📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 যেসব আয়াত জিনকে শাস্তি দেয়

📄 যেসব আয়াত জিনকে শাস্তি দেয়


এসব চেষ্টার পরও যদি জিনকে আবির্ভূত হওয়ার ব্যাপারে রাজি করানো না যায়, তাহলে প্র্যাকটিশনার নিম্নোক্ত আয়াতসমূহ তেলাওয়াত করতে পারেন, এর ফলে জিনের ওপর একটি প্রভাব পড়বে এবং এ আয়াত জিনকে শাস্তি প্রদান করবে ও নিদারুণ যন্ত্রণা দেবে। সম্পূর্ণ কুরআনই মানুষের জন্য নিরাময় ও রহমত।

আয়াতসমূহ:
১- সূরা আল ফাতিহা ۱: ১-৭
২- আয়াতুল কুরসী (বাকারা ২:২৫৫)
৩- সূরা আন-নিসা ৪:১৭১-১৭৩
৪- সূরা আল মায়েদাহ ৫:৩৩-৩৪
৫- সূরা আল আনআম ৬:৯৩
৬- সূরা আল-আ‘রাফ ৭:৪৪-৫১
৭- সূরা আল আনফাল ৮:১২-১৩
৮- সূরা আত-তাওবা ৯:৭
৯- সূরা ইবরাহিম ১৪:১৫-১৭
১০- সূরা আল হিজর ১৫:১৬-十八
১১- সূরা আল-ইসরা ১৭:১১০-১১১
১২- সূরা আল-আম্বিয়া ২১:৯৭
১৩- সূরা আদ-দুখান ৪৪:৪৩-৫২
১৪- সূরা আল-আহকাফ ৪৬:২৯-৩৪
১৫- সূরা আল-হজ ২২:১৯-২২
১৬- সূরা মারিয়াম ১৯:৬৮-৭২
১৭- সূরা আল-মুলক ৬৭:৫-১১
১৮- সূরা আল জিন ৭২:১-৯
১৯- সূরা আল ফালাক ও সূরা আন-নাস

📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 ভারতীয় কস্টাস (সুগন্ধীযুক্ত বৃক্ষ) বৃক্ষের তৈরি নাকের ড্রপ

📄 ভারতীয় কস্টাস (সুগন্ধীযুক্ত বৃক্ষ) বৃক্ষের তৈরি নাকের ড্রপ


ধূর্ত জিনকে বিরক্ত করার জন্য ভারতীয় কস্টাসের তৈরি বিশেষ নাকের ড্রপ ব্যবহার করা যেতে পারে। রোগী এ ড্রপ এমনভাবে গ্রহণ করবে, যাতে এটা সরাসরি মস্তিষ্কে চলে যায়, যেখানে জিন অবস্থান করে। আর এভাবে ড্রপ গ্রহণ করার ফলে জিন এতটাই বিরক্ত হবে যে, এ বিরক্তি আর সহ্য করতে না পেরে দ্রুত পালাবার পথ খুঁজবে। অথবা জিন প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলবে এবং দ্রুত চলে যাওয়ার ও আর কখনো ফিরে না আসার প্রতিজ্ঞা করবে। ভারতীয় এ কস্টাস বা কস্তুরির কথা হাদীসেও উল্লেখ রয়েছে, যেমনটি বর্ণনা করেছেন ইমাম বুখারী (র.) তাঁর সহীহ গ্রন্থে।

টিকা:
৮২. ফাতহুল বারী, কিতাবুত তিব্ব।

📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 ভারতীয় কস্টাসের তৈরি নাকের ড্রপ প্রয়োগ পদ্ধতি

📄 ভারতীয় কস্টাসের তৈরি নাকের ড্রপ প্রয়োগ পদ্ধতি


ভারতীয় কস্টাসের একটি উকিয়াকে প্রথমে গুড়া করে পাউডারে পরিণত করতে হবে। ফাথুল বারীতে ইবনে হাজার উল্লেখ করেছেন, কিভাবে কস্টাস ব্যবহার করতে হয়। তিনি বলেন, প্রথমে রোগীকে পিঠ নিচের দিকে দিয়ে চিৎ করে শোয়াতে হবে। কাঁধের নিচে কিছু একটা দিয়ে তার দেহের উপরের অংশকে একটু উঁচু করতে হবে। এতে তার মাথা পিছনের দিকে ঝুঁকে থাকবে। এবার কস্টাস মিশ্রিত জলপাইয়ের তেল তার নাক দিয়ে ফোঁটায় ফোঁটায় ঢালতে হবে, এ তেল যেন তার মস্তিষ্কে পৌঁছাতে পারে। এর ফলে রোগীর হাঁচি তৈরি হবে এবং যে কোনো ধরনের অসুস্থতা এর মাধ্যমে বের হয়ে যাবে。

টিকা:
৪০. ফাতহুল বারি, কিতাবুল তিব্ব

📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 জিন যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং আবার ফিরে আসে, তাহলে যে যে আয়াত পাঠ করতে হবে

📄 জিন যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং আবার ফিরে আসে, তাহলে যে যে আয়াত পাঠ করতে হবে


যদি জিন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে আবার ফিরে আসে, তবে নিম্নোক্ত আয়াতগুলো পাঠ করা ফলপ্রসূ হবে:

'এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। এটা কি নয় যে তারা যখনই কোনো অঙ্গীকার করে, তখনই তাদের কোনো না কোনো দল সেই অঙ্গীকারকে বর্জন করে? বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। আর যখন তাদের কাছে আল্লাহর নিকট থেকে এমন একজন রসূল আসলেন যিনি তাদের নিকট যা আছে তার সত্যায়নকারী, তখন আহলে কিতাবদের একদল আল্লাহর কিতাবকে তাদের পিঠের পেছনে ফেলে দিল, যেন তারা কিছুই জানে না।' (সূরা আল বাকারা ২:৯৯-১০১)

ফন্ট সাইজ
15px
17px