📄 দশম হিজরি
গাযওয়া: এ বছর কোনো গাযওয়া সংঘটিত হয় নি।
সারিয়া: এ বছর ২ টি সারিয়া পাঠানো হয়। যথা: (১) সারিয়ায়ে খালিদ ইবনুল ওয়ালিদ (২) সারিয়ায়ে আলি রাযি.।
📄 একাদশ হিজরি
গাযওয়া: এ বছর কোনো গাযওয়া সংঘটিত হয় নি।
সারিয়া: এ বছর ১ টি সারিয়া পাঠানো হয়। যথা: (১) সারিয়ায়ে উসামা বিন যায়েদ রাযি.।
📄 গুরুত্বপূর্ণ গাযওয়াহ ও সারিয়াহ
ইসলামে জিহাদের বিধান ও অনুমোদনের পর হিজরি সন অনুযায়ী বেশ কিছু গাযওয়াহ ও সারিয়াহ পরিচালিত হয়েছে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
📄 হযরত হামযা রাযি.-এর নেতৃত্বে প্রথম সারিয়া
হিজরতের সাত মাস পর পবিত্র রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামযা রাযি. কে ৩০ সদস্যের মুহাজির দলের আমীর মনোনীত করে একটি সাদা ঝান্ডাসহ কুরাইশদের এক কাফেলা অভিমুখে পাঠালেন। কিন্তু তারা যখন সমুদ্র উপকূলে পৌঁছে পরস্পর সংঘর্ষে লিপ্ত হলেন তখন মাজদী বিন আমর জাহমী তাদের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দিলেন।