📘 কাসাসুল আম্বিয়া 📄 সাকিফ গোত্রের প্রতিনিধি দল

📄 সাকিফ গোত্রের প্রতিনিধি দল


তাবুক যুদ্ধ শেষে মদিনা প্রত্যাবর্তনের পর পরই সাকীফ গোত্রের প্রতিনিধি দল মদিনায় উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এর পরপরই প্রতিনিধি দল আগমনের ধারা শুরু হয়ে যায়। যাদের সংখ্যা ৭০ বলে বর্ণনা করা হয়েছে।

📘 কাসাসুল আম্বিয়া 📄 বনি ফায়ারা গোত্রের প্রতিনিধি দল

📄 বনি ফায়ারা গোত্রের প্রতিনিধি দল


এরা পূর্বেই মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়।

📘 কাসাসুল আম্বিয়া 📄 বনি তামিম গোত্রের প্রতিনিধি দল

📄 বনি তামিম গোত্রের প্রতিনিধি দল


বনি তামীম গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ের উপর আলাপ-আলোচনার পর সম্মিলিতভাবে সকলেই মুসলমান হয়ে দেশে ফিরে যায়।

📘 কাসাসুল আম্বিয়া 📄 বনি সাদ বিন বকরের প্রতিনিধি দল

📄 বনি সাদ বিন বকরের প্রতিনিধি দল


এ প্রতিনিধি দলের নেতা ছিলেন যিমাম বিন সালাবা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিভিন্ন বিষয়ের উপর বেশ কিছু প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে তাকে ইসলাম সম্পর্কিত সকল দ্বিধা-দ্বন্ধের অবসান ঘটিয়ে দেন। অতঃপর তিনি মুসলমান হয়ে নিজ গোত্রে ফিরে গিয়ে লোকদের মাঝে দীনের দাওয়াত দেন, যার ফলে গোত্রের সকলে মুসলমান হয়ে যায়।

ফন্ট সাইজ
15px
17px