📘 কাসাসুল কুরআন > 📄 পশ্চিমাঞ্চলে অভিযান

📄 পশ্চিমাঞ্চলে অভিযান


খোরাশ মেডিয়া ও পারস্যকে একত্র করে একক সাম্রাজ্যের ঘোষণা দিলেন। তার কিছুদিন পরেই তাঁকে পশ্চিমাঞ্চলে অভিযানে বের হতে হলো। তার কারণ এই যে, খোরাসের শাসনভার গ্রহণের বহু পূর্বে মিডিয়া এবং ইরানের পশ্চিমে অবস্থিত রাজ্য লিডিয়ার (Lydia)১৯৯ (এশিয়া মাইনরের) মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক যুদ্ধ-বিগ্রহ হতো। কিন্তু খোরাসের সমসাময়িক লিডিয়ার রাজা কার্ডেসিসের২০০ পিতা২০১ খোরাসের নানা অ্যাস্টিয়াগিসের (Astyages) পিতার সঙ্গে সন্ধি করেছিলেন এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন করে স্থায়ীভাবে যুদ্ধ-বিগ্রহের অবসান ঘটিয়েছিলেন। কিন্তু খোরাস পারস্য ও মেডিয়াকে একত্র করে একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করে নিলে এশিয়া মাইনরের রাজা কার্ডেসিস তা সহ্য করতে পারলেন না। তিনি তাঁর পিতার কৃত সব অঙ্গীকার ও প্রতিশ্রুতি ভঙ্গ করে মেডিয়ার ওপর আক্রমণ করে বসলেন।
তখন খোরাসও বাধ্য হয়ে তাঁর রাজধানী হামদান থেকে ক্ষিপ্রগতিতে অগ্রসর হলেন এই দুটি যুদ্ধের পরেই সমগ্র এশিয়া মাইনরকে নিজের অধিকারে নিয়ে নিলেন। যেমন: বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাস (Herodotus) বলেন, খোরাসের এই অভিযান এমনই আশ্চর্যজনক ও অলৌকিক ছিলো যে, পেট্রিয়ার যুদ্ধে মাত্র চৌদ্দ দিনে তিনি লিডিয়ার সুদৃঢ় ও শক্তিশালী রাজধানীকে দখল করে নিয়েছিলেন। ওদিকে কার্ডেসিস বন্দি হয়ে অপরাধীরূপে খোরাসের সামনে দণ্ডায়মান হলেন।২০২
কৃষ্ণসাগর পর্যন্ত গোটা এশিয়া মাইনর খোরাসের ক্ষমতাধীন চলে এলেও তিনি সামনে দিয়ে এগিয়ে চললেন, এমনকি পশ্চিম সীমান্ত পর্যন্ত পৌঁছলেন। অর্থাৎ, তাঁর রাজধানী থেকে চৌদ্দশো মাইল পথ অতিক্রম করে পশ্চিমাঞ্চলে গিয়ে স্থির হলেন।
ভূগোল বিশেষজ্ঞগণ বলেন, লিডিয়ার রাজধানী সার্ভিস (Sardis) পশ্চিম সীমান্তের নিকটবর্তী ছিলো। এশিয়া মাইনরের পশ্চিম সীমান্তের অবস্থা হলো এ-রকম : এখানে স্মার্নার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র দীপ বের হয়েছিলো এবং গোটা সীমান্ত অঞ্চল ঝিলের মতো হয়ে গিয়েছিলো। আর ইজিয়ান সাগরের এই তীরের পানি উপসাগরের কারণে অত্যন্ত ঘোলা থাকে এবং সন্ধ্যাকালে সূর্য অস্ত যাওয়ার সময় মনে হয় যে, সূর্য একটি ঘোলা পানির জলাশয়ের মধ্যে অস্তমিত হচ্ছে।
ইতিহাসবেত্তাগণ বলেন, খোরাস এশিয়া মাইনরকে বীরের মতো জয় করলেও যুগের অন্যান্য বাদশাহদের মতো বিজিত রাজ্যসমূহে জুলুম ও অত্যাচার চালান নি। সেসব দেশের অধিবাসীদেরকে নির্বাসনেও পাঠান নি। তিনি সার্ভিসের জনসাধারণকে এটাও বুঝতে দেন নি যে, এখানে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। বিপ্লব تو ঘটেছে, তবে কেবল ব্যক্তিত্বের পরিবর্তন হয়েছে। অর্থাৎ, কার্ডেসিসের জায়গায় খোরাশের মতো ন্যায়পরায়ণ বাদশাহ পাওয়া গেছে। এ-ব্যাপারে হিরোডোটাস লিখেছেন—
“সাইরাস দ্য গ্রেট (খোরাশ) তাঁর সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তোমরা শত্রুসেনা ছাড়া অন্যকোনো মানুষের ওপর হাত উঠাবে না। আর শত্রুসেনার মধ্যে যারা তাদের বল্লম নিচু করে ফেলবে তাদেরকে হত্যা করবে না। আর কার্ডেসিস যদি তরবারিও চালান, তারপরও তাঁর কোনো ক্ষতি করবে না।”২০৩
রাজত্বের ব্যাপারে একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহর যে-মনোভাব ও বিশ্বাস থাকা উচিত খোরাশের তা-ই ছিলো। গ্রিক ইতিহাসবিদ Ctesias তাঁর সম্পর্কে বলেন—
“তাঁর বিশ্বাস ছিলো এই যে, রাজকোষের ধন-সম্পদ বাদশাহদের আমোদ-প্রমোদ বা সুখ ভোগের জন্য নয়; তা বরং জনসাধারণের আরাম-আয়েশের জন্য ব্যয় করা হবে এবং অধীন লোকেরা তার দ্বারা উপকৃত হবে।”২০৪

