📄 সপ্তম হিজরি
গাযওয়া: এ বছর শুধু গাযওয়ায়ে খায়বর সংঘটিত হয়। যা গুরুত্বপূর্ণ অভিযানগুলোর একটি।
সারিয়া: এ বছর ৫ টি সারিয়া পাঠানো হয়। যথা (১) সারিয়ায়ে আবু বকর সিদ্দীক রাযি. (২) সারিয়ায়ে বিশর ইবনে সাদ রাযি. (৩) সারিয়ায়ে গালিব ইবনে আবদুল্লাহ রাযি. (৪) সারিয়ায়ে বাশীর রাযি. (৫) সারিয়ায়ে আকরাম রাযি.।
📄 অষ্টম হিজরি
গাযওয়া: এ বছর মোট ৪টি গাযওয়া সংঘটিত হয়। যথা: (১) গাযওয়ায়ে মুতা, (২) গাযওয়ায়ে ফাতহে মক্কা, (৩) গাযওয়ায়ে হুনাইন, (৪) গাযওয়ায়ে তায়েফ।
সারিয়া: এ বছর ১০ টি সারিয়া পাঠানো হয়। যথা: (১) সারিয়ায়ে গালিব বনীল মুলাকি অভিমুখে (২) সারিয়ায়ে গালিব ফাদাক অভিমুখে (৩) সারিয়ায়ে শূজা (৪) সারিয়ায়ে কাব (৫) সারিয়ায়ে আমর ইবনুল আস (৬) সারিয়ায়ে আবু উবাইদা ইবনুল জাররাহ (৭) সারিয়ায়ে আবু কাতাদাহ (৮) সারিয়ায়ে খালিদ (৯) সারিয়ায়ে তোফায়েল বিন আমর দাউসী (১০) সারিয়ায়ে কাতবা।
📄 নবম হিজরি
গাযওয়া: এ বছর মোট ১টি মাত্র গাযওয়া সংঘটিত হয়। যথা: (১) গাযওয়ায়ে তাবুক।
সারিয়া: এ বছর ৩ টি সারিয়া পাঠানো হয়। যথা: (১) সারিয়ায়ে আলকামা রাযি. (২) সারিয়ায়ে আলি রাযি. (৩) সারিয়ায়ে উকাশা রাযি.।
📄 দশম হিজরি
গাযওয়া: এ বছর কোনো গাযওয়া সংঘটিত হয় নি।
সারিয়া: এ বছর ২ টি সারিয়া পাঠানো হয়। যথা: (১) সারিয়ায়ে খালিদ ইবনুল ওয়ালিদ (২) সারিয়ায়ে আলি রাযি.।