📄 শয়তান শিখিয়েছে খুন করার পদ্ধতি
হযরত ইবনু জুরাইজ (রহঃ) বলেছেন: আদম (আঃ)-এর পুত্র তার ভাইকে খুন করার ইচ্ছা তো করেছিল, কিন্তু জানত না যে তাকে কীভাবে খুন করবে। সেই সময় শয়তান তার সামনে একটি পাখির রূপ ধরে আত্মপ্রকাশ করে। তারপর সে একটা পাখি ধরে তার মাথাটা দুটো পাথরের মাঝখানে রেখে ফাটিয়ে দেয়। এভাবে শয়তান তাকে খুন করার পদ্ধতি শেখায়। (৩৮)
টিকাঃ
(৩৮) ইবনু জুরাইজ।
📄 হাইতোলা ও শয়তান
(হাদীস) হযরত আবু হুরাইরা (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ الشَّتَاؤُبَ فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ فحَمِدَ اللَّهَ كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِم سَمِعَهُ أَنْ يَقُولَ لَهُ : يَرْحَمُكَ الله - وَأَمَّا التَّشَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَشَاوِبَ احَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ فَإِنَّ أَحَدُكُمْ إِذَا قَالَ : هَاءَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ -
আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাই অপছন্দ করেন। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন হাঁচে এবং তারপর 'আল-হামদু লিল্লাহ্' (সমস্ত প্রশংসা আল্লাহ্'রই জন্য) বলে, তখন প্রত্যেক মুসলমানের উপর জরুরী হয়ে যায়, যে তা শুনবে, তাকে 'ইয়ারহামুকাল্লাহ্' (আল্লাহ্ তোমার উপর রহম করুন) বলা। আর হাই উঠে শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের মধ্যে যখন কারও হাই উঠবে, সে যেন সাধ্যমতো তা আটকায়। কেননা তোমাদের মধ্যে কেউ (হাই তোলার সময় মুখ খুলে) 'হা' বললে, শয়তান খুশি হয়ে হাসে। (৩৯)
টিকাঃ
(৩৯) বুখারী, কিতাবুল আদাব, বাব ২৫, ১২৮। আবূ দাউদ, ৫০২৮। তিরমিযী, কিতাবুল আদাব, বাব ৭। মুস্লাদে আহমাদ, ২: ২৬৫, ৪২৮, ৫১৭। বায়হাকী, ২: ২৮৯। মুস্তাদ্রাক, ৪: ২৬৩, ২৬৪। জামিউল জাওয়ামিই, হাদীস ৫২০৩, ৫২০৪। কানযুল উম্মাল, ২৫৫১১, ২৫৫২৬, ২৫৫৪০। ইবনু খুযাইমাহ, ৯২২। মিল্কাত, ৩৭৩২। আল্-আফ্ফার, নাওবিয়াহ্। শারহুস্ সুন্নাহ্।
📄 হাইওয়ালার পেটে শয়তান হাসে
(হাদীস) হযরত আবূ হুরইরা (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
الْعَطَاسُ مِنَ اللهِ وَالتَّشَاؤُبُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَشَاوَبٌ أَحَدُكُمْ فلْيَضَعُ يَدَهُ عَلَى فِيهِ ، وَإِذَا قَالَ : أَهُ ، أَهُ ، فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْ جَوْفِهِ ، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ الْعَطَاسِ وَيَكْرَهُ التَّناوُبَ
হাঁচি আসে আল্লাহ্র তরফ থেকে এবং হাই ওঠে শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কারও যখন হাই উঠবে, সে যেন নিজের হাত মুখের উপর রেখে তা আটকায়। কেননা (হাই ওঠার সময়) কেউ 'আহ্-আহ্' বললে, শয়তান তার পেটের ভিতর থেকে হাসে। আল্লাহ্ হাচি পছন্দ করেন এবং হাই অপছন্দ করেন। (৪০)
টিকাঃ
(৪০) তিরমিযী, কিতাবুল আদাব, বাব ৭। মুস্তাদ্রাক, ৪: ২৬৪। মুস্লাদে হামিদী, ১১৬১। ইবনু খুযাইমাহ্, ৯২১। আতহাফুস্ সাদাহ্, ৬: ২৮৭। কানযুল উম্মাল, ২৫৫২৯। আমালুস্ ইয়ামি অল্-লাইলাহ্, ইবনুস সুন্নী ২৬০। কাশফুল খিফা, ২: ৯৭।
📄 হাই ওঠার সময় শয়তান মানুষের পেটে ঢুকে পড়ে
(হাদীস) হযরত আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
إذا تشاوب احدكم فليضع يده على فيه ، فإن الشيطان يدخل مَعَ التَّشَاؤُب -
তোমাদের মধ্যে কেউ যখন হাই তুলবে, সেই সময় যেন সে নিজের হাত মুখের উপর রাখে। কেননা শয়তান হাইয়ের সাথে ভিতরে ঢুকে পড়ে। (৪১)
টিকাঃ
(৪১) বুখারী, কিতাবুল আদাব, বাব ১২৮। মুসলিম, কিতাবুয যুহৃদ, হাদীস ৫৭, ৫৮, ৫৯। মুসনাদে আহমাদ ২৪২২; ৩ঃ ৩৭; ৯৩, ৯৬। আবূ দাউদ, কিতাবুল আদাব, বাব ৮৯। তিরমিযী, কিতাবুল আদাব, বাব ৭। ইবনু মাজাহ্, কিতাবুল ইকামাত্, বাব ৪২। দারিমী, কিতাবুস্ সলাত, বাব ১০৬। মুসন্নিফে আব্দুর রায্যাক, ৩৩২৫। শারহুস্ সুন্নাহ্, ১২: ৩১৫। কানযুল উম্মাল, ২৫৫৩৫, ২৫৫৩৭, আল-আদাবুল মুফ্রাদ, ৯৪৯। ফাতহুল বারী, ১০: ৬১২। কামিল, ইবনু আদী ৪: ১৪৬১।