📄 নূহ আ.-এর নৌকার বিস্তারিত ঘটনা
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত আছে। তিনি বলেন, "হযরত ঈসা আ.-এর অনুসারীগণ তাঁকে বললেন: কতই না ভালো হতো যদি আপনি এমন এক ব্যক্তিকে জীবিত করে দিতেন, যিনি নূহ আ.-এর নৌকার বিস্তারিত কাহিনী আমাদের বলে দিতেন! হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, এরপর হযরত ঈসা আ. তাঁর অনুসারীদেরকে নিয়ে মাটির একটি ডিবির কাছে গেলেন। সে ডিবি (স্তূপে) থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে অনুসারীদের বললেন: তোমরা কি জান, এ মাটি কার? তাঁরা জবাব দিলেন, আল্লাহ ও তাঁর রাসূলই এ সম্পর্কে অধিক জ্ঞাত। তখন হযরত ঈসা আ. বললেন, এ মাটি হচ্ছে নূহ আ.-এর পুত্র হামের পায়ের পিঠ!
হযরত ইবনে আব্বাস রাযি. বলেন: এরপর হযরত ঈসা আ. সেই মাটির স্তূপের ওপর তাঁর লাঠি দিয়ে আঘাত করে বললেন, 'আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও।' সাথে সাথে তিনি (হাম) তাঁর (মাথার) সাদা চুল থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন। হযরত ঈসা আ. তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এ (সাদা চুল) অবস্থায়ই মৃত্যুবরণ করেছিলেন? তিনি জবাব দিলেন- না, আমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছি। আমি মনে করেছিলাম, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। এ (কেয়ামতের) ভয়ে আমি বৃদ্ধ হয়ে গেছি। এরপর হযরত ঈসা আ. তাঁকে বললেন, আমাদেরকে হযরত নূহ আ. নৌকা সম্পর্কে কিছু অবহিত করুন। তিনি বললেন, হযরত নূহ আ.-এর নৌকার দৈর্ঘ্য ছিল বার শ গজ এবং প্রস্থ ছিল ছয় শ গজ। এতে তিনটি তলা (স্তর) ছিল। প্রথম তলা ছিল গৃহপালিত ও জংলী (হিংস্র) জীব-জন্তু। দ্বিতীয় তলায় ছিল মানুষ। আর সর্বশেষে তলায় ছিল পাখ-পাখালী।
নৌকাটিতে যখন জীব-জন্তুর মল-বিষ্ঠা, আবর্জনা ইত্যাদি খুব জমা হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আ.-এর প্রতি অহি প্রেরণ করলেন, আপনি হাতির লেজের স্পর্শ করুন। হযরত নূহ আ. হাতির লেজ স্পর্শ করলে, হাতি থেকে একটি শূকর ও একটি শূকরীর জন্ম হয়। তারা সাথে সাথে জীব-জন্তুর মল-মূত্র খেতে শুরু করে। ইঁদুরগুলো যখন নৌকার কাঠ কাটতে শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা নূহ আ. এর প্রতি অহি প্রেরণ করলেন, "তুমি সিংহের নাকের ওপর আঘাত কর"। নূহ আ. আদেশ মোতাবেক আঘাত করলেন। সিংহের নাক থেকে একটি বিড়াল ও একটি বিড়ালী বেরিয়ে আসে। তারা সাথে সাথে ইঁদুরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে।
ইবনে আহমাদ হযরত ইকরামা রাযি. থেকে এবং ইকরামা হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণনা করেন : হযরত নূহ আ.-এর সাথে নৌকায় ৮০ জন লোক ছিলেন। প্রত্যেকের সাথে তাদের পরিবার-পরিজনও ছিল। নৌকায় তারা প্রায় ১২৫ দিন থাকেন। আল্লাহ তাআলা নৌকার গতি মক্কা শরিফের দিকে ফিরিয়ে দেন। এরপর এর গতি জুদি পাহাড়ের দিকে ফিরিয়ে দেন। সেখানে পৌঁছে নৌকা থেমে যায়। এরপর হযরত নূহ আ. পৃথিবীর খবর জানার জন্য একটি কাক প্রেরণ করেন। কাক একটি মৃতদেহ দেখে তার উপর দ্রুত ঝাঁপিয়ে পড়ে এবং ফিরে যেতে দেরি করে। এ বিলম্বের কারণে হযরত নূহ আ. কবুতর প্রেরণ করেন। কবুতর পায়ে কাদামাখা অবস্থায় যয়তুন বৃক্ষের একটি পাতা নিয়ে নূহ আ.