📄 শৈশব
আল্লাহ তাআলা হযরত সুলাইমান আ.-এর মধ্যে জন্মগতভাবেই প্রখর মেধা ও মামলার নিরসনে সঠিক রায় প্রদানের ক্ষমতা দিয়েছিলেন। যেমন, শৈশবের সেই ঘটনাটি ছিলো তাঁর আলোকিত ভবিষ্যতের উজ্জ্বল আগমনী বার্তা, যা পবিত্র কুরআনে হযরত দাউদ আ.-এর জীবনীর সঙ্গে আলোচিত হয়েছে।¹ হযরত দাউদ আ. প্রথম থেকেই তাঁর পুত্রের প্রতিভার পরিচয় পেয়েছিলেন, ফলে তিনি শৈশব থেকেই তাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেন। বিশেষকরে বিভিন্ন মামলা-মুকাদ্দমার ফয়সালার ক্ষেত্রে তাঁর থেকে অবশ্যই পরামর্শ নিতেন।
টিকাঃ
১. وَ دَاوُدُ وَ سُلَيْمَنَ إِذْ يَحْكُمْ فِي الحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ عَنْمُ الْقَوْمِ . (দাউদ ও সুলাইমানকে; যখন তারা একটি শস্যক্ষেত্র নিয়ে বিচার করছিলেন, যাতে ঢুকে পড়েছে কিছু লোকের মেষপাল)-এর দিকে ইশারা করা হয়েছে।