📘 কাসাসুল কুরআন > 📄 ইসরাইল

📄 ইসরাইল


ইবরানি ভাষায় হযরত ইয়াকুব আ.-এর নাম ইসরাইল ( اسرئيل ) (ইসরা) শব্দের অর্থ عبد (বান্দা) এবং نیل শব্দের অর্থ আল্লাহ। দুটি শব্দের সমন্বয়ে একটি যুক্ত নাম। ইসরাইল শব্দের আরবি অর্থ আবদুল্লাহ, (বাংলায় আল্লাহর বান্দা)। হযরত ইবরাহিম আ.-এর পুত্র ইসহাক আ.-এর বংশধরগণ, যারা হযরত ইয়াকুব আ.-এর বংশোদ্ভূত, তাদের তাঁর ইবরানি নাম অনুসারেই বনি ইসরাইল বলা হয়। আজকের ইহুদি ও নাসারাদের প্রাচীন খান্দার এই বংশের সঙ্গেই সম্পর্কযুক্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00