📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হাই ওঠার সময় শয়তান মানুষের পেটে ঢুকে পড়ে

📄 হাই ওঠার সময় শয়তান মানুষের পেটে ঢুকে পড়ে


(হাদীস) হযরত আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
إذا تشاوب احدكم فليضع يده على فيه ، فإن الشيطان يدخل مَعَ التَّشَاؤُب -
তোমাদের মধ্যে কেউ যখন হাই তুলবে, সেই সময় যেন সে নিজের হাত মুখের উপর রাখে। কেননা শয়তান হাইয়ের সাথে ভিতরে ঢুকে পড়ে। (৪১)

টিকাঃ
(৪১) বুখারী, কিতাবুল আদাব, বাব ১২৮। মুসলিম, কিতাবুয যুহৃদ, হাদীস ৫৭, ৫৮, ৫৯। মুসনাদে আহমাদ ২৪২২; ৩ঃ ৩৭; ৯৩, ৯৬। আবূ দাউদ, কিতাবুল আদাব, বাব ৮৯। তিরমিযী, কিতাবুল আদাব, বাব ৭। ইবনু মাজাহ্, কিতাবুল ইকামাত্, বাব ৪২। দারিমী, কিতাবুস্ সলাত, বাব ১০৬। মুসন্নিফে আব্দুর রায্যাক, ৩৩২৫। শারহুস্ সুন্নাহ্, ১২: ৩১৫। কানযুল উম্মাল, ২৫৫৩৫, ২৫৫৩৭, আল-আদাবুল মুফ্রাদ, ৯৪৯। ফাতহুল বারী, ১০: ৬১২। কামিল, ইবনু আদী ৪: ১৪৬১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জোরালো হাঁচি ও হাই শয়তানের প্রভাবে

📄 জোরালো হাঁচি ও হাই শয়তানের প্রভাবে


(হাদীস) হযরত উম্মে সালমাহ্ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
الْعَطْسَةُ الشَّدِيدَةُ وَالتَّشَاؤُبُ الشَّدِيدُ مِنَ الشَّيْطَانِ
জোরালো হাঁচি ও দীর্ঘ হাই শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। (৪২)

টিকাঃ
(৪২) আমালুল ইয়ামি আল্-আদাবুল মুফ্রাদ, ৯৪৯। ফাতহুল বারী, ১০: ৬১২। কামিল, ইবনু আদী ৪: ১৪৬১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জোরালো হাঁচি ও ঢেকুর শয়তান পছন্দ করে

📄 জোরালো হাঁচি ও ঢেকুর শয়তান পছন্দ করে


(হাদীস) হযরত উবাদাহ বিন সামিত (রাঃ) হযরত শাদ্দাদ বিন আউস (রাঃ) ও হযরত ওয়াসিলাহ বিন আসক্ব (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
اذا تحشى احدكم أو عطس فلا يرفَعَنَّ بهما الصوت فإن الشَّيْطَانَ يُحِبُّ أَنْ يَرْفَعَ بِهِمَا الصَّوت
তোমাদের মধ্যে কেউ যখন ঢেকুর তুলবে অথবা হাঁচবে, তো ওই দুই ক্ষেত্রে যেন জোরালো শব্দ না করে। কেননা শয়তান ঢেকুর ও হাঁচির জোরালো শব্দ পছন্দ করে। (৪৩)

টিকাঃ
(৪৩) আবূ দাউদ। শুআবুল ঈমান, বায়হাকী। আতহাফুস্ সাদাতুল মুত্তাকীন, ৬: ২৮৭। কানযুল উম্মাল, হাদীস নং ২৫৫৩২।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 প্রত্যেক ঘুঙুরের পিছনে শয়তান থাকে

📄 প্রত্যেক ঘুঙুরের পিছনে শয়তান থাকে


হযরত আলী বিন আবী লাইলা (রহঃ) বলেছেন: প্রত্যেক ঘণ্টা-ঘুঙুরের পিছনে শয়তান থাকে। (৪৪)

টিকাঃ
(৪৪) ইবনু আবী শায়বাহ্।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00