📄 নারী
ভালো মানুষকে খারাপ ও সৎকে পথভ্রষ্ট করার শয়তানের একটি অসীলা হল নষ্ট-ভ্রষ্ট নারী। এ ব্যাপারে নবী আমাদেরকে জানিয়েছেন,
مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ
"আমি আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে বেশী ক্ষতিকারক অন্য কোন ফিত্না ছাড়লাম না।”²⁸⁰
ললনার ছলনার চাইতে বেশি বড় ফিতনার কারণ হল তার দেহ-সৌন্দর্য। এই জন্য ইসলাম পর পুরুষের কাছে তাকে পর্দার নির্দেশ দিয়েছে এবং তার দেহ-সৌন্দর্যকে গোপন করতে আদেশ করেছে। পুরুষকে নির্দেশ দিয়েছে চক্ষু অবনত করতে এবং নিষেধ করেছে চোখ তুলে নারী-সৌন্দর্যের দিকে তাকাতে। কারণ শয়তান তাকে অসীলা বানিয়ে পুরুষকে বিপথগামী করে। নবী বলেছেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ
"মেয়ে মানুষের সবটাই লজ্জাস্থান (গোপনীয়)। আর সে যখন বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে সুশোভন করে তোলে।”²⁸¹
ইসলাম নিষেধ করেছে নারী-পুরুষের একাকিত্ব বা নির্জনতা অবলম্বন করতে। কারণ শয়তান তাতে সুযোগ গ্রহণ করে। নবী বলেছেন,
لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ ، فَإِنَّ الشَّيْطَانَ ثَالِثُهُمَا
"যখনই কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে, তখনই শয়তান তাদের তৃতীয় সাথী হয়।”²⁸² "তোমরা এমন মহিলাদের নিকট গমন করো না, যাদের স্বামী বর্তমানে উপস্থিত নেই। কারণ শয়তান তোমাদের প্রত্যেকের রক্ত-শিরায় প্রবাহিত হয়।" আমরা বললাম, 'আর আপনারও রক্ত-শিরায়?' তিনি বললেন, “হ্যাঁ, আমারও রক্ত-শিরায়। তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সহায়তা করেন বলেই আমি নিরাপদে থাকি।"²⁸³
আধুনিক যুগে নারীদেহ বড় সুলভ ও সহজলভ্য। না চাইলেও দেখা যায়। আর ছবিতে ও প্রচার মাধ্যমে তো নারীকে নিয়ে পুরুষের সর্বশেষ কামনা চরিতার্থ করতেও দেখা যায়! প্রাচ্য ও প্রতীচ্যের শয়তানের ভাই-বন্ধুরা নগ্ন নারীদেহ দ্বারা ভালো মানুষকে যেভাবে ভ্রষ্ট করছে, তাদের কাছে খোদ শয়তানও হার মানবে।
টিকাঃ
২৮০. বুখারী ইফা, হা/৪৭২৫, আপ্র. হা/৪৭২৩, তাও, হা/৫০৯৬, মুসলিম মাশা, হা/৭১২১
২৮১. সহীহ আত-তিরমিযী মাখ, হা/১১৭৩, মিশকাত হাএ. হা/৩১০৯
২৮২. সহীহ আত-তিরমিযী মাখ, হা/৯৩৪
২৮৩. ইবনে মাজাহ তাউ. হা/১৭৭৯, সহীহ আত-তিরমিযী মাখ, হা/৯৩৫
📄 বিষয়াসক্তি
বিষয়াসক্তি, দুনিয়া-প্রীতি, গদির লোভ ও ধনলোভ শয়তানের একটি হাতিয়ার। এটি প্রত্যেক পাপের মূল। এর কারণে কত মানুষ প্রাণ হারাচ্ছে, কত নারী বিধবা হচ্ছে, কত শিশু অনাথ হচ্ছে, কত ধন-সম্পত্তি লুণ্ঠিত হচ্ছে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হচ্ছে তার ইয়ত্তা নেই।
