📄 চতুর্থতঃ আল্লাহর যিকরে নিরত থাকা
যে সকল বড় বড় উপায় অবলম্বন করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়, তার মধ্যে একটা উপায় হল আল্লাহর যিক্র। আল্লাহর নাম শুনলে শয়তান নিষ্ক্রিয় হয়ে পড়ে।
হাদীসে এসেছে যে, মহান আল্লাহ নবী ইয়াহইয়া (আঃ) কে আদেশ করেছিলেন যে, তিনি যেন বানী ইস্রাঈলকে পাঁচটি আচরণের নির্দেশ দেন। তার মধ্যে একটি হল, “আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে, তোমরা মহান আল্লাহর যিক্র কর। যেহেতু এর উপমা হল সেই ব্যক্তির মতো, যার পশ্চাতে শত্রু ত্রস্তপদে ধাওয়া করেছে। পরিশেষে একটি দুর্ভেদ্য দুর্গে এসে নিজেকে তাদের হাত হতে রক্ষা করেছে। অনুরূপই আল্লাহর যিক্র ছাড়া বান্দা নিজেকে শয়তান থেকে রক্ষা করতে পারে না।”³⁶²
ইবনুল কাইয়্যিম বলেন, “যিক্রের মধ্যে যদি এই একটি ছাড়া অন্য কোন উপকারিতা না থাকত, তাহলেও বান্দার জন্য উচিত হতো যে, মহান আল্লাহর যিক্র তার জিহ্বা কোন শৈথিল্য করত না এবং সর্বদা তাঁর যিক্রে নিজেকে ব্রতী রাখত। যেহেতু যিক্র ছাড়া অন্য কিছুর মাধ্যমে দুশমন থেকে নিজেকে রক্ষা করতে পারে না। অসতর্ক না হলে দুশমন তার মাঝে প্রবেশ করতে পারে না। দুশমন তার গতিবিধি লক্ষ্য রাখে। সুতরাং যখনই সে একটু উদাস হয়, তখনই দুশমন তার উপর ঝাঁপিয়ে পড়ে শিকার বানিয়ে ফেলে। কিন্তু যদি মহান আল্লাহর যিক্র করে, তাহলে আল্লাহর দুশমন নিবারিত হয় এবং ক্ষুদ্র হয়ে যায়। ছোট পাখী বা মাছির মতো ছোট হয়ে যায়। এই জন্য তাকে ‘আল-অসওয়াসুল খান্নাস’ (আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা) বলা হয়েছে। যেহেতু সে মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। অতঃপর আল্লাহর যিক্র করা হলে সরে পড়ে আত্মগোপন করে।
ইবনে আব্বাস বলেছেন, ‘শয়তান আদম-সন্তানের হৃদয়ে অবিচ্ছিন্নভাবে লেগে থাকে। অতঃপর একটু বিস্মৃত ও উদাস হলে, সে কুমন্ত্রণা দিতে শুরু করে। অতঃপর সে আল্লাহ তাআলার যিক্র করলে সরে পড়ে।’³⁶³
স্বগৃহে বসবাসরত অবস্থায় আল্লাহর যিক্র বান্দার জন্য দুর্ভেদ্য কেল্লা। বাইরে গেলে আল্লাহর যিক্র তার জন্য মাথার ছাতা, দেহরক্ষক ঢাল। রসূলুল্লাহ বলেছেন,
مَنْ قَالَ - يَعْنِي إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ - : بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ ، وَلَا حَولَ وَلا قُوَّةَ إلا باللهِ ، يُقالُ لَهُ : هُدِيتَ وَكُفِيتَ وَوُقِيتَ ، وَتَنَقَّى عَنْهُ الشَّيْطَانُ
“যে ব্যক্তি স্বীয় গৃহ থেকে বের হওয়ার সময় বলে, 'বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অলা হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।' (অর্থাৎ, আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে ফিরা এবং পুণ্য করা সম্ভব নয়।) তাকে বলা হয়, 'তোমাকে সঠিক পথ দেওয়া হল, তোমাকে যথেষ্টতা দান করা হল এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হল।' আর শয়তান তার নিকট থেকে দূরে সরে যায়।"³⁶⁴ আবূ দাউদ এই শব্দগুলি বাড়তি বর্ণনা করেছেন, "ফলে শয়তান অন্য শয়তানকে বলে যে, 'ঐ ব্যক্তির উপর তোমার কীরূপে কর্তৃত্ব চলবে, যাকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে, যাকে যথেষ্টতা দান করা হয়েছে এবং যাকে (সকল অমঙ্গল) থেকে বাঁচানো হয়েছে?” আবু হুরাইরা কর্তৃক বর্ণিত, রসূলুল্লাহ বলেছেন,
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؛ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، فِي يَوْمٍ مِئَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابِ وَكُتِبَتْ لَهُ مِئَةٌ حَسَنَةٍ ، وَمُحِيَتْ عَنْهُ مِئَةُ سَيِّئَةٍ ، وَكَانَتْ لَهُ حِرْزاً مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِي ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ
"লা- ইলাহা ইল্লাল্লা-হু অহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু অলা-হুল হামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।' অর্থাৎ, এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোন সত্য উপাস্য নেই। তাঁর কোন শরীক নেই। (বিশাল) রাজ্যের তিনিই সার্বভৌম অধিপতি। তাঁরই যাবতীয় স্তুতিমালা এবং সমস্ত বস্তুর উপর তিনি ক্ষমতাবান।
যে ব্যক্তি এই দু'আটি দিনে একশবার পড়বে, তার দশটি গোলাম আযাদ করার সমান নেকী অর্জিত হবে, একশ'টি নেকী লিপিবদ্ধ করা হবে, তার একশ'টি গুনাহ মোচন করা হবে, উক্ত দিনের সন্ধ্যা অবধি তা তার জন্য শয়তান থেকে বাঁচার রক্ষামন্ত্র হবে এবং তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না। কিন্তু যদি কেউ তার চেয়ে বেশী আমল করে তবে আলাদা কথা। "³⁶⁵
আবূ খাল্লাদ মিসরী বলেছেন, 'যে ব্যক্তি ইসলামে প্রবেশ করে, সে একটি দুর্গে প্রবেশ করে, যে মসজিদে প্রবেশ করে, সে দুটি দুর্গে প্রবেশ করে এবং যে ব্যক্তি এমন হালকায় বসে, যেখানে মহান আল্লাহর যিক্র করা হয়, সে তিনটি দুর্গে প্রবেশ করে।'
সূরা বাক্বারার তিলাওয়াত দ্বারা যিক্র হলে শয়তান বাড়ি ছেড়ে পলায়ন করে। নবী বলেন,
لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
"তোমাদের ঘরকে কবর বানিয়ে নিয়ো না (অর্থাৎ কবরে যেমন নামায বা তেলাঅত হয় না তেমনি বিনা নামায ও তেলাঅতে ঘরকেও তার মতো করো না; বরং তাতে নামায ও তেলাঅত করতে থাক।) অবশ্যই শয়তান সেই ঘর হতে পলায়ন করে, যে ঘরে সূরা বাক্বারাহ পাঠ করা হয়।"³⁶⁶
তিনি আরো বলেন, “তোমরা তোমাদের গৃহে সূরা বাক্বারাহ পাঠ কর। কারণ, যে ঘরে ঐ সূরা পাঠ করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না।”³⁶⁷ "তিন দিন প্রবেশ করতে পারে না।"³⁶⁸ আয়াতুল কুরসী দ্বারা আল্লাহর যিক্র করলে শয়তান থেকে নিরাপদ থাকা যায়।
আবু হুরাইরা) হতে বর্ণিত, তিনি বলেন, (একবার) রসূলুল্লাহ আমাকে রমযানের যাকাত (ফিত্রার মাল-ধন) দেখাশোনা করার দায়িত্ব দেন। বস্তুতঃ (আমি পাহারা দিচ্ছিলাম ইত্যবসরে) একজন আগমনকারী এসে আঁজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি তাকে ধরলাম এবং বললাম, 'তোকে অবশ্যই রসূলুল্লাহ এর কাছে পেশ করব।' সে আবেদন করল, 'আমি একজন সত্যিকারের অভাবী। পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব আমার উপর, আমার দারুণ অভাব।' কাজেই আমি তাকে ছেড়ে দিলাম। সকালে (রসূলুল্লাহ এর নিকট হাযির হলাম।) রসূলুল্লাহ বললেন, "হে আবূ হুরাইরা! গত রাতে তোমার বন্দী কী আচরণ করেছে?” আমি বললাম, 'হে আল্লাহর রসূল! সে তার অভাব ও (অসহায়) পরিবার-সন্তানের অভিযোগ জানাল। সুতরাং তার প্রতি আমার দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম।' তিনি বললেন, "সতর্ক থেকো, সে আবার আসবে।"
আমি রসূলুল্লাহ ﷺ এর অনুরূপ উক্তি শুনে সুনিশ্চিত হলাম যে, সে আবার আসবে। কাজেই আমি তার প্রতীক্ষায় থাকলাম। সে (পূর্ববৎ) এসে আঁজলা ভরে খাদ্যসামগ্রী নিতে লাগল। আমি তাকে বললাম, 'অবশ্যই তোকে রসূলুল্লাহ ﷺ এর দরবারে পেশ করব।' সে বলল, 'আমি অভাবী, পরিবারের দায়িত্ব আমার উপর, (আমাকে ছেড়ে দাও) আমি আর আসব না।' সুতরাং আমার মনে দয়া হল। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে উঠে (যখন রসূলুল্লাহ ﷺ এর কাছে গেলাম তখন) রসূলুল্লাহ ﷺ আমাকে বললেন, "আবূ হুরাইরা! গত রাত্রে তোমার বন্দী কিরূপ আচরণ করেছে?” আমি বললাম, 'ইয়া রসূলাল্লাহ! সে তার অভাব ও অসহায় সন্তান-পরিবারের অভিযোগ জানাল। সুতরাং আমার মনে দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম।' তিনি বললেন, "সতর্ক থেকো, সে আবার আসবে।"
সুতরাং তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম। সে (এসে) আঁজলা ভরে খাদ্যসামগ্রী নিতে লাগল। আমি তাকে ধরে বললাম, "এবারে তোকে নবী ﷺ এর দরবারে হাযির করবই। এটা তিনবারের মধ্যে শেষবার। 'ফিরে আসবো না' বলে তুই আবার ফিরে এসেছিস।" সে বলল, 'তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কতকগুলি শব্দ শিখিয়ে দেব, যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন।' আমি বললাম, 'সেগুলি কী?' সে বলল, 'যখন তুমি (ঘুমাবার জন্য) বিছানায় যাবে, তখন আয়াতুল কুর্সী পাঠ করে (ঘুমাবে)। তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে। আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না।'
সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম। আবার সকালে (রসূলুল্লাহ ﷺ এর কাছে গেলাম।) তিনি আমাকে বললেন, "তোমার বন্দী কী আচরণ করেছে?” আমি বললাম, 'হে আল্লাহর রসূল! সে বলল, “আমি তোমাকে এমন কতিপয় শব্দ শিখিয়ে দেব, যার দ্বারা আল্লাহ আমার কল্যাণ করবেন।" বিধায় আমি তাকে ছেড়ে দিলাম।' তিনি বললেন, “সে শব্দগুলি কী?” আমি বললাম, 'সে আমাকে বলল, “যখন তুমি বিছানায় (শোয়ার জন্য) যাবে, তখন আয়াতুল কুর্সী শুরু থেকে শেষ পর্যন্ত 'আল্লাহু লা- ইলাহা ইল্লা- হুয়াল হাইয়্যুল কাইয়্যুম' পড়ে নেবে।" সে আমাকে আরো বলল, "তার কারণে আল্লাহর তরফ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে। আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসবে না।” (এ কথা শুনে) তিনি বললেন, “শোনো! সে নিজে ভীষণ মিথ্যাবাদী; কিন্তু তোমাকে সত্য কথা বলেছে। হে আবূ হুরাইরা! তুমি জান, তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে?” আমি বললাম, 'জী না।' তিনি বললেন, "সে শয়তান ছিল।”³⁶⁹
সূরা বাক্বারার শেষ দুই আয়াত দ্বারা যিক্র করলেও শয়তান থেকে নিরাপদ আশ্রয় পাওয়া যায় এবং বাড়ি শয়তানমুক্ত হয়। নবী বলেন,
إِن الله كتب كتابا قبل أن يخلق السَّمَاوَاتِ وَالْأَرْضِ بألفي عام ، أنزل مِنْهُ آيَتَيْنِ ختم بهما سُورَة الْبَقَرَة وَلَا يقرآن في دار ثَلَاثَ لَيَال فيقربها شَيْطَان
“আল্লাহ তাআলা আকাশমণ্ডলী ও ধরণী সৃষ্টির দুই সহস্রবৎসর পূর্বে এক গ্রন্থ (লওহে মাহফুয) লিপিবদ্ধ করেন, যা আরশের নিকট অবস্থিত। তিনি ঐ (গ্রন্থ) হতে দুটি আয়াত অবতীর্ণ করেন, যার দ্বারায় সূরা বাক্বারার সমাপ্তি ঘটান। যে গৃহে ঐ আয়াত দুটি তিন দিন পঠিত হবে, শয়তান সে গৃহের নিকটবর্তী হবে না। ³⁷⁰
অন্য এক বর্ণনায় আছে, উক্ত আয়াত দুটি কোন বাড়িতে পাঠ করা হলে তিন দিন পর্যন্ত শয়তান সে বাড়ির নিকটবর্তী হয় না। ³⁷¹
যথাসময়ে আল্লাহর যিক্র করা হলে, শয়তান সন্তানের কোন ক্ষতি করতে পারে না। নবী বলেছেন,
لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَإِنَّهُ إِنْ يُقَدَّرُ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا
অর্থাৎ, তোমাদের কেউ যখন স্ত্রী-সহবাস করার ইচ্ছা করে, তখন বলে, 'বিসমিল্লাহ, হে আল্লাহ! তুমি শয়তানকে আমাদের নিকট থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে (সন্তান) দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ।' তাহলে উক্ত সহবাসে সন্তান জন্ম নিলে ঐ সন্তানকে শয়তান কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। ³⁷²
শয়তান জিন মানুষকে ভয় দেখায়। ভয় পেয়ে আযান দিলে জিন বা শয়তান বা ভূত সব পালিয়ে যায়।
সুহাইল বলেন, একদা আমার আব্বা আমাকে বানী হারেষায় পাঠান। আমার সঙ্গে ছিল এক সঙ্গী। এক বাগান হতে কে যেন নাম ধরে আমার সঙ্গীকে ডাক দিল। আমার সঙ্গী বাগানে খুঁজে দেখল; কিন্তু কাউকে দেখতে পেল না। ফিরে এলে আব্বার নিকট সে কথা উল্লেখ করলাম। আব্বা বললেন, যদি জানতাম যে, তুমি এই দেখতে পাবে, তাহলে তোমাকে পাঠাতাম না। তবে শোন! যখন (এই ধরনের) কোন শব্দ শুনবে, তখন স্বলাতের মত আযান দিয়ো। কারণ, আমি আবু হুরাইরা (কে আল্লাহর রসূল হতে হাদীস বর্ণনা করতে শুনেছি, তিনি বলেছেন,
إِنَّ الشَّيْطَانَ إِذَا نُودِيَ بِالصَّلَاةِ وَلَّى وَلَهُ حُصَاصٌ
"স্বলাতের আযান দেওয়া হলে শয়তান পাদতে পাদতে পালিয়ে যায়!"³⁷³
কোন বিপদের সময় শয়তানকে গালি দিলে শয়তান গর্বিত হয়। পক্ষান্তরে আল্লাহর নাম নিলে সে ছোট হয়ে যায়।
একটি গাধার পিঠে নবী এর পিছনে এক সাহাবী সওয়ার-সঙ্গী ছিলেন। চলতে চলতে গাধাটি হোঁচট খেলে সাহাবী বললেন, 'শয়তান ধ্বংস হোক।' তিনি বললেন,
لَا تَقُلْ تَعِسَ الشَّيْطَانُ فَإِنَّهُ يَعْظُمُ حَتَّى يَصِيرَ مِثْلَ الْبَيْتِ وَيَقُولُ بِقُوَّتِي صَرَعْتُهُ وَلَكِنْ قُلْ بِسْمِ الله فَإِنَّكَ إِذَا قُلْتَ ذلِكَ تَصَاغَرَ حَتَّى يَصِيرَ مِثْلَ الذُّبَابِ
'শয়তান ধ্বংস হোক' বলো না। যেহেতু এতে সে স্ফীত হয়ে ঘরের সমান হয় এবং বলে, 'আমি নিজ শক্তিতে ওকে বিপদগ্রস্ত করেছি।' বরং তুমি বলো, 'বিসমিল্লাহ।' এ কথা বললে, সে মাছির মত ছোট হয়ে যায়।
এই জন্য যে, সে তার কাজে কৃতকার্য ও সফল হয়েছে জেনে গর্বিত হয়। গালিও তার পায়ে ফুল হয়ে বর্ষিত হয় সাফল্যের উপহার। শুনেছি, এক যাত্রা-মঞ্চে সংসার ভাঙ্গার প্ররোচনামূলক অভিনয় করছিল এক অভিনেতা। কান-ভাঙ্গানির কথা সে এমন দক্ষতার সাথে বলছিল যে, এক দর্শক বাস্তব মনে করে নিজের পায়ের জুতা খুলে তার মুখে ছুড়ে মেরেছিল। অভিনেতা রাগ না করে মিষ্টি হেসে সেই জুতা তুলে নিয়ে বারবার চুম্বন করেছিল এবং অনেক অনেক আনন্দ প্রকাশ করেছিল। কেন?
যেহেতু তা ছিল তার অভিনয়ের মহা সাফল্যের দলীল ও উপহার। শয়তানও অনুরূপ গালি শুনে নিজের কাজে সাফল্য লাভের জন্য আনন্দিত ও গর্বিত হয়।
টিকাঃ
৩৬২. আহমাদ, তিরমিযী, নাসাঈ, সহীহুল জামে' লিল আলবানী, মাশা. হা/১৭২৪
৩৬৩. আল-ওয়াবিলুস স্বাইয়িব ৬০পৃ.
৩৬৪. আবু দাউদ আলএ. হা/৫০৯৭, সহীহ আত-তিরমিযী মাথ, হা/৩৪২৬, নাসাঈ প্রমুখ
৩৬৫. বুখারী ইফা, হা/৩০৬০, আপ্র, হা/৩০৫১, তাও, হা/৩২৯৩, ৬৪০৩, মুসলিম মাশা, হা/৭০১৮
৩৬৬. মুসলিম মাশা. হা/১৮৬০
৩৬৭. সহীহুল জামে' লিল আলবানী, মাশা, হা/১১৭০
৩৬৮. ইবনে হিব্বান, সহীহ আত-তারগীব লিল আলবানী মাশা. হা/১৪৬২
৩৬৯. বুখারী ইফা, অনুচ্ছেদ, ১৪৩৮, তাও, হা/২৩১১
৩৭০. মুসনাদে আহমাদ মাশা, হা/৪/২৭৪
৩৭১. হাকেম, সহীহ তারগীব, মাশা. হা/১৪৬৭
৩৭২. বুখারী ইফা, হা/৪৭৮৭, আপ্র. হা/৪৭৮৪, তাও. হা/৫১৬৫, মুসলিম মাশা. হা/৩৬০৬
৩৭৩. মুসলিম মাশা. হা/৮৮৩
যে সকল বড় বড় উপায় অবলম্বন করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়, তার মধ্যে একটা উপায় হল আল্লাহর যিক্র। আল্লাহর নাম শুনলে শয়তান নিষ্ক্রিয় হয়ে পড়ে।
হাদীসে এসেছে যে, মহান আল্লাহ নবী ইয়াহইয়া (আঃ) কে আদেশ করেছিলেন যে, তিনি যেন বানী ইস্রাঈলকে পাঁচটি আচরণের নির্দেশ দেন। তার মধ্যে একটি হল, “আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে, তোমরা মহান আল্লাহর যিক্র কর। যেহেতু এর উপমা হল সেই ব্যক্তির মতো, যার পশ্চাতে শত্রু ত্রস্তপদে ধাওয়া করেছে। পরিশেষে একটি দুর্ভেদ্য দুর্গে এসে নিজেকে তাদের হাত হতে রক্ষা করেছে। অনুরূপই আল্লাহর যিক্র ছাড়া বান্দা নিজেকে শয়তান থেকে রক্ষা করতে পারে না।”৩৬২
ইবনুল কাইয়্যিম বলেন, “যিক্রের মধ্যে যদি এই একটি ছাড়া অন্য কোন উপকারিতা না থাকত, তাহলেও বান্দার জন্য উচিত হতো যে, মহান আল্লাহর যিক্র তার জিহ্বা কোন শৈথিল্য করত না এবং সর্বদা তাঁর যিক্রে নিজেকে ব্রতী রাখত। যেহেতু যিক্র ছাড়া অন্য কিছুর মাধ্যমে দুশমন থেকে নিজেকে রক্ষা করতে পারে না। অসতর্ক না হলে দুশমন তার মাঝে প্রবেশ করতে পারে না। দুশমন তার গতিবিধি লক্ষ্য রাখে। সুতরাং যখনই সে একটু উদাস হয়, তখনই দুশমন তার উপর ঝাঁপিয়ে পড়ে শিকার বানিয়ে ফেলে। কিন্তু যদি মহান আল্লাহর যিক্র করে, তাহলে আল্লাহর দুশমন নিবারিত হয় এবং ক্ষুদ্র হয়ে যায়। ছোট পাখী বা মাছির মতো ছোট হয়ে যায়। এই জন্য তাকে ‘আল-অসওয়াসুল খান্নাস’ (আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা) বলা হয়েছে। যেহেতু সে মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। অতঃপর আল্লাহর যিক্র করা হলে সরে পড়ে আত্মগোপন করে।
ইবনে আব্বাস বলেছেন, ‘শয়তান আদম-সন্তানের হৃদয়ে অবিচ্ছিন্নভাবে লেগে থাকে। অতঃপর একটু বিস্মৃত ও উদাস হলে, সে কুমন্ত্রণা দিতে শুরু করে। অতঃপর সে আল্লাহ তাআলার যিক্র করলে সরে পড়ে।’৩৬৩
স্বগৃহে বসবাসরত অবস্থায় আল্লাহর যিক্র বান্দার জন্য দুর্ভেদ্য কেল্লা। বাইরে গেলে আল্লাহর যিক্র তার জন্য মাথার ছাতা, দেহরক্ষক ঢাল। রসূলুল্লাহ বলেছেন,
مَنْ قَالَ - يَعْنِي إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ - : بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ ، وَلَا حَولَ وَلا قُوَّةَ إلا باللهِ ، يُقالُ لَهُ : هُدِيتَ وَكُفِيتَ وَوُقِيتَ ، وَتَنَقَّى عَنْهُ الشَّيْطَانُ
“যে ব্যক্তি স্বীয় গৃহ থেকে বের হওয়ার সময় বলে, 'বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অলা হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।' (অর্থাৎ, আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে ফিরা এবং পুণ্য করা সম্ভব নয়।) তাকে বলা হয়, 'তোমাকে সঠিক পথ দেওয়া হল, তোমাকে যথেষ্টতা দান করা হল এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হল।' আর শয়তান তার নিকট থেকে দূরে সরে যায়।"৩৬৪ আবূ দাউদ এই শব্দগুলি বাড়তি বর্ণনা করেছেন, "ফলে শয়তান অন্য শয়তানকে বলে যে, 'ঐ ব্যক্তির উপর তোমার কীরূপে কর্তৃত্ব চলবে, যাকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে, যাকে যথেষ্টতা দান করা হয়েছে এবং যাকে (সকল অমঙ্গল) থেকে বাঁচানো হয়েছে?”
আবু হুরাইরা কর্তৃক বর্ণিত, রসূলুল্লাহ বলেছেন,
مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؛ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، فِي يَوْمٍ مِئَةَ مَرَّةٍ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابِ وَكُتِبَتْ لَهُ مِئَةٌ حَسَنَةٍ ، وَمُحِيَتْ عَنْهُ مِئَةُ سَيِّئَةٍ ، وَكَانَتْ لَهُ حِرْزاً مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِي ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ
'লা- ইলাহা ইল্লাল্লা-হু অহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু অলা-হুল হামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।' অর্থাৎ, এক অদ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কোন সত্য উপাস্য নেই। তাঁর কোন শরীক নেই। (বিশাল) রাজ্যের তিনিই সার্বভৌম অধিপতি। তাঁরই যাবতীয় স্তুতিমালা এবং সমস্ত বস্তুর উপর তিনি ক্ষমতাবান।
যে ব্যক্তি এই দু'আটি দিনে একশবার পড়বে, তার দশটি গোলাম আযাদ করার সমান নেকী অর্জিত হবে, একশ'টি নেকী লিপিবদ্ধ করা হবে, তার একশ'টি গুনাহ মোচন করা হবে, উক্ত দিনের সন্ধ্যা অবধি তা তার জন্য শয়তান থেকে বাঁচার রক্ষামন্ত্র হবে এবং তার চেয়ে সেদিন কেউ উত্তম কাজ করতে পারবে না। কিন্তু যদি কেউ তার চেয়ে বেশী আমল করে তবে আলাদা কথা। "৩৬৫
আবূ খাল্লাদ মিসরী বলেছেন, 'যে ব্যক্তি ইসলামে প্রবেশ করে, সে একটি দুর্গে প্রবেশ করে, যে মসজিদে প্রবেশ করে, সে দুটি দুর্গে প্রবেশ করে এবং যে ব্যক্তি এমন হালকায় বসে, যেখানে মহান আল্লাহর যিক্র করা হয়, সে তিনটি দুর্গে প্রবেশ করে।'
সূরা বাক্বারার তিলাওয়াত দ্বারা যিক্র হলে শয়তান বাড়ি ছেড়ে পলায়ন করে। নবী বলেন,
لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
"তোমাদের ঘরকে কবর বানিয়ে নিয়ো না (অর্থাৎ কবরে যেমন নামায বা তেলাঅত হয় না তেমনি বিনা নামায ও তেলাঅতে ঘরকেও তার মতো করো না; বরং তাতে নামায ও তেলাঅত করতে থাক।) অবশ্যই শয়তান সেই ঘর হতে পলায়ন করে, যে ঘরে সূরা বাক্বারাহ পাঠ করা হয়।"৩৬৬
তিনি আরো বলেন, “তোমরা তোমাদের গৃহে সূরা বাক্বারাহ পাঠ কর। কারণ, যে ঘরে ঐ সূরা পাঠ করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না।”৩৬৭ "তিন দিন প্রবেশ করতে পারে না।"৩৬৮
আয়াতুল কুরসী দ্বারা আল্লাহর যিক্র করলে শয়তান থেকে নিরাপদ থাকা যায়।
আবু হুরাইরা) হতে বর্ণিত, তিনি বলেন, (একবার) রসূলুল্লাহ আমাকে রমযানের যাকাত (ফিত্রার মাল-ধন) দেখাশোনা করার দায়িত্ব দেন। বস্তুতঃ (আমি পাহারা দিচ্ছিলাম ইত্যবসরে) একজন আগমনকারী এসে আঁজলা ভরে খাদ্যবস্তু নিতে লাগল। আমি তাকে ধরলাম এবং বললাম, 'তোকে অবশ্যই রসূলুল্লাহ এর কাছে পেশ করব।' সে আবেদন করল, 'আমি একজন সত্যিকারের অভাবী। পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব আমার উপর, আমার দারুণ অভাব।' কাজেই আমি তাকে ছেড়ে দিলাম। সকালে (রসূলুল্লাহ এর নিকট হাযির হলাম।) রসূলুল্লাহ বললেন, "হে আবূ হুরাইরা! গত রাতে তোমার বন্দী কী আচরণ করেছে?” আমি বললাম, 'হে আল্লাহর রসূল! সে তার অভাব ও (অসহায়) পরিবার-সন্তানের অভিযোগ জানাল। সুতরাং তার প্রতি আমার দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম।' তিনি বললেন, "সতর্ক থেকো, সে আবার আসবে।"
আমি রসূলুল্লাহ ﷺ এর অনুরূপ উক্তি শুনে সুনিশ্চিত হলাম যে, সে আবার আসবে। কাজেই আমি তার প্রতীক্ষায় থাকলাম। সে (পূর্ববৎ) এসে আঁজলা ভরে খাদ্যসামগ্রী নিতে লাগল। আমি তাকে বললাম, 'অবশ্যই তোকে রসূলুল্লাহ ﷺ এর দরবারে পেশ করব।' সে বলল, 'আমি অভাবী, পরিবারের দায়িত্ব আমার উপর, (আমাকে ছেড়ে দাও) আমি আর আসব না।' সুতরাং আমার মনে দয়া হল। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে উঠে (যখন রসূলুল্লাহ ﷺ এর কাছে গেলাম তখন) রসূলুল্লাহ ﷺ আমাকে বললেন, "আবূ হুরাইরা! গত রাত্রে তোমার বন্দী কিরূপ আচরণ করেছে?” আমি বললাম, 'ইয়া রসূলাল্লাহ! সে তার অভাব ও অসহায় সন্তান-পরিবারের অভিযোগ জানাল। সুতরাং আমার মনে দয়া হলে আমি তাকে ছেড়ে দিলাম।' তিনি বললেন, "সতর্ক থেকো, সে আবার আসবে।"
সুতরাং তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম। সে (এসে) আঁজলা ভরে খাদ্যসামগ্রী নিতে লাগল। আমি তাকে ধরে বললাম, "এবারে তোকে নবী ﷺ এর দরবারে হাযির করবই। এটা তিনবারের মধ্যে শেষবার। 'ফিরে আসবো না' বলে তুই আবার ফিরে এসেছিস।" সে বলল, 'তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কতকগুলি শব্দ শিখিয়ে দেব, যার দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন।' আমি বললাম, 'সেগুলি কী?' সে বলল, 'যখন তুমি (ঘুমাবার জন্য) বিছানায় যাবে, তখন আয়াতুল কুর্সী পাঠ করে (ঘুমাবে)। তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে। আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না।'
সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম। আবার সকালে (রসূলুল্লাহ ﷺ এর কাছে গেলাম।) তিনি আমাকে বললেন, "তোমার বন্দী কী আচরণ করেছে?” আমি বললাম, 'হে আল্লাহর রসূল! সে বলল, “আমি তোমাকে এমন কতিপয় শব্দ শিখিয়ে দেব, যার দ্বারা আল্লাহ আমার কল্যাণ করবেন।" বিধায় আমি তাকে ছেড়ে দিলাম।' তিনি বললেন, “সে শব্দগুলি কী?” আমি বললাম, 'সে আমাকে বলল, “যখন তুমি বিছানায় (শোয়ার জন্য) যাবে, তখন আয়াতুল কুর্সী শুরু থেকে শেষ পর্যন্ত 'আল্লাহু লা- ইলাহা ইল্লা- হুয়াল হাইয়্যুল কাইয়্যুম' পড়ে নেবে।" সে আমাকে আরো বলল, "তার কারণে আল্লাহর তরফ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে। আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসবে না।” (এ কথা শুনে) তিনি বললেন, “শোনো! সে নিজে ভীষণ মিথ্যাবাদী; কিন্তু তোমাকে সত্য কথা বলেছে। হে আবূ হুরাইরা! তুমি জান, তিন রাত ধরে তুমি কার সাথে কথা বলছিলে?” আমি বললাম, 'জী না।' তিনি বললেন, "সে শয়তান ছিল।”৩৬৯
সূরা বাক্বারার শেষ দুই আয়াত দ্বারা যিক্র করলেও শয়তান থেকে নিরাপদ আশ্রয় পাওয়া যায় এবং বাড়ি শয়তানমুক্ত হয়। নবী বলেন,
إِن الله كتب كتابا قبل أن يخلق السَّمَاوَاتِ وَالْأَرْضِ بألفي عام ، أنزل مِنْهُ آيَتَيْنِ ختم بهما سُورَة الْبَقَرَة وَلَا يقرآن في دار ثَلَاثَ لَيَال فيقربها شَيْطَان
“আল্লাহ তাআলা আকাশমণ্ডলী ও ধরণী সৃষ্টির দুই সহস্রবৎসর পূর্বে এক গ্রন্থ (লওহে মাহফুয) লিপিবদ্ধ করেন, যা আরশের নিকট অবস্থিত। তিনি ঐ (গ্রন্থ) হতে দুটি আয়াত অবতীর্ণ করেন, যার দ্বারায় সূরা বাক্বারার সমাপ্তি ঘটান। যে গৃহে ঐ আয়াত দুটি তিন দিন পঠিত হবে, শয়তান সে গৃহের নিকটবর্তী হবে না। ৩৭০
অন্য এক বর্ণনায় আছে, উক্ত আয়াত দুটি কোন বাড়িতে পাঠ করা হলে তিন দিন পর্যন্ত শয়তান সে বাড়ির নিকটবর্তী হয় না।৩৭১
যথাসময়ে আল্লাহর যিক্র করা হলে, শয়তান সন্তানের কোন ক্ষতি করতে পারে না। নবী বলেছেন,
لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَإِنَّهُ إِنْ يُقَدَّرُ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا
অর্থাৎ, তোমাদের কেউ যখন স্ত্রী-সহবাস করার ইচ্ছা করে, তখন বলে, 'বিসমিল্লাহ, হে আল্লাহ! তুমি শয়তানকে আমাদের নিকট থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে (সন্তান) দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ।' তাহলে উক্ত সহবাসে সন্তান জন্ম নিলে ঐ সন্তানকে শয়তান কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। ৩৭২
শয়তান জিন মানুষকে ভয় দেখায়। ভয় পেয়ে আযান দিলে জিন বা শয়তান বা ভূত সব পালিয়ে যায়।
সুহাইল বলেন, একদা আমার আব্বা আমাকে বানী হারেষায় পাঠান। আমার সঙ্গে ছিল এক সঙ্গী। এক বাগান হতে কে যেন নাম ধরে আমার সঙ্গীকে ডাক দিল। আমার সঙ্গী বাগানে খুঁজে দেখল; কিন্তু কাউকে দেখতে পেল না। ফিরে এলে আব্বার নিকট সে কথা উল্লেখ করলাম। আব্বা বললেন, যদি জানতাম যে, তুমি এই দেখতে পাবে, তাহলে তোমাকে পাঠাতাম না। তবে শোন! যখন (এই ধরনের) কোন শব্দ শুনবে, তখন স্বলাতের মত আযান দিয়ো। কারণ, আমি আবু হুরাইরা (কে আল্লাহর রসূল হতে হাদীস বর্ণনা করতে শুনেছি, তিনি বলেছেন,
إِنَّ الشَّيْطَانَ إِذَا نُودِيَ بِالصَّلَاةِ وَلَّى وَلَهُ حُصَاصٌ
"স্বলাতের আযান দেওয়া হলে শয়তান পাদতে পাদতে পালিয়ে যায়!"৩৭৩
কোন বিপদের সময় শয়তানকে গালি দিলে শয়তান গর্বিত হয়। পক্ষান্তরে আল্লাহর নাম নিলে সে ছোট হয়ে যায়। একটি গাধার পিঠে নবী এর পিছনে এক সাহাবী সওয়ার-সঙ্গী ছিলেন। চলতে চলতে গাধাটি হোঁচট খেলে সাহাবী বললেন, 'শয়তান ধ্বংস হোক।' তিনি বললেন,
لَا تَقُلْ تَعِسَ الشَّيْطَانُ فَإِنَّهُ يَعْظُمُ حَتَّى يَصِيرَ مِثْلَ الْبَيْتِ وَيَقُولُ بِقُوَّتِي صَرَعْتُهُ وَلَكِنْ قُلْ بِسْمِ الله فَإِنَّكَ إِذَا قُلْتَ ذلِكَ تَصَاغَرَ حَتَّى يَصِيرَ مِثْلَ الذُّبَابِ
'শয়তান ধ্বংস হোক' বলো না। যেহেতু এতে সে স্ফীত হয়ে ঘরের সমান হয় এবং বলে, 'আমি নিজ শক্তিতে ওকে বিপদগ্রস্ত করেছি।' বরং তুমি বলো, 'বিসমিল্লাহ।' এ কথা বললে, সে মাছির মত ছোট হয়ে যায়।
এই জন্য যে, সে তার কাজে কৃতকার্য ও সফল হয়েছে জেনে গর্বিত হয়। গালিও তার পায়ে ফুল হয়ে বর্ষিত হয় সাফল্যের উপহার। শুনেছি, এক যাত্রা-মঞ্চে সংসার ভাঙ্গার প্ররোচনামূলক অভিনয় করছিল এক অভিনেতা। কান-ভাঙ্গানির কথা সে এমন দক্ষতার সাথে বলছিল যে, এক দর্শক বাস্তব মনে করে নিজের পায়ের জুতা খুলে তার মুখে ছুড়ে মেরেছিল। অভিনেতা রাগ না করে মিষ্টি হেসে সেই জুতা তুলে নিয়ে বারবার চুম্বন করেছিল এবং অনেক অনেক আনন্দ প্রকাশ করেছিল। কেন?
যেহেতু তা ছিল তার অভিনয়ের মহা সাফল্যের দলীল ও উপহার। শয়তানও অনুরূপ গালি শুনে নিজের কাজে সাফল্য লাভের জন্য আনন্দিত ও গর্বিত হয়।
টিকাঃ
৩৬২. আহমাদ, তিরমিযী, নাসাঈ, সহীহুল জামে' লিল আলবানী, মাশা. হা/১৭২৪
৩৬৩. আল-ওয়াবিলুস স্বাইয়িব ৬০পৃ.
