📘 কাসাসুল আম্বিয়া 📄 মূসা আ.-এর মর্যাদা, স্বভাব ও গুণাবলী

📄 মূসা আ.-এর মর্যাদা, স্বভাব ও গুণাবলী


ইমাম বুখারী রহ. আবু হোরায়রা রাযি. থেকে বর্ণনা করেন। "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন; মূসা আ. ছিলেন এক লজ্জাশীল ও পর্দা রক্ষাকারী ব্যক্তি। শালীনতার কারণে তাঁর দেহের কোনো অংশই দেখা যেত না। তাই বনি ইসরাঈলের কিছু সংখ্যক লোক তাকে অপবাদ দিল ও বলতে লাগল, কোনো রোগের কারণে তিনি নিজের পায়ের চামড়া কাউকে দেখতে দেন না। তিনি শ্বেত রোগ কিংবা একশিরা অথবা অন্য রোগে আক্রান্ত রয়েছেন। আল্লাহ তাঁকে সে সব দোষ থেকে মুক্ত বলে প্রতিপন্ন করতে ইচ্ছে করলেন। একদিন মূসা আ. এক নির্জন স্থানে গোসল করছিলেন। পাথরের উপর কাপড় রেখেছিলেন। যখন তিনি গোসল সেরে কাপড় পরার জন্যে কাপড় ধরতে গেলেন, অমনি পাথর কাপড় নিয়ে দৌড়াতে লাগল। মূসা আ. হাতে লাঠি ধারণ করলেন ও পাথরের পেছনে ছুটলেন এবং বলতে লাগলেন, হে পাথর! আমার কাপড়, হে পাথর! আমার কাপড়। এমনিভাবে তিনি দৌড়াতে দৌড়াতে বনি ইসরাঈলের গণ্যমান্য লোকদের সামনে হাযির হয়ে গেলেন। তখন তারা তাঁকে বিবস্ত্র অবস্থায় দেখে নিল, আল্লাহ তাআলা তাঁকে সর্বাঙ্গ সুন্দর করে সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা তাদের অপবাদ থেকে তাঁকে নির্দোষ প্রমাণ করলেন। পাথরটি থেমে গেল, মূসা আ. আপন কাপড় তুলে নিয়ে পরে নিলেন। আর পাথরকে তিনি লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন। তিনটি, চারটি কিংবা পাঁচটি আঘাতের কারণে পাথরের উপর অংশ ক্ষত-বিবিক্ষত হয়ে গিয়েছিল।

ইমাম বুখারী রহ. আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সম্পদ সাহাবীদের মধ্যে বণ্টন করেন। তখন এক ব্যক্তি বলল, এ বণ্টনের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে লক্ষ রাখা হয় নি। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তাঁকে তা জানালাম। তখন আমি তাঁর চেহারায় ক্রোধের ভাব লক্ষ করলাম। তখন তিনি ইরশাদ করেন, মূসা আ.-এর ওপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক! তাকে এর চাইতেও বেশি ক্লেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ধৈর্যধারণ করেছিলেন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 মূসা আ.-এর হজ পালন

📄 মূসা আ.-এর হজ পালন


ইমাম আহমদ রহ. আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'আল-আযরাক' উপত্যকায় গমন করেন এবং প্রশ্ন করেন, এটা কোন উপত্যকা? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আল-আযরাক উপত্যকা। তখন তিনি ইরশাদ করলেন, আমি যেন মূসা আ.-কে দেখতে পাচ্ছি, তিনি যেন রাস্তার মোড় থেকে অবতরণ করছেন এবং তালবিয়া সহকারে আল্লাহ তাআলাকে উচ্চ স্বরে ডাকছেন।