📄 গান-বাজনা
গান-বাজনার তীর দ্বারা শয়তান কত মানুষের হৃদয়কে শিকার করে এবং কত ভালো মনকে খারাপ করে, তা বলার অপেক্ষা রাখে না। ইবনুল কাইয়্যিম বলেছেন, "আল্লাহর দুশমনের জাল ও ফাঁদসমূহের একটি হল তাই, যা দিয়ে সে স্বল্প বুদ্ধি, ইলম ও দ্বীনের মানুষদেরকে প্রতারিত করেছে এবং অজ্ঞ ও অকমণ্য লোকেদের হৃদয়কে শিকার করেছে, আর তা হল শিস ও হাততালি শোনা, নিষিদ্ধ বাদ্যযন্ত্রের সাথে গাওয়া গান শোনা। যার দ্বারা শয়তান কুরআন থেকে হৃদয়সমূহকে ফিরিয়ে নেয় এবং ফাসেকী ও পাপাচরণে আবদ্ধ রাখে। বলা বাহুল্য, তা হল শয়তানী কুরআন এবং রহমান ও হৃদয়ের মাঝে মোটা পর্দা। তা হল ব্যভিচার ও সমকামের মন্ত্র। এর মাধ্যমে শয়তান বহু অকেজো মনকে প্রতারিত করেছে। চক্রান্ত ও প্রতারণা করে তার কাছে তা সুশোভিত করেছে। বাতিল সন্দেহ অহী করে তার কাছে হালাল প্রতীয়মান করেছে। আর সে তার অহীকে গ্রহণ করে নিয়েছে এবং তার ফলে আল্লাহর অহী কুরআনকে বর্জন করেছে!”²⁸⁴
আজব ব্যাপার এই যে, বহু মানুষ আছে, যারা গান-বাজনার মাধ্যমে আল্লাহর ইবাদত করে, হেলে-দুলে, নেচে-গেয়ে তাদের ধারণা মতে আল্লাহকে খোশ করে! রহমানী কথামালা বর্জন করে শয়তানী কথামালা দ্বারা রহমানকে তুষ্ট করবে মনে করে!
এই শয়তানী কথামালা বা অবৈধ গানকে ইমাম ইবনুল কাইয়্যিম অনেক নাম দিয়েছেন। যেমন: অসার বাক্য, তামাশা বাক্য, বাতিল বাক্য, ঝুটা বাক্য, ব্যভিচারের মন্ত্র, শয়তানী কুরআন, মুনাফিকী উৎপাদক বাক্য, আহমকের শব্দ, পাপময় শব্দ, শয়তানী শব্দ, শয়তানের বাঁশী, শয়তানী সুর ইত্যাদি।
এই শ্রেণীর অশ্লীল, কুফরী, শির্কী, বিদআতী ও অর্থহীন অসার কবিতা দ্বারাও শয়তান বহু মানব-মনকে শিকার করে। যেহেতু মানুষ যে ব্যাপারে দুর্বল সেই দরজা দিয়ে তার মনের মণিকোঠায় প্রবেশ করে। নবী বলেছেন,
مَا مِنْ رَاكِبٍ يَخْلُو فِي مَسِيرِهِ بِالله وَذِكْرِهِ إِلا كَانَ رِدْفَهُ مَلَكٌ وَلَا يَخْلُو بِشِعْرٍ وَنَحْوِهِ إِلَّا كَانَ رِدْفَهُ شَيْطَانٌ
“যে মুসাফির আল্লাহ ও তাঁর যিক্র নিয়ে একান্ততা অবলম্বন করে, ফিরিস্তা তার সঙ্গী হন। আর যে কাব্য-চিন্তা নিয়ে একান্ততা অবলম্বন করে, শয়তান তার সঙ্গী হয়।”²⁸⁵ মহান আল্লাহ 'কবিগণ' সূরায় সেই কথার প্রতি ইঙ্গিত করে বলেছেন,
هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ - تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَاكٍ أَثِيمٍ - يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ - وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ - أَلَمْ تَرَى أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ - وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
অর্থাৎ, আমি তোমাদেরকে জানাব কি, কার নিকট শয়তান অবতীর্ণ হয়? ওরা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী পাপিষ্ঠের নিকট। ওরা কান পেতে থাকে এবং ওদের অধিকাংশই মিথ্যাবাদী। আর কবিদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা। তুমি কি দেখ না, ওরা লক্ষ্যহীনভাবে সকল বিষয়ে কল্পনাবিহার করে থাকে? এবং তা বলে, যা করে না। ²⁸⁶
#### ঘুঙুর বা ঘন্টি শয়তানের বাঁশী
নবী বলেছেন,
الْجَرَسُ مَزَامِيرُ الشَّيْطَانِ
"ঘন্টি হল শয়তানের বাঁশী। "²⁸⁷
এই জন্য ফিরিশ্তা সে কাফেলার সঙ্গী হন না, যার সাথে ঘন্টি থাকে। নবী বলেছেন,
لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلَا جَرَسٌ
"সেই কাফেলার সঙ্গে (রহমতের) ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিংবা ঘুঙুর থাকে।”²⁸⁸ অনুমেয় যে, সে ঘুঙুর যদি কিশোরী বা যুবতীর পায়ে থাকে, তাহলে শয়তানী জালের প্রসার কত হবে? আবার তা যদি কোন নর্তকীর পায়ে থাকে, তার প্রভাব কত হবে?
ঘন্টি যদি শয়তানের বাঁশী হয়, তাহলে নানা শ্রেণীর মিউজিক কার বাঁশী হতে পারে? সুতরাং সেসব শোনা এবং নিজের কোন যন্ত্রে রিং-টন হিসাবে ইউজ করা কী রহমানের বান্দাগণের জন্য শোভনীয় হতে পারে?
টিকাঃ
২৮৪. ইগাষাতুল লাহফান ১/২৪২
২৮৫. ত্বাবারানীর কাবীর হা/৮৯৫, সহীহুল জামে' মাশা. হা/৫৭০৬
২৮৬. সূরা শুআরা-২৬:২২১-২২৬
২৮৭. মুসলিম মাশা. হা/৫৬৭০
২৮৮. মুসলিম মাশা. হা/৫৬৬৮
📄 ঘুঙুর বা ঘন্টা শয়তানের বাঁশী
নবী বলেছেন,
الْجَرَسُ مَزَامِيرُ الشَّيْطَانِ
"ঘন্টি হল শয়তানের বাঁশী। "²⁸⁷
এই জন্য ফিরিশ্তা সে কাফেলার সঙ্গী হন না, যার সাথে ঘন্টি থাকে। নবী বলেছেন,
لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلَا جَرَسٌ
"সেই কাফেলার সঙ্গে (রহমতের) ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিংবা ঘুঙুর থাকে।”²⁸⁸ অনুমেয় যে, সে ঘুঙুর যদি কিশোরী বা যুবতীর পায়ে থাকে, তাহলে শয়তানী জালের প্রসার কত হবে? আবার তা যদি কোন নর্তকীর পায়ে থাকে, তার প্রভাব কত হবে?
ঘন্টি যদি শয়তানের বাঁশী হয়, তাহলে নানা শ্রেণীর মিউজিক কার বাঁশী হতে পারে? সুতরাং সেসব শোনা এবং নিজের কোন যন্ত্রে রিং-টন হিসাবে ইউজ করা কী রহমানের বান্দাগণের জন্য শোভনীয় হতে পারে?
টিকাঃ
২৮৭. মুসলিম মাশা. হা/৫৬৭০
২৮৮. মুসলিম মাশা. হা/৫৬৬৮