📄 পবিত্র কোরআনে হযরত আল-ইয়াসা আ.
কুরআন মাজিদ তাঁর অবস্থাবলী সম্বন্ধে অধিক আলোকপাত করে নি। সূরা 'আনআম' ও সূরা' ছোয়াদ'-এর মধ্যে কেবল তাঁর নামই উল্লেখ করা হয়েছে। যেমন সূরা আনআমে বলা হয়েছে: وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ "আরও সৎ পথে পরিচালিত করেছিলাম ইসমাঈল, আল-ইয়াসা, ইউনুস ও লুতকে; এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্ব জগতের উপর প্রত্যেককে। (আনআম: ৮৬)
তদ্রুপ সূরা ছোয়াদে বলা হয়েছে: وَاذْكُرْ إِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ وَكُلٌّ مِنَ الْأৈখ্য়ারি স্মরণ কর! ইসমাঈল, আল-ইয়াসা ও যুল-কিফলের কথা, এরা প্রত্যেকেই ছিল সজ্জন। (৩৮ ছোয়াদ: ৪৮)
📄 উপদেশ
বনি ইসরাঈল বংশের যে সমস্ত পয়গম্বর ও আম্বিয়ায়ে কেরামের ঘটনাবলী হতে যাঁরা উচ্চ মর্যাদাসম্পন্ন আম্বিয়া আলাইহিমুস সালামের সংসর্গ, খাঁটি অনুসরণ ও আনুগত্যের ফলে খেলাফত লাভ করার পর নবুয়তের পদ লাভ করেছেন, তাতে প্রমাণিত হয়, নেককারদের সংসর্গ মঙ্গল লাভের জন্য মহৌষধস্বরূপ। মাওলানা রূমী সত্যই বলেছেন:
এক যমানা সোহবতে বা আউলিয়া + বেহতর আয ছদ সলা তোয়াতে বে-রিয়া
বুযুর্গদের সঙ্গে তোমার মুহূর্তকালের সংসর্গ একশ বছরের অকপট এবাদতের চেয়ে উত্তম!
হাজার হাজার বছর পর্যন্ত অবিরত রিয়াযত ও এবাদত করতে থাকলেও যদি কোনো কামেল ব্যক্তির সোহবত হতে বঞ্চিত থাকে, তবে নিঃসন্দেহ তা বিরাট অপূর্ণতা, যার পূর্ণতা শুধু কামেল ব্যক্তির সংস্পর্শ দ্বারাই হতে পারে।