📘 কাসাসুল আম্বিয়া 📄 একটি মুজেযা

📄 একটি মুজেযা


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে শত্রুবাহিনীর দিকে নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরত সে মাটিকে বিরোধী শিবিরের প্রতিটি সৈন্যের চোখে এমনভাবে পৌঁছিয়ে দিলেন, একজনও এ থেকে রক্ষা পেল না। (মুগলতাই: ৭২) অবশেষে শত্রুবাহিনী ভীত সন্ত্রস্ত ও পরাজিত হয়ে পলায়ন করে। মুসলমানরা প্রতিশোধের স্পৃহায় বাচ্চা এবং মহিলাদের প্রতি হস্ত প্রসারিত করতে উদ্যত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ থেকে তাদেরকে নিষেধ করলেন। (মুগলতাই: ৭২)

📘 কাসাসুল আম্বিয়া 📄 তায়েফ অভিযান

📄 তায়েফ অভিযান


এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রতি দৃষ্টি দিলেন। যেখানে ছিল হাওয়াযিন ও বনি সাকিফের কেন্দ্র। মুসলমানগণ আনুমানিক আঠার দিন পর্যন্ত তায়েফ অবরোধ করে রাখেন, কিন্তু তখনো বিজয় অর্জিত হল না। অতঃপর অবরোধ প্রত্যাহার করে সেখান থেকে ফিরে গেলেন। পথিমধ্যে জিরানা নামক স্থানে পৌঁছলে তায়েফের হাওয়াযিন গোত্রের প্রতিনিধি দল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুনাইনের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে তাদের বন্দীদের মুক্তি দান করার আবেদন জানায়, তাদের আবেদন মনযুর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুক্তি দিয়ে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মদিনা ফিরে আসলে তায়েফের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হয়ে মুসলমান হওয়ার আবেদন জানায় এবং পরে ইসলাম গ্রহণ করে সকলেই ধন্য হয়। (মুগলতাই: ৭৪)

📘 কাসাসুল আম্বিয়া 📄 ওমরায়ে জিরানা

📄 ওমরায়ে জিরানা


অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা থেকেই ওমরা পালনের ইচ্ছা পোষণ করেন। ইহরাম বেঁধে মক্কা মুআযযমায় তাশরিফ নিয়ে যান এবং ওমরা শেষে পুনরায় মদিনায় ফিরে আসেন। অষ্টম হিজরির ৬ যিকদাহ মাসে তিনি মদিনা প্রবেশ করেন।

ফন্ট সাইজ
15px
17px