📄 শয়তানের পেশাব মানুষের কানে
(হাদীস) বর্ণনায় হযরত ইবনু מסউদ (রাঃ): নবী করীম (সাঃ) -এর সামনে একবার একজনের সম্পর্কে বলা হল যে, সে সকাল পর্যন্ত শুয়েই থাকে, নামাযের জন্যেও ওঠে না। নবী করীম (সাঃ) বললেন-
ذَاكَ رَجُلٌ بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ
অমন মানুষের কানে শয়তান পেশাব করে।
টিকাঃ
(২১) বুখারী, ৪: ১৪৮। মুসলিম, সলাতুল মুসাফিরীন, বাব ২৮। নাসায়ী, ৩ঃ ২০৪। মুস্লাদে আহমাদ, ১৪৪২৭। বায়হাকী, ৩: ১৫। ইবনু আবী শায়বাহ্, ২: ২৭১। কানযুল উম্মাল, ৪১৩৮২। আল্-বিদায়াহ্ অন্-নিহায়াহ্, ১৪ ৬৩। হিল্ইয়াহ্, আবূ নুআইম, ৯: ৩২০। ইবনু মাজাহ্, বাব ৭৪, ফিল-ইমামাত।
📄 স্বপ্নেও শয়তানের হানা
(হাদীস) হযরত আবূ কতাদাহ (রহঃ) বলেছেন, আমি শুনেছি; জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
الرُّوَيَا الصَّالِحَةُ مِنَ اللهِ عَزَّ وَجَلَّ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى احَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفُتْ حِينَ يَسْتَيْقِظُ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَتَعَوَّذُ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لَا تَضُرُّهُ
ভালো স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে এবং কুস্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন অপছন্দনীয় স্বপ্ন দেখবে, তো জেগে উঠে বাঁ দিকে তিনবার থুথু ফেলবে এবং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। (অমনটা করলে) ওই স্বপ্নের দ্বারা তার কোনও ক্ষতি হবে না। (২২)
টিকাঃ
(২২) বুখারী, তাত্মীরুর রুউউয়া, বাব- ৩,৪,১০,১৪। মুসলিম, ফির-রুইয়া, হাদীস ২০১। আবু দাউদ, কিতাবুল আদাব, বাব ৮৮। তিরমিযী, কিতাবুর, বাব ৫। ইবনু মাজাহ্, কিতবুর রুউইয়া, বাব ৫। দারিমী, কিতাবুর রুউইয়া, বাব ৫।
📄 স্বপ্ন মূলত তিন প্রকার
(হাদীস) হযরত আউফ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
الرؤيا ثلاثة : مِنْهَا تَهَا وَيْلٌ مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ ابْنُ آدَمَ وَمِنْهَا مَا يَهُم بِهِ الرَّجُلُ فِي يَقْظَتِهِ فَيَراهُ مَنَامَهُ وَمِنْهَا جُزء من واربعين جُزْءًا مِنَ النُّبُوَّةِ -
স্বপ্ন তিন প্রকার: সেগুলোর মধ্যে এক প্রকার হয় শয়তানের তরফ থেকে, মানুষকে কষ্ট দেবার জন্য। আরেক প্রকার তাই, যার কথা মানুষ জেগে থাকার সময় ভাবনা-চিন্তা করে, ঘুমের মধ্যে তাই স্বপ্নে দেখে। এবং আরেক প্রকার স্বপ্ন হয় (আল্লাহর পক্ষ থেকে, যা উৎকর্ষতার বিচারে) নবুওয়তের ছেচল্লিশ ভাগের একভাগ। (২৩)
টিকাঃ
(২৩) ইবনু মাজাহ্, কিতাবুর রুউইয়া, বাব ৩। তবারানী, কাবীর, ১৮: ৬৪। তামহীদ ইবনু আব্দুল বার। ফাতহুল বারী/ কানযুল উম্মাল।
📄 জালিম বিচারক শয়তানের আওতায়
(হাদীস হযরত আব্দুল্লাহ্ বিন আবী আউফ (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
اللهُ مَعَ الْقَاضِي مَا لَمْ يَجُرُ فَإِذَا جَارَ تَخَلَّى عَنْهُ وَلَزِمَهُ الشَّيْطَانُ
বিচারক জোর-যুলুম না করা পর্যন্ত তার সাথে আল্লাহ্ (-র সাহায্য থাকে; কিন্তু যখন সে জুলুম-অত্যাচার করে, তার থেকে ওই সুবিধা চলে যায় এবং শয়তান তাকে কাবু করে নেয়।