📄 নামাযে তন্দ্রা আসে শয়তানের পক্ষ থেকে
হযরত ইব্নু מסঊদ (রাঃ) বলেছেন: যুদ্ধের সময় তন্দ্রা আল্লাহর তরফ থেকে (সাহায্য ও করুণা (হিসেবে), এবং নামাযে তন্দ্রা আসে শয়তানের পক্ষ থেকে নামায নষ্ট করানোর জন্যে। (২৯)
টিকাঃ
(২৯) তবারানী।
📄 নামাযে হাই-হাঁচি শয়তানের কারসাজি
হযরত ইবনু מסঊদ (রাঃ) বলেছেন: নামাযরত অবস্থায় হাই ও হাঁচি আসে শয়তানের তরফ থেকে। (৩০)
টিকাঃ
(৩০) তবারানী। ইবনু আবী শায়বাহ্।
📄 শয়তান-ঘটিত আরও কিছু কাজ
হযরত দীনার (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
الْعُطَاسُ وَالنُّعَاسُ وَالتَّناؤُبُ فِي الصَّلوةِ وَالْحَيْضُ وَالْقَى وَالرُّعَافُ مِنَ الشَّيْطَانِ -
নামাযে হাঁচি, তন্দ্রা ও হাই এবং মাসিক স্রাব, বমি ও নাসা (নাক দিয়ে রক্ত পড়া) শয়তানের থেকে হয়। (৩১)
টিকাঃ
(৩১) তিরমিযী, কিতাবুল আদাব, বাব ৮৭৭, হাদীস ৪৭৪৮। মিশকাত ৯৯৯। হাবিউল লিলফাতাওয়া, ১: ৫৩৫। কানযুল উম্মাল, ১৯৯৫২। মুস্তাদ্রাকে হাকিম, ৪: ২৬৪। মুস্লাদে হামীদী ১১৬১। ইবনু খুযাইমাহ, ৯২১। আহওয়াফুস্ সাদাতুল মুত্তাকীন, ৬: ২৮৭। কানযুল উম্মাল, ২৫৫২৯। আমালুল ইয়াউমি ওয়াল-লাইলাহ্ ইবনুস সুন্নী, ২৬০। কাশফুল খিফা, ২: ৯৭।
📄 শয়তানের বিশেষ শিষ্য
হযরত আব্দুর রহমান বিন ইয়াযীদ (রহঃ) বলেছেন: আমাকে একথা জানানো হয়েছে যে, শয়তানের একটা বিশেষ শিশিও আছে, যেটা দিয়ে শয়তান নামাযীকে নামাযের সময় শোঁকায়, যাতে তার হাই ওঠে (এবং নামায থেকে মনোযোগ সরে যায়)। (৩২)
মুসান্নিফে আব্দুর রায্যাকে আছে এরকম বর্ণনা: শয়তানের একটা বিশেষ শিশি আছে, যাতে কিছু ছিঁটানো জিনিস থাকে। মানুষ যখন নামাযে দাঁড়ায়, শয়তান সে শিশিটা নামাযীদের শোঁকায়। ফলে নামাযীরা হাই তুলতে থাকে। তাই নামাযের সময় কারও হাই উঠলে, নাক-মুখ চেপে তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। (৩৩)
টিকাঃ
(৩২) ইবনু আবী শায়বাহ্।
(৩৩) আব্দুর রায্যাক।