📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 মু’মিনের সাথে শয়তানের ভীরুতা ও নিচাশয়তা

📄 মু’মিনের সাথে শয়তানের ভীরুতা ও নিচাশয়তা


হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
لَا يَزَالُ الشَّيْطَانُ ذَاعِرًا مِنَ الْمُؤْمِنِ مَا حَفِظَ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ فَإِذَا ضَيْعَهُنَّ تَجَرَّأَ عَلَيْهِ وَأَوْعَقَهُ فِي الْعِظَامِ وَطَمِع فِيهِ
যতক্ষণ পর্যন্ত মুমিন মানুষ যথাযথভাবে পাঁচ ওয়াক্ত নামায পড়ে, শয়তান তার থেকে দমে থাকে; কিন্তু যখন সে ওই নামায নষ্ট করে, শয়তান তার প্রতি নির্ভীক হয়ে যায় এবং তাকে বড় বড় পাপে জড়িয়ে দেয় ও তাকে গুম্মাহ করার লোভ করতে থাকে। (৪৫)

টিকাঃ
(৪৫) আবূ নুআইম। আল্-জামিউল কাবীর, ১: ৯২৯। কানযুল উম্মাল, হাদীস নং ১৯০৬১, খণ্ড ৭।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের ঘাঁটি

📄 শয়তানের ঘাঁটি


(হাদীস) হযরত নুমান বিন বাশীর (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
إِنَّ لِلشَّيْطَانِ مَصَالِي وَتَخُوخًا ، وَإِنَّ مِنْ مَصَالِيْهِ وَفُخُوْخِهِ الْبَطَرُ بِنِعْمَةِ اللهِ وَالْفَخْرُ بِعَطَاءِ اللهِ وَالْكِبْرُ عَلَى عِبَادِ اللَّهِ وَاتِّبَاعُ الْهَوَى فِي غَيْرِ ذَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ
শয়তানের কিছু গোপন ঘাঁটি ও আক্রমণের জায়গা আছে। সেগুলোর মধ্যে (থেকে শয়তানী আক্রমণের) কয়েকটি (লক্ষণ) হল: আল্লাহ্র কোনও নিআমত (নেয়ামত) পেয়ে ঔদ্ধত্য প্রকাশ করা, আল্লাহ্ কোনও বিশেষ দান পেয়ে গর্ব করা, আল্লাহর বান্দাদের সাথে অহংকার করা এবং অনন্ত মহান-মর্যাদাবান আল্লাহ্'র বিধানের বিপরীতে খেয়াল-খুশীর অনুসরণ করা। (৪৬)

টিকাঃ
(৪৬) মাকারিমুল আখলাক, ইবনু লাল। ইবনু আসাকির। আল্ জামিউল কাবীর, ১: ২৬৪। তারীখে কাবীর, বুখারী, ৮ঃ ৩২১। দুররুল মানসূর, ৪: ১১৬। কানযুল উম্মাল, ১২৩৯। আল-বিদায়াহ্ অন্‌-নিহায়াহ্, ৮: ২৪৫। দাইলামী, ২০৮, হাদীস নং ৭৯৩। জাম্মল জাওয়ামিই, ৭০১৭। বায়হাকী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের কব্জায় মানুষ কখন যায়

📄 শয়তানের কব্জায় মানুষ কখন যায়


(হাদীস) হযরত কাতাদাহ বিন আইয়াশ্ আল্-জার্শী (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لَنْ يَزَالَ الْعَبْدُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ مَالَمْ يَشْرَبِ الْخَمْرَ ، فَإِذَا شَرِبَهُ خَرَقَ اللهُ عَنْهُ سِتَرَهُ ، وَكَانَ الشَّيْطَانُ وَلِيَّةُ وَسَمْعُهُ وَبَصَرُهُ وَرِجُلُهُ ، يَسُوقُهُ إِلَى كُلِّ شَرٌّ، وَيَصْرِفُهُ عَنْ كُلِّ خَيْرٍ -
কোন মানুষ মদপান না করা পর্যন্ত আপন দ্বীনদারীর ক্ষেত্রে উন্নতি করতে থাকে, কিন্তু যখন সে মদপান করে, আল্লাহ তাআলা তার থেকে আপন হিফাযতের দায়িত্ব সরিয়ে নেন ও শয়তান তার বন্ধু হয়ে যায়। শুধু তাই নয় শয়তান তখন তার চোখ, কান ও পা হয়ে দাঁড়ায় এবং তাকে সবরকমের মন্দকাজের দিকে তাড়িয়ে নিয়ে যায় ও যাবতীয় সৎকাজ থেকে তাকে বঞ্চিত করে দেয়। (৪৭)

টিকাঃ
(৪৭) তবারানী, কাবীর, ১৯: ১৫। আল-জামিই আস্সগীর, ৭৩৮৯। ফাইযুল কুদীর, ৫ : ৩০২।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 প্রতারণার এক আজব কাহিনী

📄 প্রতারণার এক আজব কাহিনী


হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেছেন: আমাদের এক বন্ধু রাতের বেলায় নিজের বাড়িতে নফল নামায পড়তেন। যখন তিনি নামাযে দাঁড়িয়ে তাক্বীরে তাহ্রীমা বলতেন, সেই সময় সাদা পোশাক পরে এক আগন্তুক তার কাছে এসে নামায শুরু করে দিত।
সেই আগন্তুকের রুকূ-সাজদা আমাদের বন্ধুটির রুকূ-সাজদার চাইতে ভালো হত। আগন্তুক বন্ধুটিকে (তার সুন্দর নামায দেখিয়ে) অবাক করে দেয়।
বন্ধুটি সে কথা তার অন্য এক বন্ধুকে বলেন। সেই দ্বিতীয় বন্ধু কথাটা আমার কাছে উল্লেখ করে জানতে চান অমনটা কেমন করে হয়?
আমি বলি, আপনি সেই নামাযীকে বলুন (নামাযে) সূরাহ্ বাকারাহ্ পড়ে দেখতে। তা সত্ত্বেও যদি সেই আগন্তুক দাঁড়িয়ে থাকে তবে সে বুঝতে হবে এটা ফিরিশতা এবং এটা তার জন্য ভাল। (আর সূরা বাকারা শুনে) পালিয়ে গেলে বুঝতে হবে সে শয়তান।
দ্বিতীয় বন্ধু কথাটা সেই প্রথম বন্ধুকে বললেন। যথাসময়ে তিনি নামায শুরু করলেন। আগন্তুকও এসে নামাযে দাঁড়িয়ে গেল তার সাথে। তারপর তিনি সূরা বাকারা পড়া শুরু করলেন। অমনি সেই শয়তান পিঠটান দিল। (৪৮)

টিকাঃ
(৪৮) হিকায়াতুস সুফিয়‍্যাহ্, আবূ আব্দুল্লাহ্ মুহাম্মদ বিন বাকুবাহ্, শীরাযী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00