📘 কাসাসুল আম্বিয়া 📄 আবুল আসের ইসলাম গ্রহণ

📄 আবুল আসের ইসলাম গ্রহণ


মুক্তির শর্তানুযায়ী আবুল আস মক্কায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত যয়নব রাযি. কে মদিনায় পাঠিয়ে দিলেন। আবুল আস ছিলেন একজন নামকরা ব্যবসায়ী। দ্বিতীয়বার গ্রেফতার ও মুক্তি পাওয়ার পর তিনি মক্কায় ফিরে সমস্ত অংশীদারদের হিসেব-নিকেশ চুকিয়ে দিয়ে ইসলাম গ্রহণ করলেন। অতঃপর তিনি মদিনায় হিজরত করেন। তিনি জানিয়েছিলেন যে, পাছে কেউ না বলে যে দেনা ফাঁকি দিতে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তাই মক্কায় গিয়ে সব চুকিয়ে তিনি মুসলমান হন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 ইসলামী রাজনীতি ও শিক্ষার উন্নতি

📄 ইসলামী রাজনীতি ও শিক্ষার উন্নতি


যুদ্ধবন্দীদের মধ্যে যারা মুক্তিপণ দিতে অক্ষম ছিল তন্মধ্যে যারা কিছু লেখা পড়া জানত তাদেরকে বলা হল, তোমরা দশটি করে মুসলিম শিশুদের লেখা শিখিয়ে দাও; এটাই তোমাদের মুক্তিপণ। হযরত যায়েদ বিন সাবেত রাযি. এভাবেই লেখা শিখেছিলেন। এটি ছিল তৎকালীন সময়ের এক অনন্য শিক্ষা কৌশল।

📘 কাসাসুল আম্বিয়া 📄 এ সনের বিবিধ ঘটনা

📄 এ সনের বিবিধ ঘটনা


এ বছর রবিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে যখন ফিরে এলেন তখন লোকজন তাঁর কন্যা হযরত রুকাইয়া রাযি. কে দাফন সম্পন্ন করে। বদর যুদ্ধ থেকে ফিরে আসার পর এ বছরই সর্বপ্রথম ঈদুল ফিতরের নামায পড়া হয়। রমযানের রোযা, সদকাতুল ফিতর এবং যাকাতও এ বছর ওয়াজিব হয়। এ সনেরই যিলহজ মাসে হযরত ফাতেমা রাযি.-এর বিবাহ মুবারক সম্পন্ন হয়। এ বছরই মদিনার ইহুদি গোত্র বনি কাইনুকার অবাধ্যতার দরুন তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়।

ফন্ট সাইজ
15px
17px