছে। এই প্রশ্নটা ভুল হবে যদি বলেন, কেন পশ্চিমারা ইসলামের কাছে আসছে? পশ্চিমারা ইসলামের কাছে আসছে না তারা ইসলামের কাছে ফিরে আসছে। কারণ আমাদের মহানবী বলেছেন- كل مولود يولد على الفطرة "প্রত্যেক মানুষ দ্বীন-উল-ফিতর নিয়ে জন্মায়"। অর্থাৎ আল্লাহর ধর্ম, মুসলমান হয়ে জন্ম নেয়। পরবর্তীতে তার বাবা-মা আর আশেপাশের অন্যান্য লোকের প্রভাবে সে শুরু করে দেয় মূর্তিপূজা বা আগুন পূজা। তাই লোকে বলে 'কনভার্ট' আর আমি বলব 'রিভার্ট'। 'কনভার্ট' মানে এক পথ থেকে অন্য পথে যাওয়া। 'রিভার্ট' মানে আর সঠিক পথে ফিরে আসা।
পবিত্র কুরআনে বলা হয়েছে,- "আমি তোমার ওপর অবতীর্ণ করেছি সত্যসহ কিতাব, মানবজাতির নির্দেশনার জন্য। শুধু মুসলমান, আরব বা পশ্চিমাদের নির্দেশনার জন্য না সমগ্র মানব জাতির জন্য।" মহানবী মুহাম্মদ শুধু আরবদের বা পশ্চিমাদের নবী নয়, তিনি সমগ্র বিশ্বজগতের নবী।
সূরা আল আম্বিয়ার ১০৭ নং আয়াতে আছে- وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَلَمِينَ .
অর্থ: আমি তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। সূরা সাবায় ২৮ নং আয়াতে আছে- وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّাসِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَعْلَمُونَ .
অর্থ: আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানবজাতির জন্য, তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।
তাই সঠিক আর নির্ভুল শব্দটা হবে রিভার্ট। সে জন্য আমি বলব পশ্চিমারা আসছে না, পশ্চিমারা ফিরে আসছে ইসলামের দিকে। ইসলাম শুধু পশ্চিমাদের জন্যও নয়। ইসলাম সমগ্র মানবজাতির জন্য। সূরা ইব্রাহীমের ১ নং আয়াতে আছে- الر كتب أَنْزَلْتُهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَتِ إِلَى النُّোরِ .
অর্থ: আলিফ-লাম-রা। এ কিতাব তোমার ওপর অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে। পবিত্র কুরআনে সূরা বাকারার ১৮৫ নং আয়াতে আছে- شَهَرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيْهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ .
অর্থ: রমজান মাসে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে স্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারী রূপে। সমগ্র মানবজাতির পথের দিশারী রূপে।
📄 পশ্চিমে সবচেয়ে বেশি প্রসার লাভ করছে ইসলাম
আর সে জন্যই ইসলাম ধর্ম সমগ্র মানবজাতির। এ কথাটাই একবার ছাপা হয়েছিল 'প্লেইনটুথ' ম্যাগাজিনে। রেফারেন্স ছিল। রিডার্স ডাইজেস্ট অ্যালামনাই ইয়ারবুক ১৯৮৬, সেখানে পরিসংখ্যান ছিল, প্রধান ধর্মগুলোর অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে? এক নম্বরে ছিল ইসলাম ২৩৪ পারসেন্ট। খ্রিস্টান ধর্ম মাত্র ৪৭%। আজ আমেরিকাসহ ইউরোপের সর্বত্র যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা হলো ইসলাম।
এ কথাটাই আল্লাহ বলেছেন সূরা সাফ-এর ৯ নং আয়াত এবং সূরা আত তওবার ৩৩ নং আয়াতে-
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ .
অর্থ : আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দ্বীনসহ। যাতে করে ইসলাম অন্য সব মতবাদের ওপর থাকে। তা হতে পারে নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, মার্কসিজম, কম্যুনিজম, পশ্চিমাবাদ, পুঁজিবাদ ইসলাম সবার উপরে অবস্থান করে, সবার উপরে বিজয়ী হয়। "যদিও মুনাফিকগণ এটা অপছন্দ করে। যদিও পূজারিগণ এটা অপছন্দ করে।" সূরা আল-ফাতহ-এর ২৮ নং আয়াতে মহান আল্লাহ বলেন,
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ
অর্থ: আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়েত ও সত্য দ্বীনসহ যেন ইসলাম অন্য সব মতবাদের ওপর থাকে। হতে পারে সেটা হিন্দুধর্ম, ইহুদিধর্ম, খ্রিস্টানধর্ম, কম্যুনিজম, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা, পশ্চিমাবাদ ইসলাম সব কিছুর উপরে অবস্থান করে। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে, আমাদের এই ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে বিরাজ করবে।
আমার কথা শেষ করার আগে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১৯ নং আয়াতের উদ্ধৃতি দিচ্ছি-
إِنَّ ডِينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ .
অর্থ: নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন।
ওয়া আখিরুদ্দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন।