📘 জ্বিন ও শয়তান জগৎ > 📄 শিশুদেরকে নিরাপত্তা দিতে

📄 শিশুদেরকে নিরাপত্তা দিতে


মারয়‍্যামের মা তাঁকে প্রসব করার পর শয়তান থেকে আশ্রয় চেয়ে দিয়েছিলেন। মহান আল্লাহ বলেছেন,
فَلَمَّا وَضَعَتُهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى وَاللهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالأُنثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ
"অতঃপর যখন সে (ইমরানের স্ত্রী) ওকে (সন্তান) প্রসব করল তখন সে বলল, 'হে আমার প্রতিপালক! আমি কন্যা প্রসব করেছি, বস্তুতঃ আল্লাহ সম্যক অবগত সে যা প্রসব করেছে। আর (ঐ কাঙ্ক্ষিত) পুত্র তো (এ) কন্যার মত নয়, আমি তার নাম মারয়‍্যাম রেখেছি এবং অভিশপ্ত শয়তান হতে তার ও তার বংশধরদের জন্য তোমার পানাহ দিচ্ছি। "৩৫৪

নবী হাসান-হুসাইনকে এইভাবে দু'আর তাবীয দিতেন।
أُعِيذُ كُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لأَمَّةٍ
অর্থ- আমি তোমাদেরকে আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসীলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু হতে এবং প্রত্যেক ক্ষতিকারক (বদ) নজর হতে আল্লাহর পানাহ দিচ্ছি। তিনি উভয়কে বলতেন, 'তোমাদের পিতা (ইব্রাহীম (শিশু) ইসমাঈল ও ইসহাকের জন্য এই দু'আ বলে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন।

টিকাঃ
৩৫৩. ইগাষাতুল লাহফান ১/১০৯
৩৫৪. সূরা আলে ইমরান-৩:৩৬
৩৫৫. বুখারী ইফা, হা/৩১২৯, আপ্র. হা/৩১২১, তাও, হা/৩৩৭১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00