📘 কাসাসুল আম্বিয়া 📄 বংশ পরিচয়

📄 বংশ পরিচয়


হযরত শামুয়েল আ. জীবনীর শেষ দিকে হযরত দাউদ আ.-এর সংক্ষিপ্ত আলোচনায় বর্ণিত হয়েছে: জালূতকে হত্যায় হযরত দাউদ আ.-এর অতুলনীয় বীরত্ব বনি ইসরাঈলদের অন্তরে তাঁর প্রতি ভালোবাসা এবং মাহাত্ম্য বদ্ধমূল করে দিয়েছিল। তাঁর অনন্য ব্যক্তিত্ব বনি ইসরাঈলদের মধ্যে প্রকাশিত হয়েছিল বিশেষভাবে। এ দাউদ আ.-ই পরবর্তীকালে বনি ইসরাঈলদের হেদায়েত ও পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলার মনোনীত রাসূল ও পয়গম্বর হয়েছেন। সেই সাথে তাদের সমষ্টিগত শাসন-শৃঙ্খলা রক্ষার জন্য খলিফাও নিযুক্ত হয়েছেন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 বংশ তালিকা

📄 বংশ তালিকা


দাউদ ইবনে ঈশা ইবনে আবীদ ইবনে ইবনে সালমুন ইবনে নাহশূন ইবনে আবি নাযিব ইবনে ইরাম ইবনে হাসীরূন ইবনে ফারিয ইবনে ইয়াহুদা ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইবরাহিম খলীলুল্লাহ আ.।

হযরত দাউদ আ. ছিলেন আল্লাহর বান্দা ও নবী এবং বায়তুল মুকাদ্দাস এলাকায় তাঁর খলিফা। মুহাম্মদ ইবনে ইসহাক কতিপয় আলেমের সূত্রে ওহাব ইবনে মুনাব্বিহ থেকে বর্ণনা করেছেন: হযরত দাউদ আ. ছিলেন বেঁটে, তাঁর চক্ষুদ্বয় ছিল নীলাভ। তিনি ছিলেন স্বল্প কেশ বিশিষ্ট এবং পবিত্র হৃদয়ের অধিকারী।

📘 কাসাসুল আম্বিয়া 📄 নবুয়ত ও রেসালত লাভ

📄 নবুয়ত ও রেসালত লাভ


হযরত দাউদ আ.-এর সঙ্গে বনি ইসরাঈলদের ক্রমবর্ধমান প্রীতি ও বন্ধুত্বের ফলে তালুতের জীবদ্দশায়ই মতান্তরে তাঁর মৃত্যুর পরে শাসন-ক্ষমতা হযরত দাউদ আ.-এর হাতে চলে আসে। আর ইতঃমধ্যে তাঁর প্রতি আল্লাহ তাআলার আরেকটি মহা পুরস্কার অবতীর্ণ হয়। তাঁকে নবুয়ত এবং রেসালতের সম্মানেও ভূষিত করা হয়। হযরত দাউদ আ.-এর পূর্বে বনি ইসরাঈলদের মধ্যে প্রচলিত নিয়ম ছিল, শাসনকার্য সংশ্লিষ্ট ছিল এক খানদানের সঙ্গে আর নবুয়ত ও রেসালতের গুরুভার ছিল অন্য খানদানের ওপর। ইয়াহুদার খানদানে নবুয়ত চলে আসছিল আর ইউসুফ আ.-এর খান্দানে ছিল শাসনক্ষমতা ও রাজত্ব। হযরত দাউদ আ.-ই প্রথম ব্যক্তি; যাঁর হাতে আল্লাহ তাআলা উক্ত দুই নেয়ামতই একত্র করে দিয়েছিলেন। কাজেই তিনি আল্লাহ তাআলার পয়গম্বরও ছিলেন এবং রাজসিংহাসনের অধিকারীও ছিলেন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 শাসক পৃথিবীতে আল্লাহর ছায়া স্বরূপ

📄 শাসক পৃথিবীতে আল্লাহর ছায়া স্বরূপ


যদি শাসনকর্তা রূপে বাদশা নিযুক্তির ব্যবস্থা না থাকত, তা হলে সমাজের শক্তিশালী লোকেরা দুর্বল লোকদেরকে নিশ্চিহ্ন করে দিত। এ জন্যে কোনো কোনো বর্ণনায় রয়েছে— ‘আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ’ (আল্লাহর যমীনে শাসনকর্তা তাঁর ছায়া স্বরূপ)। আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফ্ফান রাযি. বলেছেন: আল্লাহ শাসনকর্তা দ্বারা এমন অনেক কিছু দমন করেন, যা কুরআন দ্বারা করেন না।

ফন্ট সাইজ
15px
17px