📄 শয়তানের একটা জঘন্য কাজ
হযরত ইব্রাহীম নাঈ (রহঃ) বলেছেন: কথিত আছে, শয়তান (নামাযের সময়) মানুষের যৌনাঙ্গের ছিদ্র দিয়ে চলাচল করে এবং মলদ্বারে ডিম পাড়ে। এর কারণে মানুষের মনে এই খেয়াল আসা অবশ্যম্ভাবী যে, হয়তো তার উযূ ভেঙে গেছে। তাই তোমাদের মধ্যে কোন মুসলমানই যতক্ষণ পর্যন্ত বায়ু নিঃসরণের শব্দ না শুনবে, কিংবা দুর্গন্ধ না পাবে, অথবা ভিজে না দেখবে ততক্ষণ পর্যন্ত যেন নামায না ভাঙে। (১৯)
টিকাঃ
(১৯) মুসান্নিফে আব্দুর রায্যাক। মুসান্নিফে ইবনু আবী শায়বাহ্। কিতাবুল অস্ত্রসাহ, ইবনু আবী দাউদ।
📄 শয়তানের গেরো
হযরত আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدِ يَضْرِبُ عَلَى كُلِّ عُقْدَةٍ مَكَانَهَا : عَلَيْكَ لَيْلٌ طَرِيلٌ فَارْقَدْ فَانِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللهَ انْحَلَّتْ عُقْدَةً فَإِن تَوَضَّأَ إِنْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صلى انْحَلَّتْ عُقْدَةً كُلُهَا فَاصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيْتَ النَّفْسِ كَسْلَانَ . -
শয়তান তোমাদের প্রত্যেকের মাথার বালিশে শোবার সময় তিনটি গেরো দেয় এবং প্রত্যেক গেরোর সময় বলে, দীর্ঘ রাত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাক। তারপর যদি সেই ব্যক্তি (মাঝ রাতে বা ভোরে) ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, তবে তার একটা গেরো খুলে যায়। ফের যদি সে উযূ করে, তাহলে তার দ্বিতীয় গেরো খুলে যায়। তারপর যদি সে নামাযও পড়ে নেয়, তবে তার সবক'টা গেরোই খুলে যায় এবং তার সকাল হয় ঝরঝরে মেজাজে-কর্মোদ্যমের সাথে। অন্যথায়, তার সকাল হয় বিষণ্ণ মনে-অলসতার সাথে। (২০)
টিকাঃ
(২০) বুখারী, কিতাবুত তাহাজ্জুদ, বাব ১২। মুস্লিম হাদীস ২০৭, মিনাল মুসাফিরীন, আবু দাউদ, ফিত-তাত্বউউউ, বাব ১৮। ইবনু মাজাহ, ইকামাত্, বাব ১৭৪। মুআত্তা মালিক, হাদীস ৯৫, মিনাস্ সাফার, মুস্লাদে আহমাদ, ২: ২৪৩। বায়হাকী, ২:৫০১; ৩:১৫। ইবনু খুযাইমাহ্, হাদীস ১১৩১। মুসনাদে হামীদী, হাদীস ৯৬০।
📄 শয়তানের পেশাব মানুষের কানে
(হাদীস) বর্ণনায় হযরত ইবনু מסউদ (রাঃ): নবী করীম (সাঃ) -এর সামনে একবার একজনের সম্পর্কে বলা হল যে, সে সকাল পর্যন্ত শুয়েই থাকে, নামাযের জন্যেও ওঠে না। নবী করীম (সাঃ) বললেন-
ذَاكَ رَجُلٌ بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ
অমন মানুষের কানে শয়তান পেশাব করে।
টিকাঃ
(২১) বুখারী, ৪: ১৪৮। মুসলিম, সলাতুল মুসাফিরীন, বাব ২৮। নাসায়ী, ৩ঃ ২০৪। মুস্লাদে আহমাদ, ১৪৪২৭। বায়হাকী, ৩: ১৫। ইবনু আবী শায়বাহ্, ২: ২৭১। কানযুল উম্মাল, ৪১৩৮২। আল্-বিদায়াহ্ অন্-নিহায়াহ্, ১৪ ৬৩। হিল্ইয়াহ্, আবূ নুআইম, ৯: ৩২০। ইবনু মাজাহ্, বাব ৭৪, ফিল-ইমামাত।
📄 স্বপ্নেও শয়তানের হানা
(হাদীস) হযরত আবূ কতাদাহ (রহঃ) বলেছেন, আমি শুনেছি; জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
الرُّوَيَا الصَّالِحَةُ مِنَ اللهِ عَزَّ وَجَلَّ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى احَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفُتْ حِينَ يَسْتَيْقِظُ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَتَعَوَّذُ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لَا تَضُرُّهُ
ভালো স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে এবং কুস্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন অপছন্দনীয় স্বপ্ন দেখবে, তো জেগে উঠে বাঁ দিকে তিনবার থুথু ফেলবে এবং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। (অমনটা করলে) ওই স্বপ্নের দ্বারা তার কোনও ক্ষতি হবে না। (২২)
টিকাঃ
(২২) বুখারী, তাত্মীরুর রুউউয়া, বাব- ৩,৪,১০,১৪। মুসলিম, ফির-রুইয়া, হাদীস ২০১। আবু দাউদ, কিতাবুল আদাব, বাব ৮৮। তিরমিযী, কিতাবুর, বাব ৫। ইবনু মাজাহ্, কিতবুর রুউইয়া, বাব ৫। দারিমী, কিতাবুর রুউইয়া, বাব ৫।