📄 বনি ইসরাঈলের দুই রাষ্ট্র : ইয়াহুদীয়া ও ইসরাঈল
হযরত মুসা আ.-এর পর বনী-ইস্রাইলীয় ফিলিস্তিনের সমগ্র অঞ্চল জয় করে লয় বটে! কিন্তু তারা ঐক্য ও স্থায়িত্বের সঙ্গে নিজেদের কোনো একটি সুসংবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় নাই। তারা এই গোটা অঞ্চলটিকে বিভিন্ন বনী ইসরাইল গোষ্ঠীর লোকদের মধ্যে বিভক্ত ও বণ্টন করে লয়। ফলে তারা নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করা কঠিন বোধ করে। ফিলিস্তিনের সর্ববৃহৎ অঞ্চলটি বনী ইসরাইলের বনু ইয়াহুদা, বনু শামউন, বনু দান, বনু বিনইয়ামিন, বনু এফরাইম, বনু রুবন, বনু জাদ, বনু মানাসা, বনু আশার, বনু যাবূলুন, বনু নাফতালী ও বনু আশীর— এ গোত্রসমূহের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল। এর ফলে বনি ইসরাঈলের মাঝে ইয়াহুদীয়া ও ইসরাঈল নামক দুই রাষ্ট্রের আবহ তৈরি হয়। তালুত-এর শাসন আমল পর্যন্ত সাইদুন, সুর, দয়্যার ও মুজাম্মু, বাইতশীন, জারা, জেরুজালেম প্রভৃতি শহরগুলি তখনও গিয়াফির জাতির অধিকারের অধীনে ছিল।