📄 শয়তানের দাওয়াই আযান
ইমাম মালিক বিন আনাস (রহঃ) বর্ণনা করেছেন: হযরত যায়েদ বিন আসলাম (রহঃ) কে বানী সুলাইমের খনি এলাকার দায়িত্বভার দেওয়া হয়। এই খনি এলাকাটি ছিল এমন, যেখানে জ্বিনরা মানুষের উপর চড়াও হত। ওই এলাকার দায়িত্ব পাবার পর লোকেরা হযরত যায়েদ বিন আসলামের কাছে গিয়ে জ্বিনের বিষয়ে অভিযোগ করে। তিনি ওদের জোরালো আওয়াজে আযান দিতে বলেন। সুতরাং লোকেরা (জ্বিনের প্রভাব দেখা মাত্রই) আযান দিতে থাকে। ফলে সেই বিপদ দূর হয়ে যায়। (১৭)
টিকাঃ
(১৭) তবাকাত, ইবনু সাঅদ।
📄 শয়তানকে গালি দিতে মানা
(হাদীস) হযরত ابو হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
لَا تَسُبُّوا الشَّيْطَانَ وَتَعَوَّذُو يَا لَلَّهِ مِنْ شَرِّه
তোমরা শয়তানকে গালি দিও না বরং তার অনিষ্ট থেকে আশ্রয় চাও। (১৮)
টিকাঃ
(১৮) আল্-মুখলিস্। কানযুল উম্মাল, হাদীস নং-২১২০।
📄 মসজিদ থেকে বের হবার সময় বিশেষ দুআ
(হাদীস) হযরত আবু উমামাহ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ مِنَ الْمَسْجِدِ تَدَاعَتْ جُنُودُ إِبْلِيسَ إِنَّ أَحَدَكُمْ وَاجلَبَتْ وَاجْتَمَعَتْ كَمَا يَجْتَمِعُ النَّحْلُ عَلَى يَعْسُوبِهَا فَإِذَا قَامَ احَدُكُمْ عَلَى بَابِ الْمَسْجِدِ فَلْيَقُلْ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَبْلِيْسَ و مجنوده فَإِنَّهُ إِذَا قَالَهَا لَمْ تَضُرَّهُ -
তোমাদের মধ্যে কোনও ব্যক্তি মসজিদ থেকে বের হতে চাইলে ইবলীসের সৈন্যরা একে অপরকে ডাকাডাকি করে, ফলে মৌমাছিদের চাকে জড়ো হওয়ার মতো শয়তানের দলবল দৌড়াদৌড়ি করে তার কাছে গিয়ে জড়ো হয়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন মসজিদ থেকে বের হবে, সে যেন মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে- 'আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিন ইবলীসা আ জুনূদিহী'- (হে আল্লাহ্, ইবলীস ও তার দলবলের থেকে আমি তোমার আশ্রয় চাইছি)! এই দুআ পড়লে শয়তানরা তার কোনও ক্ষতি করতে পারবে না। (১৯)
টিকাঃ
(১৯) আমালুল্ ইয়ামি অল্-লাইলাহ্, ইবনুস্ সুন্নী, হাদীস নং ১৫৫। আহাফুস্ সাদাহ্, ৯: ৫৯২। জামউল জাওয়ামিই, হাদীস নং-৬১-৭। কানযুল উম্মাল, হাদীস নং-২০৭৮৬/
📄 শয়তান থেকে সুরক্ষার একটি পদ্ধতি
(হাদীস) হযরত আবু উমামাহ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
اجِيعُوا أَبْوَابَكُمْ واكْفِنُو انيتَكُمْ وَأَوْكِنُوا اسْقِيكُمْ وَاطْفِئُو سرجكم فَإِنَّهُمْ كَم يُؤذِّنُ لَهُمْ بِالتَّسَورِ عَلَيْكُمْ -
তোমরা (আল্লাহ্ নাম নিয়ে, অর্থাৎ বিসমিল্লাহ বলে) দরজা বন্ধ করবে, পাত্র ঢেকে দেবে, মশকের মুখ বাঁধবে ও চেরাগ নিভিয়ে ফেলবে। তাহলে জ্বিন-শয়তানদেরকে তোমাদের ওইসব জিনিসে হস্তক্ষেপ করার অনুমতি দেওয়া হবে না। (২০)
টিকাঃ
(২০) কামিল, ইবনু আদী, ৬: ২০৫৫। মাজমাউয্ যাওয়াঈদ, ৮: ১১১। মুস্লাদে আহমাদ, ৫: ২৬২।