📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নামাযে হাই-হাঁচি শয়তানের কারসাজি

📄 নামাযে হাই-হাঁচি শয়তানের কারসাজি


হযরত ইবনু מסঊদ (রাঃ) বলেছেন: নামাযরত অবস্থায় হাই ও হাঁচি আসে শয়তানের তরফ থেকে। (৩০)

টিকাঃ
(৩০) তবারানী। ইবনু আবী শায়বাহ্।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান-ঘটিত আরও কিছু কাজ

📄 শয়তান-ঘটিত আরও কিছু কাজ


হযরত দীনার (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
الْعُطَاسُ وَالنُّعَاسُ وَالتَّناؤُبُ فِي الصَّلوةِ وَالْحَيْضُ وَالْقَى وَالرُّعَافُ مِنَ الشَّيْطَانِ -
নামাযে হাঁচি, তন্দ্রা ও হাই এবং মাসিক স্রাব, বমি ও নাসা (নাক দিয়ে রক্ত পড়া) শয়তানের থেকে হয়। (৩১)

টিকাঃ
(৩১) তিরমিযী, কিতাবুল আদাব, বাব ৮৭৭, হাদীস ৪৭৪৮। মিশকাত ৯৯৯। হাবিউল লিলফাতাওয়া, ১: ৫৩৫। কানযুল উম্মাল, ১৯৯৫২। মুস্তাদ্রাকে হাকিম, ৪: ২৬৪। মুস্লাদে হামীদী ১১৬১। ইবনু খুযাইমাহ, ৯২১। আহওয়াফুস্ সাদাতুল মুত্তাকীন, ৬: ২৮৭। কানযুল উম্মাল, ২৫৫২৯। আমালুল ইয়াউমি ওয়াল-লাইলাহ্ ইবনুস সুন্নী, ২৬০। কাশফুল খিফা, ২: ৯৭।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের বিশেষ শিষ্য

📄 শয়তানের বিশেষ শিষ্য


হযরত আব্দুর রহমান বিন ইয়াযীদ (রহঃ) বলেছেন: আমাকে একথা জানানো হয়েছে যে, শয়তানের একটা বিশেষ শিশিও আছে, যেটা দিয়ে শয়তান নামাযীকে নামাযের সময় শোঁকায়, যাতে তার হাই ওঠে (এবং নামায থেকে মনোযোগ সরে যায়)। (৩২)
মুসান্নিফে আব্দুর রায্যাকে আছে এরকম বর্ণনা: শয়তানের একটা বিশেষ শিশি আছে, যাতে কিছু ছিঁটানো জিনিস থাকে। মানুষ যখন নামাযে দাঁড়ায়, শয়তান সে শিশিটা নামাযীদের শোঁকায়। ফলে নামাযীরা হাই তুলতে থাকে। তাই নামাযের সময় কারও হাই উঠলে, নাক-মুখ চেপে তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। (৩৩)

টিকাঃ
(৩২) ইবনু আবী শায়বাহ্।
(৩৩) আব্দুর রায্যাক।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ভাগ্যদোষের মূলে শয়তান

📄 ভাগ্যদোষের মূলে শয়তান


হযরত সাহল বিন সাদ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
الإِنَاةُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالْعُجْلَةُ مِنَ الشَّيْطَانِ
(মানুষের পক্ষে কোন কাজ) ধীরে সুস্থে করা অত্যন্ত মহান আল্লাহর পক্ষ থেকে হয় এবং তাড়াহুড়া করা হয় শয়তানের পক্ষ থেকে। (৩৪

টিকাঃ
(৩৪) তিরমিযী, কিতাবুল বির, বাব ৬৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00