📘 কাসাসুল কুরআন > 📄 শিক্ষা ও উপদেশ

📄 শিক্ষা ও উপদেশ

বনি ইসরাইলের যেসকল নবী আল্লাহর অতিমহান নবী-রাসুলদের সাহচর্য লাভ করেছেন এবং তাঁদের সাহচর্যের বদৌলতে ও একনিষ্ঠ আনুগত্যের কল্যাণে পরবর্তীকালে খেলাফত লাভ করার পর নবুওতের সুমহান মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছিলেন, তাঁদের জীবনের ঘটনাপ্রবাহ থেকে এ শিক্ষা লাভ করা যায় যে, সৎ লোকদের সাহচর্য কল্যাণ অর্জনের মহৌষধ। হযরত রূমি রহ. চমৎকার বলেছেন- یک زمانه صحبت با اولیا بهتر از صد سال طاعت بے ریا আওলিয়া কেরামের সঙ্গে তোমার মুহূর্তকালের সাহচর্য একশো বছর খাঁটি ইবাদতের চেয়ে উত্তম।'

যদি কোনো কামেল ব্যক্তিত্বের সাহচর্য ছাড়া কোনো ব্যক্তি হাজার বছর তপস্যা ও সাধনা করেও যায়, তাহলেও এটি অনেক বড় শূন্যতা, যা কেবল কামেল ব্যক্তিত্বের সাহচর্য দ্বারাই পূর্ণ হতে পারে। কাজেই সৎ লোকদের সঙ্গে থাকার অনিবার্যতা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00