📄 প্রথম হিজরি
গাযওয়া: এ বছর কোনো গাযওয়া সংঘটিত হয় নি।
সারিয়া: এ বছর মোট ২ টি সারিয়া সংঘটিত হয়। (১) সারিয়ায়ে হামযা রাযি. (২) সারিয়ায়ে উবায়দা রাযি.
📄 দ্বিতীয় হিজরি
গাযওয়া: এ বছর মোট ৫ টি গাযওয়া সংঘটিত হয়। যথা: (১) গাযওয়ায়ে আবওয়া (ওয়াদ্দান), (২) গাযওয়ায়ে বুওয়াত, (৩) গাযওয়ায়ে বদরে কুবরা, (৪) গাযওয়ায়ে বনি কাইনুকা, (৫) গাযওয়ায়ে সাবীক।
সারিয়া: মোট ৩ টি সারিয়া সংঘটিত হয়। যথা: (১) সারিয়ায়ে আবদুল্লাহ ইবনে জাহাশ রাযি. (২) সারিয়ায়ে উমাইর রাযি. (৩) সারিয়ায়ে সালিম রাযি.।
📄 তৃতীয় হিজরি
গাযওয়া: এ বছর মোট ৩ টি গাযওয়া সংঘটিত হয়। যথা: (১) গাযওয়ায়ে গাতফান, (২) গাযওয়ায়ে উহুদ, (৩) গাযওয়ায়ে হামরাউল আসাদ।
সারিয়া: এ বছর ২ টি সারিয়া পাঠানো হয়। যথাঃ (১) সারিয়ায়ে মুহাম্মদ ইবনে মাসলামা রাযি. (২) সারিয়ায়ে যায়েদ ইবনে হারিসা রাযি.। এ বছরের অভিযানগুলোর মধ্যে উহুদ যুদ্ধই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
📄 চতুর্থ হিজরি
গাযওয়া: এ বছর মোট ২টি গাযওয়া সংঘটিত হয়। যথা: (১) গাযওয়ায়ে বনু নাযীর, (২) গাযওয়ায়ে বদরে সুগরা।
সারিয়া: এ বছর ৪ টি সারিয়া পাঠানো হয়। যথা: (১) সারিয়ায়ে আবূ সালামা, (২) সারিয়ায়ে আবদুল্লাহ ইবনে উনাইস রাযি. (৩) সারিয়ায়ে মুনযির রাযি. (৪) সারিয়ায়ে মারসাদ রাযি.।