📘 কালিমাতুশ শাহাদাহ > 📄 নেতিবাচক অংশ

📄 নেতিবাচক অংশ


لَا إِلَهَ ]লা-ইলাহা] বা না-বাচক অংশের মর্ম হলো এই যে, কোন ইবাদাতই কারো জন্য করা চলবে না, কারো সার্বভৌমত্ব ও শক্তি স্বীকার করা চলবে না, কারো বিধান ও আইন-কানুন মানা চলবে না, কোন কিছুতেই কারো প্রভুত্ব স্বীকার করা চলবে না। এসবের কোন একটিতেও কারো বিন্দুমাত্র শরীক স্থাপন করা চলবে না।

📘 কালিমাতুশ শাহাদাহ > 📄 ইতিবাচক অংশ

📄 ইতিবাচক অংশ


আর إِلَّا اللهُ [ইল্লাল্লাহ] বা হ্যাঁ-বাচক অংশের মর্ম হলো এই যে, শুধুমাত্র আল্লাহই সকল প্রকার ইবাদাতের প্রকৃত হকদার। তিনিই সার্বভৌম ক্ষমতার মালিক, তারই বিধান ও আইন-কানুন বান্দার উপর প্রযোজ্য ও প্রয়োগ হবে। সবকিছুতেই তার প্রভুত্ব রয়েছে এবং এ সমস্ত ব্যাপারে কেউ বিন্দুমাত্র তাঁর শরীক/অংশীদার নেই। না কোন মালাইকা (ফেরেশতা), না কোন নবী বা কোন ওলী, না কোন জিন-শয়তান, না কোন জড়বৃক্ষ, না কোন মূর্তি, না কোন কবর/মাযারের ওলী-দরবেশ ও পীর-ফকীর। যে ব্যক্তি কালিমার এই দুটি রুকনের অর্থ ও মর্ম ভালোভাবে বুঝে মেনে চলতে পারবে তার জন্য এই কালিমার ফযীলত ও উপকার লাভ করা সম্ভব, নচেৎ নয়।

টিকাঃ
আল্লাহ ছাড়া বাকি সবকিছুকেই গাইরুল্লাহ বলা হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00