টিকাঃ
১৯৯. পশ্চিম এশিয়া মাইনরের একটি রাজ্য ছিলো।
২০০. বর্তমানে বিভিন্ন ভাষায় প্রাপ্ত লিডিয়ার এই রাজার নামের সঙ্গে লেখকের উচ্চারিত এই নামের গরমিল রয়েছে। যেমন: ইংরেজি- Croesus; আরবি- كرويسوس ফারসি- کرزوس। তিনি ৫৪৬ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।
২০১. তাঁর পিতার নাম Alyattes الکانس ال
২০২. খোরাস তাঁকে কোনো শাস্তি প্রদান করেন নি; বরং তাঁকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
২০৩. সাইরাস দ্য গ্রেট : এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা。
২০৪. সাইরাস দ্য গ্রেট : এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

📘 কাসাসুল কুরআন > 📄 পূর্বাঞ্চলে অভিযান

📄 পূর্বাঞ্চলে অভিযান


ইতিহাসবিদ হিরোডোটাস বর্ণনা করেন, খোরাশ তখনো বাবেল জয় করেন নি; ইতোমধ্যে ইরানের পূর্বদিকে অতি গুরুত্বপূর্ণ একটি যুদ্ধে অবতীর্ণ হলেন। কেননা, দূর প্রাচ্যের কয়েকটি জংলি ও যাযাবর গোত্র অবাধ্যাচরণ ও বিদ্রোহ করেছিলো। এরা ছিলো ব্যাষ্ট্রিয়া (Bactria বা باختر) অঞ্চলের গোত্রসমূহ। কোনো কোনো ইতিহাসবেত্তার বরাতে এমন বর্ণনাও পাওয়া যায় যে, এই অঞ্চলটিকে আজকাল মাকরান (مکران) বলা হয়। এই অঞ্চলের যাযাবর গোত্রগুলো বিদ্রোহ করেছিলো। ইরানের জন্য এই অঞ্চলটি ছিলো দূর প্রাচ্যে। কেননা, তারপর পর্বতশ্রেণি আছে, যা সামনের দিকে চলার পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে।

📘 কাসাসুল কুরআন > 📄 তৃতীয় (উত্তরাঞ্চলে) অভিযান

📄 তৃতীয় (উত্তরাঞ্চলে) অভিযান


বাবেল জয় করা ব্যতিরেকে ইতিহাস খোরাসের আরো একটি জয়কে বর্ণনা করেছে। আর এটি ঘটেছিলো ইরান থেকে উত্তর দিকে। এই অভিযানে তিনি কাস্পিয়ান সাগরকে ডান দিকে রেখে ককেশাস পর্বতমালা পর্যন্ত পৌছলেন। এই পর্বতমালার মধ্যে তিনি একটি গিরিপথ দেখলেন। পর্বতমালার দুই অংশের মধ্যে গিরিপথটিকে একটি ফটকের মতো দেখাচ্ছিলো। তিনি ওখানে পৌঁছলে একদল লোক তাঁর কাছে ইয়াজুজ-মাজুজ গোত্রগুলো কর্তৃক লুণ্ঠনের অভিযোগ পেশ করলো তারা গিরিপথের মধ্য থেকে বের হয়ে আক্রমণ করে এবং লুণ্ঠন ও লুটতরাজ করে আমাদের সর্বনাশ ও সর্বস্বান্ত করে দেয়। এই অভিযোগ শুনে খোরাস লোহা ও তামা ব্যবহার করে গিরিপথের ফটকটিকে বন্ধ করে দেন। তিনি ধাতবদ্রব্যের একটি প্রাচীর নির্মাণ করেন, যার চিহ্ন ও ভগ্নাবশেষ আজো বিদ্যমান। গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাস ও জেনোফন (Xenophon) বলেন, লিডিয়া জয় করার পর সাইথিয়ান (Scythians)২০৫ সম্প্রদায়গুলোর সামীন্ত-আক্রমণ প্রতিরোধ করার জন্য খোরাস বিশেষ ব্যবস্থাসমূহ গ্রহণ করেছিলেন।
এই সত্যটি একটু পরেই স্পষ্ট হয়ে যাবে যে, খোরাসের যুগে ইয়াজুজ- মাজুজ সম্প্রদায়গুলোর মধ্যে সাইথিয়ান সম্প্রদায়ও ছিলো, যারা নিকটবর্তী জনপতে আক্রমণ চালিয়ে লুণ্ঠন ও লুটতরাজ করতো।

টিকাঃ
২০৫. এরা আরো কিছু নামে পরিচিত : Scyth, Saka, Sakae, Sai, Iskuzai, or Askuzai. আরবি ভাষায় এদেরকে বলা হয় الإصفوت أو السكوثيون

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00