📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 জিন ভর করার লক্ষণ

📄 জিন ভর করার লক্ষণ


যারা এ বিষয়ের উপর লিখেছেন তারা মানুষের উপর জিন ভর করার বিভিন্ন লক্ষণের তালিকা করেছেন। এসব লক্ষণ সত্যি বা বাস্তব হতে পারে, তবে আমরা এখানে উল্লেখ করতে চাই যে, কিছু লক্ষণ অন্য কোনো কারণেই দেখা দিতে পারে, যেমন সারা রাত জেগে থাকা অথবা দ্বিধা ও সংশয়ের কারণেও হতে পারে। সুতরাং এ লক্ষণগুলোর তালিকা পাঠ করার সময় শয়তান আমাদের মনে যেসব প্ররোচনা দিতে পারে সেগুলো থেকে অবশ্যই নিজেদেরকে রক্ষা করতে হবে。

এসব লক্ষণ দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: কিছু লক্ষণ জাগ্রত অবস্থায় ঘটতে পারে, আবার কিছু লক্ষণ ঘুমন্ত অবস্থায়ও ঘটতে পারে।

◆ জাগ্রত অবস্থার লক্ষণ:
১- আল্লাহ তা'আলার স্মরণ (যিকির), তাঁর আনুগত্য ও ইবাদাত, কুরআন তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়া।
২- কথা, কাজে ও চাল-চলনে ত্রুটিপূর্ণ আচরণ।
৩- স্বাস্থ্যবিজ্ঞানের কোনো কারণ ছাড়াই হৃদরোগের আক্রমণ।
৪- স্বাস্থ্যগত স্পষ্ট কোনো কারণ ছাড়াই শরীরের কোনো অঙ্গ নিশ্চল হয়ে যাওয়া。
৫- স্পষ্ট কোনো কারণ ব্যতীত দ্রুত রেগে যাওয়া বা কান্না করা。
৬- দীর্ঘসময় ট্যাবলেট সেবন করা এবং কারো সঙ্গে কথা বলা。
৭- সর্বক্ষণ মাথা ব্যথা (মাথার একদিকে বা উভয়দিকে), যার কোনো মেডিক্যাল কারণ নেই, এমনকি ব্যথানাশক ওষুধও এক্ষেত্রে কাজ করে না。
৮- মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব।
৯- স্বামী-স্ত্রী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং প্রজনন ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো সন্তান জন্ম দিতে না পারা。

◆ ঘুমন্ত অবস্থার লক্ষণ:
১- ভয়ঙ্কর দুঃস্বপ্ন যেমন- ঘুমের মধ্যে ভূত-প্রেত্নি বা অপচ্ছায়া দেখা, অনেক উঁচু স্থান থেকে হঠাৎ পড়ে যাওয়া, মানুষকে অদ্ভুত ও ভয়ঙ্কর আকৃতিতে দেখা, সাপ দেখা ইত্যাদি।
২- অনিদ্রা, উদ্বিগ্নতা এবং জাগ্রত হওয়ার ভয়。
৩- ঘুমের মধ্যে উচ্চঃস্বরে কথা বলা অথবা গোঙানি ও আর্তনাদ করা。

টিকা: উপরোক্ত কোনো একটি লক্ষণ দেখা গেলেও কাউকে জিনে ধরেছে বলে মনে করা যাবে না। তার উপর কুরআন তেলাওয়াত না করা পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে তাকে জিনে ধরেছে।

📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 কুরআনিক নিরাময় ব্যবস্থার অনুশীলনকারী সম্পর্কিত বর্ণনা ও শর্তাবলী

📄 কুরআনিক নিরাময় ব্যবস্থার অনুশীলনকারী সম্পর্কিত বর্ণনা ও শর্তাবলী


(১) শেফার ক্ষেত্রে একনিষ্ঠতা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা: কুরআনিয় নিরাময় ব্যবহার অনুশীলনকারীদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, এ নিরাময় ব্যবহার জ্ঞানার্জন শুধুমাত্র জাগতিক স্বার্থ হাসিলের জন্য নয়।

(২) জ্ঞান: জ্ঞান দু' ধরনের। ইসলামী জ্ঞান: তাওহীদের জ্ঞান, হালাল ও হারাম সম্পর্কে জ্ঞান; জাগতিক জ্ঞান: মানুষের সাধারণ জ্ঞান এবং তাদের স্বভাবগত জ্ঞান।

(৩) অভিজ্ঞতা: মানুষের চিকিৎসা করার যোগ্যতা হিসেবে তার মধ্যে থাকতে হবে অভিজ্ঞতা।

(4) সচেতনতা ও ধার্মিকতা: যিনি অন্যের চিকিৎসা করতে চান তাকে হতে হবে সচেতন ও ধার্মিক, ইহলৌকিক ও পারলৌকিক উভয় ক্ষেত্রেই তাকে হতে হবে সৎ।

(৫) গোপনীয়তা: তাকে অবশ্যই গোপনীয়তা বজায় রাখতে হবে। কারণ চিকিৎসার সূত্রে মানুষ তার কাছে তাদের গোপন ও একান্ত ব্যক্তিগত অনেক তথ্য জানাবে।

(৬) মানসিক অসুস্থতা সম্পর্কিত জ্ঞান: মানসিক অসুস্থতা জিনের কারণে সৃষ্ট অসুস্থতার সাথে সাদৃশ্যপূর্ণ, তাই অনেকেই পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে দুটোকে গুলিয়ে ফেলেন।

টিকা:
৩৭. সহীহ। শাইখ আলবানী (র.), সহীহ আল জামি ৬১৫৪。

📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 কিভাবে অসুস্থতা সনাক্ত করা হয়?

