📘 কাসাসুল আম্বিয়া 📄 খন্দকের ঘটনা

📄 খন্দকের ঘটনা

খন্দকের ঘটনা
অবশেষে ৫ম হিজরির যিলকদ মাসে সম্মিলিত বাহিনী তাদের সমস্ত শক্তি একত্র করে একযোগে মদিনা আক্রমণের সিদ্ধান্ত নিল। মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্যে ১০ হাজার লোকের সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা অভিমুখে অগ্রসর হতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ সংবাদ পৌঁছলে তিনি সাহাবাদেরকে একত্র করে পরামর্শ করলেন।

হযরত সালমান ফারসি রাযি. অভিমত প্রকাশ করলেন, খোলা ময়দানে বের হয়ে যুদ্ধ করা সমাচীন হবে না। বরং মদিনার যেদিক দিয়ে শত্রুদের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সেই দিক দিয়ে পরিখা খনন করা হোক। উক্ত পরামর্শানুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাজার সাহাবাকে সঙ্গে নিয়ে খন্দক খনন করার জন্যে প্রস্তুত হয়ে পড়লেন। মাত্র ছয় দিনে পাঁচ গজ গভীর পরিখা তৈরি হয়ে গেল। খনন কাজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতেরও একটা বিরাট ভূমিকা ছিল।

একদিন পরিখা খননের সময় একটা পাথর খণ্ড বেরিয়ে এলে সরিয়ে ফেলতে সকলে অপারগ হয়ে পড়ল। খনন কাজ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল দ্বারা এক আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অবশেষে খন্দক তৈরি হল। এদিকে কাফেরদের সৈন্যবাহিনী এসে মদিনা অবরোধ করে ফেললে প্রায় ১৫ দিন পর্যন্ত মুসলমানগন অবরুদ্ধ রইলেন। এ সময় ইহুদিদের অবশিষ্ট গোত্র বনু কুরাইজাও চুক্তি ভঙ্গ করে কাফেরদের দলভুক্ত হয়ে কাফের সৈন্যদের সংখ্যা বিপুল বৃদ্ধি করে দিল।

অবরোধের কারণে মদিনায় চরম অস্থিরতা ছড়িয়ে পড়ল। খাদ্য ঘাটতির কারণে সাহাবীদের পর পর তিন বেলা অনাহারে কাটাতে হল। একদিন অস্থির হয়ে সাহাবাগণ তাদের পেটের কাপড় সরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, তারা সকলে ক্ষুধার জ্বালায় পেটে ১টি করে পাথর বেঁধেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বীয় পেট মোবারক খুলে দেখালেন, দেখা গেল সেখানে দুটি পাথর বাঁধা রয়েছে।

এদিকে অবরোধকারীরা খন্দক অতিক্রম করতে না পেরে এ স্থান থেকেই তীর ও পাথর নিক্ষেপ করতে শুরু করল। উভয় পক্ষ হতেই অবিরাম তীর বিনিময় চলতে লাগল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার ওয়াক্ত নামায কাযা হয়।

📘 কাসাসুল আম্বিয়া 📄 আল্লাহর সাহায্য

📄 আল্লাহর সাহায্য

আল্লাহর সাহায্য
অবশেষে রাব্বুল আলামিন এ সহায় সম্বলহীন জামাতটিকে সাহায্য করলেন। কাফের বাহিনীর ওপর এমন এক ঝড়ো হাওয়া প্রবাহিত করলেন, যার প্রচণ্ডতায় কাফেরদের তাবুর খুঁটিগুলি পর্যন্ত উপড়ে গেল। চুলার ওপর থেকে ডেকচিগুলো পর্যন্ত উল্টে গেল। ঝড়ের এ প্রচণ্ড তাণ্ডবলীলা কাফের বাহিনীর চিন্তা শক্তিকে অকেজো করে দিল। এদিকে তাদের রসদ সামগ্রীও শেষ হয়ে গেল আর অন্যদিকে হযরত নাঈম ইবনে মাসউদ রাযি. এমন এক কৌশল চালান, যার ফলে কাফের সৈন্যদের মধ্যে ব্যাপক ভাঙ্গন ও বিশৃঙ্খলা দেখা দিল। মোটকথা এমন সব উপায় উপকরণ একত্র হয়ে গেল, কাফেরদের পদস্খলন ঘটতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যে ময়দান পরিষ্কার হয়ে গেল।

📘 কাসাসুল আম্বিয়া 📄 বিভিন্ন ঘটনা

📄 বিভিন্ন ঘটনা

বিভিন্ন ঘটনা
৫ম হিজরিতে হজ ফরয হয়। তবে এ সম্পর্কে মতানৈক্য রয়েছে। এ বছর জুমাদাল উলা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আবদুল্লাহ বিন উসমান রাযি. অর্থাৎ হযরত রুকাইয়ার পুত্র ইনতেকাল করেন। এবং শাওয়াল মাসের শেষের দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাযি.-এর মাতা ইনতেকাল করেন। আর যিলকদ মাসে হযরত যয়নব বিনতে জাহাশ রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। এ বছরই মদিনায় ভূমিকম্প এবং চন্দ্রগ্রহণ হয়।

ফন্ট সাইজ
15px
17px