📘 কাসাসুল কুরআন 📄 বংশ পরিক্রমা

📄 বংশ পরিক্রমা


ইতোপূর্বে বলা হয়েছে, হযরত যুলকিফল সম্পর্কে পবিত্র কুরআন নাম ছাড়া আর কিছুই উল্লেখ করে নি। তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও কোনো কিছু বর্ণিত নেই। কাজেই কুরআন ও হাদিসের আলোকে এর থেকে বেশি কিছু বলা যায় না যে, হযরত যুলকিফল আ. আল্লাহর মনোনীত নবী ছিলেন এবং কোনো এক জাতিকে পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন। এর অতিরিক্ত কোনো তথ্য নেই। ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে দ্বিতীয় স্তরের উৎস হলো জীবনচরিত ও ইতিহাসগ্রন্থ। যথেষ্ট অনুসন্ধান ও খোঁজাখুজির পরও এমন কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছে নি যার মাধ্যমে হযরত যুলকিফল আ.-এর বিবরণ ও অবস্থার ওপর আলোকপাত করা যায়। এক্ষেত্রে তাওরাতও যেমন নীরব, তেমনি ইসলামের ইতিহাসও।

ফন্ট সাইজ
15px
17px