📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের পছন্দ-অপছন্দের মানুষ

📄 শয়তানের পছন্দ-অপছন্দের মানুষ


হযরত আবদুল্লাহ বিন খুবাইকু (রহঃ) বলেছেন: হযরত ইয়াহইয়া (আঃ) একবার শয়তানকে তার আসল রূপে দেখেন। সেই সময় হযরত ইয়াহ্ইয়া (আঃ) বলেন- ওরে ইল্লীস, মানুষের মধ্যে তোর সবচেয়ে পছন্দের কে এবং অপছন্দেরই বা কে?

ইবলীস বলল- আমার কাছে সবচেয়ে পছন্দের মানুষ সেই মুমিন, যে বখীল-কৃপণ এবং সবচেয়ে অপছন্দের মানুষ সেই ফাসিক-গুনাহগার, যে উদার-দানশীল।

হযরত ইয়াহইয়া প্রশ্ন করেন, এর কারণ কী?

শয়তান বলে, কৃপণের কৃপণতাই আমার পক্ষে যথেষ্ট কিন্তু দানী ফাসিকের বিষয়ে আমার আশঙ্কা হয় যে, আল্লাহ্ ওর উদারতা দেখে যদি তা কবুল করে নেন।

এরপর শয়তান একথা বলতে বলতে চলে যায়। আপনি যদি ইয়াহ্ইয়া না হতেন, তবে আপনার কাছে এই রহস্য কখনই ফাঁস করতাম না। (৯)

টিকাঃ
(৯) মাকায়িদুশ শায়ত্বান, ইব্‌ন আবিদ দুনইয়া। ইহ ইয়াউল উলুম, ৩ঃ৩৮।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান সর্বদা মানুষের সর্বনাশে

📄 শয়তান সর্বদা মানুষের সর্বনাশে


কথিত আছে: শয়তান বলে থাকে- মানুষ কীভাবে আমার বিরুদ্ধে জয়ী হতে পারে! যখন সে আনন্দিত হয়, তখন আমি তার অন্তরে চেপে বসি এবং যখন সে ক্রুদ্ধ হয়, তখন আমি উড়ে গিয়ে মস্তিষ্কে সওয়ার হয়ে যাই। (১০)

টিকাঃ
(১০) মাকায়িদুশ শায়ত্বান, ইবনু আবিদ দুনইয়া।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 অতিরিক্ত ক্লাবে শয়তানের চাল

📄 অতিরিক্ত ক্লাবে শয়তানের চাল


(হাদীস) হযরত হাম্নাহ্ বিন্তে জাহাশ (রাঃ) বলেছেন: আমার মাসিক স্রাব হত অতিরিক্ত। সেকথা আমি জনাব রসূলুল্লাহ (সাঃ)-কে বলতে তিনি বলেন- إِنَّمَا هِي رَكْضَةٌ مِنْ رَكْضَاتِ الشَّيْطَانِ
এটা হল শয়তানের চালগুলোর মধ্যে একটা চাল। (১১)

টিকাঃ
(১১) মুস্লাদে আহমাদ, ৬:৪৩৯, ৪৬৪। আবূ দাউদ, কিতাবুত, ত্বাহারত্, বাব ১০৯, হাদীস ১২৮। তিরমিযী, কিতাবুত ত্বহারাত, বাব ৯৫। সুনানু দারিমী, কিতাবুল উযু, বাব ৯৪। মুআত্তা মালিক, কিতাবুল হাজ্জ, হাদীস ১২৪।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কবরেও শয়তানের পায়তারা

📄 কবরেও শয়তানের পায়তারা


হযরত সুফিয়ান সাত্রী (রহঃ) বলেছেন: (কবরে) যখন মৃতকে প্রশ্ন করা হয় তোমার রব কে?- সেই সময় শয়তান তাকে নিজের আকৃতি দেখিয়ে, নিজের দিকে ইশara করে বলে আমিই তোমার রব্ব (মৃতব্যক্তি কাফির প্রভৃতি হলে তাঁকেই রব বলে উল্লেখ করে, অন্যথায় তার ফিত্না হতে সুরক্ষিত থাকে)। (১২)

টিকাঃ
(১২) নাওয়াদিরুল উসূল, হাকীম তিরমিযী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00