-এর কাছে আসে। এতে হযরত নূহ আ. বুঝতে পারলেন, ভূপৃষ্ঠ থেকে পানি নেমে গেছে। এরপর হযরত নূহ আ. জুদি পাহাড় থেকে ভূপৃষ্ঠে অবতরণ করে একটি জনপদ গড়ে তোলেন। সে জনপদের নাম রাখেন 'ছামানীন' (আশি)। অর্থাৎ আশি জন লোকের জনপদ। এ সময় হঠাৎ এক সকালবেলা তাদের সকলের মুখের ভাষা পরিবর্তন হয়ে আশিটি ভাষায় পরিণত হয়ে যায়। তার মধ্যে একটি ভাষা ছিল আরবি। কেউ কারো ভাষা বুঝতে পারত না। হযরত নূহ আ. প্রত্যেকের কথা প্রত্যেককে বুঝিয়ে দিতেন।
হযরত কাতাদা রহ. ও অন্যান্যরা বলেন, নূহ আ.-এর সম্প্রদায়ের এই (বিশ্বাসী) দলটি রজব মাসের ১০ তারিখে নৌকায় আরোহণ করে ১২০ দিন তাতে অবস্থান করেন। এ সময়ের মধ্যে তাঁরা একমাস জুদি পাহাড়ের ওপর থাকেন। এরপর মহরম মাসের ১০ তারিখে তাঁরা নৌকা থেকে বাইরে আসেন।

📄 পুত্রের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ
হযরত নূহ আ. নিজ পুত্রের ক্ষমা ও মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন : হে পরওয়ারদেগার! আপনি আমার কাছে আমার পরিবার-পরিজনকে (মসিবত থেকে) রক্ষা করার ওয়াদা করেছেন। আর এ পুত্রটিও তো আমার পরিবারের একজন। অথচ সে তো এখন ডুবে যাচ্ছে। আমার কাছে তাই সুস্পষ্ট নয়, এ পুত্রটি কি আমার পরিবারভুক্ত, না আমার থেকে বিচ্ছিন্ন?
জবাবে বলা হয়, সে তাদের অর্থাৎ যাদেরকে আমি রক্ষা করার ওয়াদা করেছি, সে তাদের অন্তর্ভুক্ত নয়। কারণ, আমি তোমাকে বলেছিলাম তোমার পরিবার-পরিজনকে রক্ষা করব; কিন্তু তাকে নয় যার ব্যাপারে পূর্বে আমার শাস্তির সিদ্ধান্ত হয়ে গেছে (অর্থাৎ কাফেরদের)। সুতরাং তোমার পুত্র কেনান তোমার পরিবারভুক্ত নয়। তার ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, সে নিমজ্জিত হবে এবং কুফরির স্বাদ ভোগ করবে।

📄 হযরত নূহ আ.-এর সন্তানসন্ততি
আল্লাহ তাআলা বলেন: ক্বীলা ইয়া নূহু ইহিবত বি সালামিম মিন্না ওয়া বারাকািতন আলাইকা ওয়া আলা উমামিম মিম মাআক ওয়া উমামুন সানুমাত্তি উহুম ছুম্মা ইয়ামাসসুহুম মিন্না আজাবুন আলীম "বলা হলো, হে নূহ! অবতরণ করো আমার দেওয়া শান্তিসহ এবং তোমার ও তোমার সঙ্গে থাকা উম্মতের প্রতি কল্যাণসহ। আর অপর সম্প্রদায়সমূহকে জীবন উপভোগ করতে দেবো। পরে আমার পক্ষ হতে মর্মন্তুদ শাস্তি তাদের স্পর্শ করবে।" (সূরা হুদ: ৪৮)
অর্থাৎ, তোমার ও তোমার বংশধরদের থেকে যে সকল উম্মত আসবে সবার প্রতিই শান্তি। এখানে নূহ আ.-এর বংশধর বলার কারণ, পৃথিবীর সকল লোক হযরত নূহ আ.-এর বংশধর। আজ পৃথিবীতে যত মানুষ রয়েছে, তারা সকলেই হযরত নূহ আ.- এর তিন পুত্র সাম, হাম ও ইয়াফিসের কারো না কারো সন্তান।
হযরত সামুরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "সাম আরবের আদি পিতা, হাম আবিসিনিয়ার আদি পিতা এবং ইয়াফিস রোমের আদি পিতা। অর্থাৎ এ দেশসমূহে লোকদের আদি পিতা।
হযরত ইমরান বিন হুসাইন রাযি. ও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হযরত ইমরান রাযি. বলেন, রোম দ্বারা এখানে প্রথম রোম বুঝানো হয়েছে। যারা ইউনানী বা গ্রিক জাতি। এদের বংশতালিকা রোমী ইবনে সাবতী ইবনে ইউনান ইবনে ইয়াফিস ইবনে নূহ আ.
