📘 কাসাসুল কুরআন 📄 ভুল বোঝাবুঝির নিরসন

📄 ভুল বোঝাবুঝির নিরসন


হযরত আইয়ুব আ.-এর বংশতালিকার ক্ষেত্রে তাওরাত যেসব নাম বর্ণনা করেছে এবং আরব ঐতিহাসিকগণ যে সকল নাম দিয়েছেন, সেগুলোর মধ্যে বাহ্যত কিছুটা পার্থক্য রয়েছে। কিন্তু গবেষণার পর বুঝে আসে যে, এটি কোনো বাস্তবিক পার্থক্য নয়। নামের ক্ষেত্রে এ ধরনের পার্থক্য সাধারণত বিভিন্ন ভাষার ভায়া হয়ে আসার কারণে লেখার ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাওয়ার ফলে উদ্ভুত হয়ে থাকে। অর্থাৎ তাওরাতের আউদ আর আরব ঐতিহাসিকদের মাউস, এভাবে তাওরাতের যারেহ আর ঐতিহাসিকদের যাররাহ; উভয়টি এক ও অভিন্ন। তবে যেসকল ঐতিহাসিকগণ মাউস বা আমূস-কে আইয়ুব ও যাররাহ (যারেহ)-এর মাঝখানে স্থান দিয়েছেন, তা সঠিক নয়। হাফেয ইবনে হাজার রহ.ও পরিষ্কার বলেছেন যে, কতিপয় লেখক হযরত আইয়ুব আ.-এর বংশতালিকা এভাবে দিয়েছেন, রাওম ইবনে আয়স। অর্থাৎ তারা তাকে রাওমের সন্তান অভিহিত করেছেন, এটি নির্ঘাত ভিত্তিহীন কথা।

ফন্ট সাইজ
15px
17px