৩৬৪. আবু দাউদ আলএ. হা/৫০৯৭, সহীহ আত-তিরমিযী মাথ, হা/৩৪২৬, নাসাঈ প্রমুখ
৩৬৫. বুখারী ইফা, হা/৩০৬০, আপ্র, হা/৩০৫১, তাও, হা/৩২৯৩, ৬৪০৩, মুসলিম মাশা, হা/৭০১৮
৩৬৬. মুসলিম মাশা. হা/১৮৬০
৩৬৭. সহীহুল জামে' লিল আলবানী, মাশা. হা/১১৭০
৩৬৮. ইবনে হিব্বান, সহীহ আত-তারগীব লিল আলবানী মাশা. হা/১৪৬২
৩৬৯. বুখারী ইফা, অনুচ্ছেদ, ১৪৩৮, তাও, হা/২৩১১
৩৭০. মুসনাদে আহমাদ মাশা, হা/৪/২৭৪
৩৭১. হাকেম, সহীহ তারগীব, মাশা. হা/১৪৬৭
৩৭২. বুখারী ইফা, হা/৪৭৮৭, আপ্র. হা/৪৭৮৪, তাও. হা/৫১৬৫, মুসলিম মাশা. হা/৩৬০৬
৩৭৩. মুসলিম মাশা. হা/৮৮৩
📄 পঞ্চমতঃ মুসলিমদের জামাআতে একতাবদ্ধ থাকা
যে সকল কর্ম মুসলিমকে শয়তান ও তার ফাঁদ থেকে দূরে রাখে, তার মধ্যে একটি হল মুসলিম দেশে বসবাস করা এবং সেখানে কোন বিদ্রোহী বা বিচ্ছিন্নতাবাদী দলের সাথে সম্পর্ক না রাখা। যেহেতু এক মুসলিম রাষ্ট্রনেতার নেতৃত্বে জামাআতবদ্ধভাবে বসবাস করাতে শয়তান অশান্তি সৃষ্টি করার সুযোগ পায় না। ইবনে উমার বলেন, একদা উমার জাবিয়াতে আমাদের মাঝে খুতবা দিলেন। তাতে তিনি বললেন, 'হে লোক সকল! আমি তোমাদের মাঝে দন্ডায়মান হয়েছি, যেমন রসূলুল্লাহ আমাদের মাঝে দন্ডায়মান হতেন। তিনি যা বলতেন, তার মধ্যে কিছু অংশ এই যে,
عَلَيْكُم بِالْجَمَاعَة ، وَإِيَّاكُم والفرقة ؛ فَإِن الشَّيْطَانِ مَعَ الْوَاحِد ، وهُوَ من الاثنين أبعد
"তোমরা জামাআতবদ্ধভাবে বসবাস কর। বিচ্ছিন্নতা থেকে দূরে থাকো। কারণ শয়তান থাকে একলা মানুষের সাথে। দুজন থেকে থাকে বেশি দূরে।"³⁷⁴ এমনকি সফরেও জামাআতবদ্ধভাবে যাওয়া ও থাকা উচিত। যেহেতু নবী বলেছেন,
الرَّاكِبُ شَيْطَانٌ، وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ ، وَالثَّلَاثَةُ رَكْبٌ
"একজন (সফরকারী) আরোহী একটি শয়তান এবং দু'জন আরোহী দু'টি শয়তান। আর তিনজন আরোহী একটি কাফেলা।"³⁷⁵ আবূ সা'লাবা খুশানী বলেন, সাহাবাগণ সফরে যখন কোন স্থানে অবতরণ করতেন, তখন তাঁরা গিরিপথ ও উপত্যকায় ছড়িয়ে যেতেন। রসূলুল্লাহ বললেন,
إِنَّ تَفَرُّقَكُمْ فِي هَذِهِ الشَّعَابِ وَالْأَوْدِيَةِ إِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ
"তোমাদের এ সকল গিরিপথে ও উপত্যকায় বিক্ষিপ্ত হওয়া আসলে শয়তানের কাজ।" এরপর তাঁরা যখনই কোন মঞ্জিলে অবতরণ করতেন, তখন একে অপরের সাথে মিলিত হয়ে থাকতেন।³⁷⁶
জামাআত হল মুসলিমদের জামাআত। আর সে জামাআতের কোন মূল্য নেই, যে জামাআত হকপন্থী নয়। যে জামাআত কিতাব ও সহীহ সুন্নাহর অনুসারী নয়। যে জামাআত জামাআত-সহকারে স্বলাতের অভ্যাসী নয়। সে জামাআতে শয়তানের আধিপত্য থাকে। নবী বলেছেন,
مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْرٍ لاَ تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذَّئْبُ الْقَاصِيَةَ
“যে কোন গ্রাম বা মরু-অঞ্চলে তিনজন লোক বাস করলে এবং সেখানে (জামাআতে) নামায কায়েম না করা হলে শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করে ফেলে। সুতরাং তোমরা জামাআতবদ্ধ হও। অন্যথা ছাগ পালের মধ্য হতে নেকড়ে সেই ছাগলটিকে ধরে খায়, যে (পাল থেকে) দূরে দূরে থাকে।”³⁷⁷
টিকাঃ
৩৭৪. সহীহ আত-তিরমিযী মাথ, হা/২১৬৫
৩৭৫. আবু দাউদ আলএ. হা/২৬০৯, সহীহ আত-তিরমিযী মাথ, হা/১৬৭৪, নাসাঈ
৩৭৬. আবু দাউদ আলএ. হা/২৬৩০
৩৭৭. আবু দাউদ আলএ. হা/৫৪৭, নাসাঈ মাথ, হা/৮৪৭, মিশকাত হাএ. হা/১০৬৭
যে সকল কর্ম মুসলিমকে শয়তান ও তার ফাঁদ থেকে দূরে রাখে, তার মধ্যে একটি হল মুসলিম দেশে বসবাস করা এবং সেখানে কোন বিদ্রোহী বা বিচ্ছিন্নতাবাদী দলের সাথে সম্পর্ক না রাখা। যেহেতু এক মুসলিম রাষ্ট্রনেতার নেতৃত্বে জামাআতবদ্ধভাবে বসবাস করাতে শয়তান অশান্তি সৃষ্টি করার সুযোগ পায় না। ইবনে উমার বলেন, একদা উমার জাবিয়াতে আমাদের মাঝে খুতবা দিলেন। তাতে তিনি বললেন, 'হে লোক সকল! আমি তোমাদের মাঝে দন্ডায়মান হয়েছি, যেমন রসূলুল্লাহ আমাদের মাঝে দন্ডায়মান হতেন। তিনি যা বলতেন, তার মধ্যে কিছু অংশ এই যে,
عَلَيْكُم بِالْجَمَاعَة ، وَإِيَّاكُم والفرقة ؛ فَإِن الشَّيْطَانِ مَعَ الْوَاحِد ، وهُوَ من الاثنين أبعد
"তোমরা জামাআতবদ্ধভাবে বসবাস কর। বিচ্ছিন্নতা থেকে দূরে থাকো। কারণ শয়তান থাকে একলা মানুষের সাথে। দুজন থেকে থাকে বেশি দূরে।"৩৭৪ এমনকি সফরেও জামাআতবদ্ধভাবে যাওয়া ও থাকা উচিত। যেহেতু নবী বলেছেন,
الرَّاكِبُ شَيْطَانٌ، وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ ، وَالثَّلَاثَةُ رَكْبٌ