হযরত আবু হোরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "নূহ আ.-এর তিন সন্তান ছিল। যাদের নাম সাম, হাম ও ইয়াফিস। সামের থেকে আরব, ইরান (পারস্য) ও রূম দেশীয় লোকেরা জন্মগ্রহণ করেন। এতে ছিল কল্যাণ নিহিত। ইয়াফিস থেকে ইয়াজুজ-মাজুজ, তুর্ক ও সাকালিবাদের জন্ম হয়। এদের মধ্যে কোনো কল্যাণ নিহিত ছিল না। আর হাম থেকে কিবতী, তাতারী, সুদানীদের জন্ম হয়।
এক বর্ণনা মতে হযরত নূহ আ.-এর তিন পুত্রের জন্ম নূহ আ.-এর প্লাবনের পরে হয়েছিল। আর কিনানের জন্ম হয়েছিল প্লাবনের আগে। প্লাবনের সময় সে (কিনান) নিমজ্জিত হয়। আবের নামে নূহ আ.-এর আরেকটি পুত্র ছিল। সে কিনানের পূর্বে মারা গেছে। তবে সঠিক কথা হল, নূহ আ.-এর তিন পুত্র সাম, হাম ও ইয়াফিস এবং ৮০ জন স্ত্রী সন্তানসন্ততিসহ নৌকায় ছিলেন।

📄 জুদী পাহাড়
আল্লাহ তাআলা কোরআন শরিফে জুদী পাহাড়ের উল্লেখ করেছেন। সে কি বিরাট পাহাড়! দজলার পাশে জাজিরা ইবনে উমরের পূর্ব অংশে এর অবস্থান। মাওসিলের কাছে দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ্য হলো, তিন দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ। সবুজ বর্ণ। পাহাড়টি ওক জাতীয় গাছে পরিপূর্ণ। তার পাশে আছে একটি গ্রাম। নাম করিআতুস সামানিন (৮০ জনের গ্রাম)। একাধিক মুফাসসিরের মতে তা নূহ আ. এর সাথে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহই সর্বজ্ঞ।
মোটকথা, আল্লাহ পাকের আদেশে আযাব সমাপ্ত হলে নূহ আ.-এর নৌকা জুদী পাহাড়ে গিয়ে থামল। তাওরাত কিতাবে আছে, জুদী আরারাত পর্বত শ্রেণীর অন্যতম। আরারাত হলো দ্বীপের নাম। এটা সেই অঞ্চলের নাম, যা 'দজলা' ও 'ফোরাত নদীদ্বয়ের মধ্যবর্তী 'দিয়ারে বিক্র' হতে বাগদাদ পর্যন্ত বিস্তৃত।
এরপর প্লাবনের পানি আস্তে আস্তে শুকাতে আরম্ভ করল। এবং নৌকার আরোহীরা পুনরায় শান্তি ও নিরাপত্তার সাথে আল্লাহর যমিনে পা রাখল। এ কারণেই নূহ আ.-কে 'দ্বিতীয় আদম' অর্থাৎ মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। খুব সম্ভব এ হিসেবে তাঁকে হাদিস শরীফে 'প্রথম রাসূল' বলা হয়েছে। যদিও এ পর্যন্ত এসেই নূহ আ.-এর ঘটনার বিস্তারিত বর্ণনা সমাপ্ত হয়ে যায়। তথাপি এ গুরুত্বপূর্ণ ঘটনায় যে সমস্ত জ্ঞানগর্ভ ও ঐতিহাসিক প্রশ্নের উদ্ভব হয় কিংবা উত্থাপন করা হয়েছে, তাও আলোচনাযোগ্য।