📘 কাসাসুল আম্বিয়া 📄 বীরে মাউনা

📄 বীরে মাউনা


এ বছর সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাহাবার একটি দলকে নজদবাসীদের নিকট ইসলাম প্রচারের উদ্দেশ্যে পাঠালেন। এ দলের মধ্যে বড় বড় আলেম সাহাবীও ছিলেন। সেখানে পৌঁছার পর আমের, রাল, যাকওয়ান ও উকবা গোত্র তাদের সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হয়ে গেল। অবশেষে যুদ্ধ শুরু হল এবং ঘটনাক্রমে সকল সাহাবীই শাহাদাতবরণ করলেন। এ ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই মর্মাহত হলেন, তিনি কয়েকদিন পর্যন্ত ফজরের নামাযে ওই হত্যাকারীদের জন্য বদদুআ করলেন। এ বছর শাওয়াল মাসে হযরত হাসান রাযি. জন্মগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত উম্মে সালামা রাযি.-এর বিবাহ হয়।

টিকাঃ
১. সীরাতে মোগলতাই: ৫২

ফন্ট সাইজ
15px
17px