📄 মৃত্যু পথযাত্রীকে শয়তানের প্রতারণা থেকে বাঁচানোর উপায়
(হাদীস) হযরত ওয়াসিলাহ্ বিন আস্কু (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
أَحْضُرُوا أَمْوَاتَكُمْ وَلَقِنُوهُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَبَشِّرُوهُمْ بِالْجَنَّةِ فَإِنَّ الْحَكِيمَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ يَتَحَيَّرُ عِنْدَ ذَلِكَ الْمَصْرَعَ وَإِنَّ الشَّيْطَانَ أَقْرَبُ مَا يَكُونُ مِنْ ابْنِ آدَمَ عِندَ ذَلِكَ الْمَصْرَع .
তোমরা তোমাদের মরণোন্মুখ ব্যক্তিদের কাছে উপস্থিত থাকবে এবং তাদেরকে 'লা ইলাহা ইল্লাল্লাহ্'র তালক্বীন করবে ও তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। কেননা মৃত্যুর ওই বিভীষিকার সময় বড় জ্ঞানী-গুণী নারী-পুরুষও হতভম্ব হয়ে যায় এবং মৃত্যুর ওই কঠিন মুহূর্তে শয়তান (ঈমান লুঠ করার জন্য) মানুষের খুব কাছাকাছি এসে যায়। (১১)
টিকাঃ
(১১) হিল্ইয়াহ্, আবূ নূআইম।
📄 নামাযী থেকে শয়তানকে তাড়িয়ে দেয় মালাইকুল মউত
জাফ্ফর বিন মুহাম্মদ (রহঃ) বলেছেন: আমাদের কাছে এই বর্ণনা পৌঁছেছে যে, মালাকুল মউত নামাযের সময় (নামাযী) মানুষদের সাথে মুসাফাহা করেন। জান কব্জ করার সময় মালাকুল মউত সংশ্লিষ্ট মানুষটিকে দেখতে থাকেন এবং যদি তাকে নামায আদায়কারী দেখেন, তবে তার কাছাকাছি গিয়ে শয়তানকে তাড়িয়ে দেন এবং তিনি নিজেই তাকে 'লা ইলাহা ইল্লাল্লাহ্'র তালক্বীন করেন। (১২)
টিকাঃ
(১২) ইবনু আবী হাতিম।
📄 শয়তানের থেকে হিফাযতের তদবীর
(হাদীস) হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَا نَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَخَلُّوهُمْ وَاغْلِقُوا أَبْوَابَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا وَخَمِّرُوا أَرِينِيَتَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ تَعَالَى وَلَوْ أَنْ تُعْرِضُوا عَلَيْهَا شَيْئًا وَاطْفِئُو مَصَابِيحَكُمْ .. -
যখন রাত শুরু (অর্থাৎ সন্ধ্যা) হয়, তখন তোমরা নিজেদের বাচ্চাদের (বাইরে বের হওয়া থেকে) আটকে রাখবে। কেননা ওই সময় শয়তানরা (ফিতনা ছড়ানোর জন্য) পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারপর কিছু সময় (ঘণ্টাখানেক) কেটে গেলে বাচ্চাদের বেড়ে ছেড়ে দেবে এবং (রাতের বেলায়) তোমাদের ঘরের দরজাগুলো বন্ধ করে দেবে, (বন্ধ করার সময়) 'বিস্মিল্লাহ্' বলবে। কেন না বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। (অর্থাৎ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করলে শয়তান ঢুকতে পারে না।) আর নিজেদের পাত্রগুলো ঢেকে দেবে এবং (সেগুলো ঢাকার সময়) আল্লাহ্ নাম নেবে (বিসমিল্লাহ বলবে), চাই তাতে যাই হোক। আর (শোবার সময়) প্রদীপ নিভিয়ে দেবে (যাতে কোনও জ্বিন অথবা ইঁদুর প্রভৃতির কারণে কোনও কিছুতে আগুণ না লাগে। (১৩)
টিকাঃ
(১৩) বুখারী, বাউল খল্ক, বাব ১৬, ১১, প্রভৃতি। মুস্লিম, কিতাবুল আশ্বাবাহ্, হাদীস ২২। তিরমিযী, কিতাবুল আতআমাহ্, বাব ১৫; আল্-আদাবা, বাব ৭৪। দারিমী, কিতাবুল আশ্বাবাহ্, বাব ২৬। মুআত্তা মালিক, বাব সিফাতুন নাবী, হাদীস ২১। মুস্লাদে আহমাদ ২: ৩৬৩, ৩: ৩০১, ৩১৯, ৩৭৪, ৩৮৬, ৩৮৮, ৩৯৫; ৫: ৫২। মিশকাত, ৪২৯৪। কানযুল উম্মাল, ৪৫৩২২। শারহুস্ সুন্নাহ্, ১১: ৩৯০।
📄 শয়তানের অনিষ্ট নিবারণে পায়রা ব্যবহার
(হাদীস) হযরত হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
اتَّخِذُوا الْحَمَامَاتِ الْمَقْصُوصَاتِ فِي الْبُيُوتِ فَإِنَّهَا تُلْهِى الشَّيْطَانَ عَنْ صِبْيَانِكُمْ
তোমরা বাড়িতে ডানাকাটা পায়রা রাখবে। ওগুলো তাদের বাচ্চাদের পরিবর্তে নিজেদের সাথে শয়তানদের মশগুল রাখবে। (১৪)
(হাদীস) হযরত ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
اتَّخِذُوا هَذِهِ الْمَقَاصِيْصَ فِي بُيُوتِكُمْ فَإِنَّهَا تُلْهِي الْجِنَّ عَنْ صِبْيَانِكُمْ
তোমরা নিজেদের বাড়িতে ডানা কাটা পায়রা রাখবে, ওগুলো তোমাদের বাচ্চাদের থেকে জ্বিনকে সরিয়ে নিজেদের দিকে মনোযোগী করবে。
* প্রসঙ্গত উল্লেখ্য এই হাদীসের ব্যাখ্যায় আল্লামা মুনাবী (রহঃ) বলেছেনঃ কবুতর, ঘুঘু, ও এ জাতীয় অন্যান্য সুন্দর পাখি, বিশেষত লাল পায়রা, সৌন্দর্যের কারণে জিনদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে। ফলে জ্বিনরা বাচ্চাদের বদলে ওগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এবং এভাবে বাচ্চারা জ্বিন ও শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে থাকে। (১৬)
টিকাঃ
(১৪) মাসায়িলাহ্, কিরমানী। তারীখে বাগদাদ, ৫: ২৭৯। আল্-মারূহীন, ইবনু হিব্বান, ২: ২৫০। মীযানুল ইইতিদাল, ৫৫৬৪, ৭৫৪৭।
(১৬) ফাইযুল কদীর, শারহু আল-জ্বামিই আস্-সগীর, ১: ১১১।