"একজন (সফরকারী) আরোহী একটি শয়তান এবং দু'জন আরোহী দু'টি শয়তান। আর তিনজন আরোহী একটি কাফেলা।"৩৭৫
আবূ সা'লাবা খুশানী বলেন, সাহাবাগণ সফরে যখন কোন স্থানে অবতরণ করতেন, তখন তাঁরা গিরিপথ ও উপত্যকায় ছড়িয়ে যেতেন। রসূলুল্লাহ বললেন,
إِنَّ تَفَرُّقَكُمْ فِي هَذِهِ الشَّعَابِ وَالْأَوْدِيَةِ إِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ
"তোমাদের এ সকল গিরিপথে ও উপত্যকায় বিক্ষিপ্ত হওয়া আসলে শয়তানের কাজ।" এরপর তাঁরা যখনই কোন মঞ্জিলে অবতরণ করতেন, তখন একে অপরের সাথে মিলিত হয়ে থাকতেন।৩৭৬
জামাআত হল মুসলিমদের জামাআত। আর সে জামাআতের কোন মূল্য নেই, যে জামাআত হকপন্থী নয়। যে জামাআত কিতাব ও সহীহ সুন্নাহর অনুসারী নয়। যে জামাআত জামাআত-সহকারে স্বলাতের অভ্যাসী নয়। সে জামাআতে শয়তানের আধিপত্য থাকে। নবী বলেছেন,
مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْرٍ لاَ تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذَّئْبُ الْقَاصِيَةَ
“যে কোন গ্রাম বা মরু-অঞ্চলে তিনজন লোক বাস করলে এবং সেখানে (জামাআতে) নামায কায়েম না করা হলে শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করে ফেলে। সুতরাং তোমরা জামাআতবদ্ধ হও। অন্যথা ছাগ পালের মধ্য হতে নেকড়ে সেই ছাগলটিকে ধরে খায়, যে (পাল থেকে) দূরে দূরে থাকে।”৩৭৭
টিকাঃ
৩৭৪. সহীহ আত-তিরমিযী মাথ, হা/২১৬৫
৩৭৫. আবু দাউদ আলএ. হা/২৬০৯, সহীহ আত-তিরমিযী মাথ, হা/১৬৭৪, নাসাঈ
৩৭৬. আবু দাউদ আলএ. হা/২৬৩০
৩৭৭. আবু দাউদ আলএ. হা/৫৪৭, নাসাঈ মাথ, হা/৮৪৭, মিশকাত হাএ. হা/১০৬৭
📄 ষষ্ঠতঃ শয়তানের পরিকল্পনা ও ফাঁদ সম্বন্ধে জ্ঞানলাভ
শয়তানের পরিকল্পনা, কৌশল, চক্রান্ত ও তার পাতা নানা ফাঁদ ও জাল সম্বন্ধে সম্যক্ ধারণা লাভ করতে পারলে তার হাত থেকে বাঁচা সহজ হয়। প্রত্যেক মুসলিমেরই তা জানা উচিত। আর জানা সহজ করে দিয়েছে কুরআন ও হাদীস।
আমরা জেনেছি---- কীভাবে শয়তান আমাদের আদি পিতা-মাতার সাথে চক্রান্ত করেছে এবং তাঁদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে ছেড়েছে।
কীভাবে শয়তানরা আসমানী খবর চুরি করে শুনে এসে তার বন্ধুদের কানে প্রক্ষিপ্ত করে এবং তারা শত মিথ্যা সংযোজিত করে মানুষের মাঝে প্রচার করে।
কীভাবে শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয়, কীভাবে তাদের নামায ও ইবাদত নষ্ট করার চেষ্টা করে।
কীভাবে মানুষের উযূতে সন্দেহ সৃষ্টি করে।
কীভাবে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে।
কীভাবে নির্জন যুবক-যুবতীর মাঝে কোটনা সেজে আকর্ষণ সৃষ্টি করে।
কীভাবে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে বলে, 'এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে?' পরিশেষে বলে, 'তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে?' যে জানবে, সে নিশ্চয়ই জেনে-শুনে তার ফাঁদে পা দেবে না। জীবন- যুদ্ধে শয়তানই সবচেয়ে বড় শত্রু। সুতরাং তার ব্যাপারে সতর্ক থাকা বিজয়াকাঙ্ক্ষীর একান্ত কর্তব্য।
শয়তানের পরিকল্পনা, কৌশল, চক্রান্ত ও তার পাতা নানা ফাঁদ ও জাল সম্বন্ধে সম্যক্ ধারণা লাভ করতে পারলে তার হাত থেকে বাঁচা সহজ হয়। প্রত্যেক মুসলিমেরই তা জানা উচিত। আর জানা সহজ করে দিয়েছে কুরআন ও হাদীস।
আমরা জেনেছি---- কীভাবে শয়তান আমাদের আদি পিতা-মাতার সাথে চক্রান্ত করেছে এবং তাঁদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে ছেড়েছে।
কীভাবে শয়তানরা আসমানী খবর চুরি করে শুনে এসে তার বন্ধুদের কানে প্রক্ষিপ্ত করে এবং তারা শত মিথ্যা সংযোজিত করে মানুষের মাঝে প্রচার করে।
কীভাবে শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয়, কীভাবে তাদের নামায ও ইবাদত নষ্ট করার চেষ্টা করে।
কীভাবে মানুষের উযূতে সন্দেহ সৃষ্টি করে।
কীভাবে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে।
কীভাবে নির্জন যুবক-যুবতীর মাঝে কোটনা সেজে আকর্ষণ সৃষ্টি করে।
কীভাবে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে বলে, 'এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে?' পরিশেষে বলে, 'তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে?'
যে জানবে, সে নিশ্চয়ই জেনে-শুনে তার ফাঁদে পা দেবে না। জীবন-যুদ্ধে শয়তানই সবচেয়ে বড় শত্রু। সুতরাং তার ব্যাপারে সতর্ক থাকা বিজয়াকাঙ্ক্ষীর একান্ত কর্তব্য।