📄 কিভাবে অসুস্থতা সনাক্ত করা হয়?


জিন দ্বারা সংঘটিত অসুস্থতার ক্ষেত্রেও চিকিৎসা বিজ্ঞানে যেভাবে রোগ সনাক্ত করা হয়, ঠিক সেভাবে সমস্যা নির্ণয় করতে হবে, কী কারণে এমনটা হলো তা খুঁজে বের করতে হবে। প্র্যাকটিশনার একবার যদি জানতে পারেন যে, কেন তাকে জিন এ ক্ষতি করেছে, তাহলেই তিনি এর ভিত্তিতে তার চিকিৎসা করতে পারবেন।

কারণ নির্ণয় করার জন্য অবশ্যই তাকে স্থান নির্বাচন করতে হবে, যেসব স্থান আল্লাহর অবাধ্যতার সঙ্গে সংশ্লিষ্ট সেসব স্থান পরিহার করতে হবে। চিকিৎসার স্থানে দেওয়ালে যদি কোনো ছবি টাঙানো থাকে, তাহলে তা সরিয়ে ফেলতে হবে, বাদ্যযন্ত্র থাকলে তা সরিয়ে নিতে হবে। অতঃপর রোগীকে সংক্ষেপে উপদেশ ও পরামর্শ প্রদান করার মাধ্যমে চিকিৎসার জন্য মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আর রোগী মহিলা হলে তাকে অবশ্যই হিজাব পরাতে হবে এবং সঙ্গে মাহরাম পুরুষ রাখতে হবে。

সঠিকভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্র্যাকটিশনারের অভিজ্ঞতাই প্রধান ভূমিকা পালন করে। আর এ রোগ নির্ণয়ের কাজটি করা হয় রোগীর পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেয়ার মাধ্যমে। রোগীর অবস্থা বা তার যে ক্ষতি হয়েছে তার ওপর ভিত্তি করে প্রশ্ন বিভিন্ন হবে, তবে কিছু সাধারণ প্রশ্ন সব রোগীকেই করার দরকার হবে।

এসব প্রশ্ন করার পর প্র্যাকটিশনার হয় সমস্যার কারণ দ্রুত নির্ণয় করতে পারবেন অথবা বিষয়টি নিয়ে তিনি দ্বিধা-সংশয়ে পড়তে পারেন। যদি সমস্যা নির্ণয় করতে পারেন, তবে উপযুক্ত পদ্ধতিতে চিকিৎসা করবেন। আর যদি সংশয়ে থাকেন তবে রুকইয়া (ঝাড়ফুঁকের বিভিন্ন দোয়া ও আয়াত) তেলাওয়াত করবেন।

📘 জিন এবং জিনকেন্দ্রিক অসুস্থতা ও প্রতিকার 📄 যেসব আয়াত জিনকে শাস্তি দেয়

📄 যেসব আয়াত জিনকে শাস্তি দেয়


এসব চেষ্টার পরও যদি জিনকে আবির্ভূত হওয়ার ব্যাপারে রাজি করানো না যায়, তাহলে প্র্যাকটিশনার নিম্নোক্ত আয়াতসমূহ তেলাওয়াত করতে পারেন, এর ফলে জিনের ওপর একটি প্রভাব পড়বে এবং এ আয়াত জিনকে শাস্তি প্রদান করবে ও নিদারুণ যন্ত্রণা দেবে। সম্পূর্ণ কুরআনই মানুষের জন্য নিরাময় ও রহমত।

আয়াতসমূহ:
১- সূরা আল ফাতিহা ۱: ১-৭
২- আয়াতুল কুরসী (বাকারা ২:২৫৫)
৩- সূরা আন-নিসা ৪:১৭১-১৭৩
৪- সূরা আল মায়েদাহ ৫:৩৩-৩৪
৫- সূরা আল আনআম ৬:৯৩
৬- সূরা আল-আ‘রাফ ৭:৪৪-৫১
৭- সূরা আল আনফাল ৮:১২-১৩
৮- সূরা আত-তাওবা ৯:৭
৯- সূরা ইবরাহিম ১৪:১৫-১৭
১০- সূরা আল হিজর ১৫:১৬-十八
১১- সূরা আল-ইসরা ১৭:১১০-১১১
১২- সূরা আল-আম্বিয়া ২১:৯৭
১৩- সূরা আদ-দুখান ৪৪:৪৩-৫২
১৪- সূরা আল-আহকাফ ৪৬:২৯-৩৪
১৫- সূরা আল-হজ ২২:১৯-২২
১৬- সূরা মারিয়াম ১৯:৬৮-৭২
১৭- সূরা আল-মুলক ৬৭:৫-১১
১৮- সূরা আল জিন ৭২:১-৯
১৯- সূরা আল ফালাক ও সূরা আন-নাস

ফন্ট সাইজ
15px
17px