ইমাম আহমদ রহ. মুজাহিদ রহ. থেকে বর্ণনা করেন, ... আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এ কথা বলতে শুনেছি, ইবরাহীম আ. সম্বন্ধে জানতে হলে তোমাদের সাথীর দিকে অর্থাৎ আমার দিকে লক্ষ কর। আর মূসা আ. ছিলেন ধূসর রংয়ের ব্যক্তি, তাঁর ছিল কোঁকড়ানো চুল। তিনি লাল রঙের উটের ওপর সওয়ার ছিলেন। উটের নাকের দড়ি ছিল খেজুর গাছের ছালের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'আমি যেন তাঁকে দেখতে পাচ্ছি। আর তিনি উপত্যকা থেকে তালবীয়া পড়ায় রত অবস্থায় নেমে আসছেন।

📘 কাসাসুল আম্বিয়া 📄 হযরত মূসা আ.-এর ইনতেকাল

📄 হযরত মূসা আ.-এর ইনতেকাল


ইমাম বুখারী রহ. তাঁর বুখারীতে 'মূসা আ.-এর ইনতেকাল শিরোনামে আবু হোরায়রা রাযি. থেকে বর্ণনা করেন। একদিন মৃত্যুর ফেরেশতা (আযরাঈল)-কে মূসা আ.-এর কাছে প্রেরণ করা হয়। যখন তিনি মূসা আ.-এর কাছে আসলেন, তখন তিনি তাঁকে চপেটাঘাত করলেন। ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে ফিরে গিয়ে আরয করলেন, 'আপনি আমাকে এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন যিনি মৃত্যু চান না।' আল্লাহ তা'আলা বললেন, তাঁর কাছে পুনরায় যাও! তাঁকে একটি ষাঁড়ের পিঠে হাত রাখতে বল এবং এ কথাটিও বল, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে তাঁকে তত বছরের আয়ু দেওয়া হবে।' মূসা আ. বললেন, 'হে আমার প্রতিপালক! তারপর কি হবে? আল্লাহ বললেন, 'তারপর মৃত্যু। তখন তিনি বললেন, 'তা হলে এখনই তা হয়ে যাক।'

বর্ণনাকারী বলেন, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে আরয করলেন: যেন তাঁকে একটি ঢিল নিক্ষেপের দূরত্বে পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী করা হয়। আবু হুরাইরা রাযি. বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “যদি আমি সেখানে এখন থাকতাম, তা হলে ওই স্থানটিতে তাঁর কবরটি তোমাদেরকে চিহ্নিত করে দেখাতাম। এটা রাস্তার পার্শ্বে 'লাল ঢিবির' কাছে অবস্থিত।

ইমাম বুখারী রহ. আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজের রাতে যখন আমি মূসা আ.-এর কাছে গমন করলাম তখন আমি তাঁকে লাল ঢিবির কাছে তাঁর কবরে নামায আদায় করতে দেখলাম।

ওহাব ইবনে মুনাব্বিহ রহ. উল্লেখ করেছেন, একদিন মূসা আ. একদল ফেরেশতার কাছে আগমন করলেন। তারা তখন একটি কবর খুঁড়ছিলেন। এ কবর থেকে উত্তম, সুন্দর ও মনোরম কবর কখনো দেখা যায় নি। তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা কার জন্যে এ কবরটি খুঁড়ছেন? তাঁরা বললেন, “এটা আল্লাহ তাআলার এক বান্দার জন্যে যিনি খুবই সম্মানিত। যদি আপনি এরূপ সম্মানিত বান্দা হতে চান তা হলে এ কবরে প্রবেশ করুন। বহুক্ষণ এখানে সটান শুয়ে পড়ুন এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন এবং আস্তে আস্তে নিঃশ্বাস নিতে থাকুন। তিনি তাই করলেন ও ইনতেকাল করলেন। ফেরেশতাগণ তাঁর জানাযার নামায আদায় করেন এবং তাঁকে দাফন করেন। ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, হযরত মূসা আ. যখন ইনতেকাল করেন, তখন তাঁর বয়স ছিল একশ বিশ বছর।

📘 কাসাসুল আম্বিয়া 📄 মাদায়েন উপত্যকা

📄 মাদায়েন উপত্যকা


মাদায়েন উপত্যকা

ফন্ট সাইজ
15px
17px