📄 শয়তান সর্বদা মানুষের সর্বনাশে
কথিত আছে: শয়তান বলে থাকে- মানুষ কীভাবে আমার বিরুদ্ধে জয়ী হতে পারে! যখন সে আনন্দিত হয়, তখন আমি তার অন্তরে চেপে বসি এবং যখন সে ক্রুদ্ধ হয়, তখন আমি উড়ে গিয়ে মস্তিষ্কে সওয়ার হয়ে যাই। (১০)
টিকাঃ
(১০) মাকায়িদুশ শায়ত্বান, ইবনু আবিদ দুনইয়া।
📄 অতিরিক্ত ক্লাবে শয়তানের চাল
(হাদীস) হযরত হাম্নাহ্ বিন্তে জাহাশ (রাঃ) বলেছেন: আমার মাসিক স্রাব হত অতিরিক্ত। সেকথা আমি জনাব রসূলুল্লাহ (সাঃ)-কে বলতে তিনি বলেন- إِنَّمَا هِي رَكْضَةٌ مِنْ رَكْضَاتِ الشَّيْطَانِ
এটা হল শয়তানের চালগুলোর মধ্যে একটা চাল। (১১)
টিকাঃ
(১১) মুস্লাদে আহমাদ, ৬:৪৩৯, ৪৬৪। আবূ দাউদ, কিতাবুত, ত্বাহারত্, বাব ১০৯, হাদীস ১২৮। তিরমিযী, কিতাবুত ত্বহারাত, বাব ৯৫। সুনানু দারিমী, কিতাবুল উযু, বাব ৯৪। মুআত্তা মালিক, কিতাবুল হাজ্জ, হাদীস ১২৪।
📄 কবরেও শয়তানের পায়তারা
হযরত সুফিয়ান সাত্রী (রহঃ) বলেছেন: (কবরে) যখন মৃতকে প্রশ্ন করা হয় তোমার রব কে?- সেই সময় শয়তান তাকে নিজের আকৃতি দেখিয়ে, নিজের দিকে ইশara করে বলে আমিই তোমার রব্ব (মৃতব্যক্তি কাফির প্রভৃতি হলে তাঁকেই রব বলে উল্লেখ করে, অন্যথায় তার ফিত্না হতে সুরক্ষিত থাকে)। (১২)
টিকাঃ
(১২) নাওয়াদিরুল উসূল, হাকীম তিরমিযী।
📄 বাজার ও শয়তান
(হাদীস) হযরত সালমান ফারিসী (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
لا تكن اول من يدخل السوق ولا آخر من يخرج منها فإنه معركة الشيطان وبها نصب رايته وفي لفظ ففيها باض الشيطان وفرخ -
তুমি সর্বপ্রথম বাজারে গমনকারী ও সর্বশেষ বাজার থেকে বহির্গমনকারী হবে না। কেননা ওটা হচ্ছে শয়তানের পাঁয়তারার জায়গা। ওখানে পোঁতা আছে শয়তানের ঝাণ্ডা। অন্য এক বর্ণনায় আছে, ওখানে শয়তান ডিম পেড়েছে এবং ওখানেই সে বাচ্চা দিয়েছে। (১৩)
টিকাঃ
(১৩) তবারানী।