📘 কাসাসুল আম্বিয়া 📄 নারী সমাজের জন্য স্মরণীয় বিষয়

📄 নারী সমাজের জন্য স্মরণীয় বিষয়


সীরাতের বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থে আছে, একদা হযরত রুকাইয়া রাযি. হযরত উসমান রাযি.-এর প্রতি অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট নালিশ করতে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, "স্ত্রী স্বামীর নামে অভিযোগ করবে, এটা আমি পছন্দ করি না। ওঠ, ঘরে যাও।" এ-ই হলো মেয়েদের জন্য শিক্ষা, যা তাদের দুনিয়া ও আখিরাত দু-ই ঠিক করে দিতে পারে।

📘 কাসাসুল আম্বিয়া 📄 অন্যান্য বিবিগণ

📄 অন্যান্য বিবিগণ


খাদিজা রাযি.-এর জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেননি। হিজরতের তিন বছর আগে যখন খাদিজা রাযি. ইনতেকাল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বয়স ৪৯ বছরে উপনীত হয়, তখন আরো কয়েকজন মহিলা তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁরা হলেন:
(১) হযরত সাওদা বিনতে যামআ রাযি. (২) হযরত আয়েশা রাযি. (৩) হযরত হাফসা রাযি. (৪) হযরত যায়নব বিনতে খোযায়মা রাযি. (৫) হযরত উম্মে সালামা রাযি. (৬) হযরত যায়নব বিনতে জাহাশ রাযি. (৭) হযরত জুওয়াইরিয়া রাযি. (৮) হযরত উম্মে হাবিবা রাযি. (৯) হযরত সাফিয়া রাযি. (১০) হযরত মায়মুনা রাযি.।

হযরত খাদিজা রাযি. সহ মোট ১১ জন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এর মধ্যে দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় মারা যান। বাকি নজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওফাতের সময়ও জীবিত ছিলেন। সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই বহু বিবাহ কেবল নবীজির বৈশিষ্ট্য ছিল। উম্মতের জন্য একত্রে ৪ জনের বেশি স্ত্রী রাখা বৈধ নয়।

📘 কাসাসুল আম্বিয়া 📄 হযরত সাওদা রাযি.

📄 হযরত সাওদা রাযি.


তিনি প্রথমে সাকরান ইবনে আমরের স্ত্রী ছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 হযরত আয়েশা সিদ্দিকা রাযি.

📄 হযরত আয়েশা সিদ্দিকা রাযি.


তিনি হযরত আবু বকর সিদ্দীক রাযি.-এর কন্যা। ছয় বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তাঁর বিবাহ হয়। হিজরতের সময় ৯ বছর বয়সে নবীজির ঘরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওফাতের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হযরত আয়েশা রাযি.-এর এ ৯ বছরের সাহচর্য তাঁর ওপর কেমন প্রভাব বিস্তার করেছিল এবং কি তাঁর অর্জিত হয়েছিল, তা এ থেকে বুঝা যায়, বড় বড় সাহাবীগণ বলতেন, কোনো বিষয়ে আমাদের সন্দেহ হলে আমরা হযরত আয়েশা সিদ্দীকা রাযি.-এর নিকট গিয়ে তা জানতে পারতাম। এ সুবাদেই বিখ্যাত সাহাবীগণ হযরত আয়েশা রাযি.-এর শিষ্য।

ফন্ট সাইজ
15px
17px