📘 কাসাসুল কুরআন > 📄 কুরআনুল কারিমে হযরত আল-ইয়াসাআ আলাইহিস সালাম-এর আলোচনা

📄 কুরআনুল কারিমে হযরত আল-ইয়াসাআ আলাইহিস সালাম-এর আলোচনা

কুরআনুল কারিম তাঁর জীবনবৃত্তান্তের ওপর তেমন একটা আলোকপাত করে নি। সুরা আনআম ও সুরা সাদে শুধু তাঁর নামের উল্লেখ পাওয়া যায়।

وَاسْمُعِيلَ وَ الْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعُلَمِينَ 'আরও সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাইল, আল্-ইয়াসাআ, ইউনুস ও লুতকে; এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের ওপর প্রত্যেককে।' [সুরা আনআম: আয়াত ৮৬]

وَاذْكُرْ اسْمَعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِنَ الْأَخْيَارِ 'স্মরণ করো, ইসমাইল, আল-ইয়াসাআ ও যুল-কিফলের কথা, এরা প্রত্যেকেই ছিলেন সজ্জন।' [সুরা সাদ: আয়াত ৪৮]

📘 কাসাসুল কুরআন > 📄 শিক্ষা ও উপদেশ

📄 শিক্ষা ও উপদেশ

বনি ইসরাইলের যেসকল নবী আল্লাহর অতিমহান নবী-রাসুলদের সাহচর্য লাভ করেছেন এবং তাঁদের সাহচর্যের বদৌলতে ও একনিষ্ঠ আনুগত্যের কল্যাণে পরবর্তীকালে খেলাফত লাভ করার পর নবুওতের সুমহান মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছিলেন, তাঁদের জীবনের ঘটনাপ্রবাহ থেকে এ শিক্ষা লাভ করা যায় যে, সৎ লোকদের সাহচর্য কল্যাণ অর্জনের মহৌষধ। হযরত রূমি রহ. চমৎকার বলেছেন- یک زمانه صحبت با اولیا بهتر از صد سال طاعت بے ریا আওলিয়া কেরামের সঙ্গে তোমার মুহূর্তকালের সাহচর্য একশো বছর খাঁটি ইবাদতের চেয়ে উত্তম।'

যদি কোনো কামেল ব্যক্তিত্বের সাহচর্য ছাড়া কোনো ব্যক্তি হাজার বছর তপস্যা ও সাধনা করেও যায়, তাহলেও এটি অনেক বড় শূন্যতা, যা কেবল কামেল ব্যক্তিত্বের সাহচর্য দ্বারাই পূর্ণ হতে পারে। কাজেই সৎ লোকদের সঙ্গে থাকার অনিবার্যতা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00